Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
কক্সবাজারে লকডাউন বাড়ল ৩০ জুন পর্যন্ত

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
20 June, 2020, 11:55 pm
Last modified: 21 June, 2020, 12:01 am

Related News

  • কক্সবাজারে প্যারাসেইলিংয়ের সময় দড়ি ছিঁড়ে পর্যটকের মৃত্যু
  • রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের 
  • কক্সবাজার রুটে ট্রেনে পাথর নিক্ষেপ, জানালার কাচ ভেঙে আহত ১   
  • ভাওয়াল জাতীয় উদ্যানে ভাগাড় ও সংরক্ষিত বনে সড়ক নির্মাণ বন্ধের দাবি পরিবেশবাদীদের
  • চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

কক্সবাজারে লকডাউন বাড়ল ৩০ জুন পর্যন্ত

এর আগে, করোনা মোকাবেলায় কক্সবাজার পৌর এলাকাকে দেশের প্রথম রেড জোন ঘোষণা করে ৬ জুন হতে ২০ জুন পর্যন্ত ১৪ দিনের লকডাউন ঘোষনা করা হয়েছিল।
কক্সবাজার প্রতিনিধি
20 June, 2020, 11:55 pm
Last modified: 21 June, 2020, 12:01 am

কক্সবাজারে তৃতীয় মেয়াদে আরও ১০দিন লকডাউন বাড়ানো হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউনের থাকবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

এর আগে, করোনা মোকাবেলায় কক্সবাজার পৌর এলাকাকে দেশের প্রথম রেড জোন ঘোষণা করে ৬ জুন হতে ২০ জুন পর্যন্ত ১৪ দিনের লকডাউন ঘোষনা করা হয়েছিল। শনিবার রাত ১২টায় সেই মেয়াদ শেষ হচ্ছে। লকডাউনের নির্ধারিত এ দিনগুলোতে করোনার সংক্রমণ আনুপাতিক হারে কমে আসে। ফলে করোনা নিয়ন্ত্রণে জেলা সিভিল সার্জনের আবেদনের প্রেক্ষিতে আরো ১০দিন মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে কক্সবাজার জেলা প্রশাসন।  

পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার ছিল লকডাউনের শেষদিন। কিন্তু কক্সবাজারে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা আশংকাজনক হারে বেড়ে যাওয়াতে প্রশাসন আবারো লকডাউন ঘোষণা করল। শনিবার পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ৯৯১ জন। করোনায় আক্রান্ত হয়ে  মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। গত ২০ দিনে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। তাই করোনা সংক্রমণ প্রতিরোধে কক্সবাজার পৌর এলাকায় লকডাউনের মেয়াদ ১০ দিন বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত ঘোষণা করা হয়েছে।  

প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণ কার্যকর ও অধিকতর দক্ষতার সাথে নিয়ন্ত্রণে লক্ষ্যে কক্সবাজারের সিভিল সার্জন কর্তৃক ২০ জুনে প্রেরিত স্মারক-সিএস/কক্স/প্রসা:/করোনা ভাইরাস/২০২০/১০২৪৩ পত্রের অনুরোধের প্রেক্ষিতে ও সার্বিক বিবেচনায় কক্সবাজার পৌরসভায় লকডাউন আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। লকডাউনের বর্ধিত মেয়াদকালে আগের মতই দেশের সার্বিক কার্যাবলী ও জনসাধারণের চলাচলের নিষেধাজ্ঞাসহ অন্যান্য শর্তাবলী পালন হবে। এছাড়া লকডাউন বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ পূর্বের মত দায়িত্ব পালন অব্যাহত রাখবে জেলা প্রসাশন।

এদিকে, কক্সবাজার পৌর এলাকা ছাড়াও গত ৭ জুন চকরিয়া পৌর এলাকা ও ডুলহাজারা ইউনিয়ন, টেকনাফ পৌর এলাকা এবং উখিয়ার রত্নাপালং ইউনিয়নের কোটবাজার স্টেশনের আশপাশের ৩ টি ওয়ার্ড ও রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কুতুপালং স্টেশনের আশপাশের এলাকাকে 'রেড জোন' ঘোষণা করে লকডাউন করা হয়েছে। পরে ৮ জুন লকডাউন করা হয় উখিয়া উপজেলা সদর স্টেশনের আশপাশের ৩টি ওয়ার্ড। 
 
Related Topics

টপ নিউজ

কক্সবাজার / লকডাউনের মেয়াদ বৃদ্ধি / জেলা প্রশাসক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • কোলাজ: টিবিএস
    চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
    বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

Related News

  • কক্সবাজারে প্যারাসেইলিংয়ের সময় দড়ি ছিঁড়ে পর্যটকের মৃত্যু
  • রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের 
  • কক্সবাজার রুটে ট্রেনে পাথর নিক্ষেপ, জানালার কাচ ভেঙে আহত ১   
  • ভাওয়াল জাতীয় উদ্যানে ভাগাড় ও সংরক্ষিত বনে সড়ক নির্মাণ বন্ধের দাবি পরিবেশবাদীদের
  • চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

4
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

6
বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
অর্থনীতি

বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net