Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 29, 2026
গাজায় মৃত্যু ৭০ হাজার ছাড়াল, যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল

বাংলাদেশ

আল জাজিরা
30 November, 2025, 08:40 am
Last modified: 30 November, 2025, 08:45 am

Related News

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা
  • কাতারের ওপর হামলা হলে পাল্টা সামরিক ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র, নির্বাহী আদেশ জারি ট্রাম্পের
  • গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
  • গাজায় মৃতের সংখ্যা ছাড়াল ৫৬ হাজার 
  • গাজার হাসপাতালে চিকিৎসা দিচ্ছিলেন মা, কয়েক ঘণ্টা পর সেখানেই এল ৯ সন্তানের দগ্ধ দেহ

গাজায় মৃত্যু ৭০ হাজার ছাড়াল, যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ৭০ হাজার ১০০ জন নিহত হয়েছেন।
আল জাজিরা
30 November, 2025, 08:40 am
Last modified: 30 November, 2025, 08:45 am
ছবি: আবদেল কারিম হানা/এপি

গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলমান সামরিক হামলায় নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার প্রকাশিত তথ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৭০ হাজার ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৭০ হাজার ৯০০ জনের বেশি মানুষ।

এদিকে, গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে যে যুদ্ধবিরতি হয়েছে, তা উপেক্ষা করেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ অবস্থায় ভয়াবহ এই যুদ্ধে নিহতের সংখ্যা নতুন মাইলফলকে পৌঁছাল।

শনিবার সকালে চিকিৎসকরা জানান, গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনুসের পূর্বাঞ্চল বানি সুওহেলায় ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে বলেন, শনিবার সকালে আল-ফারাবি স্কুলের কাছে একদল বেসামরিক মানুষের ওপর ড্রোন থেকে বোমা ফেলা হলে দুই ভাই—জুমা ও ফাদি তামের আবু আ'সি—নিহত হয়।

দুই শিশুকে গুরুতর আহত অবস্থায় খান ইউনুসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। পরে তারা সেখানে মৃত্যুবরণ করে বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।

আক্রমণের লক্ষ্যবস্তু করা এলাকাটি যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলি বাহিনীর পুনর্গঠন–সীমা নির্দেশিত কথিত 'ইয়েলো লাইন'-এর বাইরে অবস্থিত বলে জানায় সূত্র।

শনিবার গাজার বিভিন্ন এলাকায় স্থল, নৌ ও বিমান—তিন দিক থেকেই হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী।

চিকিৎসা সূত্র আরও জানিয়েছে, খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলের আল-কারারায় ইসরায়েলি বিমান ও স্থল আর্টিলারি হামলায় তিন ফিলিস্তিনি আহত হয়েছেন।

শনিবার সকালে গাজা সিটির পূর্বাঞ্চলের তুফাহ্ এলাকায়ও ইসরায়েলি বিমান হামলা চালানো হয়।

এ ছাড়া দক্ষিণ গাজার রাফাহ শহরের পূর্বাঞ্চলেও হামলার ঘটনা ঘটেছে।

এর আগের দিন বানী সুহেইলায় ইয়েলো লাইনের বাইরে ইসরায়েলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হওয়ার বিষয়টি নাসের মেডিকেল কমপ্লেক্স নিশ্চিত করেছিল।

গাজার সরকারি মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা শুক্রবার জানান, যুদ্ধবিরতি শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের ৫৩৫টি লঙ্ঘন নথিভুক্ত করা হয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেন, "গাজায় মানবিক পরিস্থিতি নজিরবিহীনভাবে অবনতির দিকে যাচ্ছে। ইসরায়েলি আগ্রাসনে অবকাঠামো ও জরুরি সেবাগুলো মারাত্মকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে।"
 
Related Topics

টপ নিউজ

গাজা-ইসরাইল / ইসরায়েলি হামলা / গাজায় গণহত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা
  • কাতারের ওপর হামলা হলে পাল্টা সামরিক ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র, নির্বাহী আদেশ জারি ট্রাম্পের
  • গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
  • গাজায় মৃতের সংখ্যা ছাড়াল ৫৬ হাজার 
  • গাজার হাসপাতালে চিকিৎসা দিচ্ছিলেন মা, কয়েক ঘণ্টা পর সেখানেই এল ৯ সন্তানের দগ্ধ দেহ

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net