Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
কারাগার থেকেই  তিন আসনে নির্বাচন করবেন ইমরান খান: পিটিআই

আন্তর্জাতিক

এপি
21 December, 2023, 09:45 am
Last modified: 21 December, 2023, 09:54 am

Related News

  • ইমরান খান মুক্তি পেলে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বিরোধে জড়াবেন না: ঘনিষ্ঠ সহযোগী
  • হাসপাতালে থেকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে
  • মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: কেন জোটবদ্ধ হলো সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান
  • ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের: পিটিআই
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

কারাগার থেকেই  তিন আসনে নির্বাচন করবেন ইমরান খান: পিটিআই

এপি
21 December, 2023, 09:45 am
Last modified: 21 December, 2023, 09:54 am
ইমরান খান। ফাইল ছবি: সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কারাবন্দি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগার থেকেই আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন। আগামী বছরের জাতীয় নির্বাচনে ইমরান তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছে পিটিআই।

ইমরান যে তিনটি আসনে লড়বেন, সেগুলো হলো লাহোর, মিয়াওয়ালি ও ইসলামাবাদ।

বর্তমানে দুর্নীতির মামলায় কারাবন্দি ইমরান তার সাজার বিরুদ্ধে আপিল করেছেন। এ পরস্থিতিতে আইনি বিশেষজ্ঞরা বলছেন, কারান্তরীণ অবস্থায়ও ইমরানের পক্ষে নির্বাচনে লড়া সম্ভব।

পার্লামেন্টের পিটিআইয়ের চেয়ারম্যান গহর খান বলেছেন, 'ইমরান খান ন্যাশনাল অ্যাসেম্বলির (সংসদের নিম্নকক্ষ) তিনটি আসন থেকে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।'

পাকিস্তানে রাজনীতিবিদরা জেতার সম্ভাবনা বাড়াতে সাধারণত একাধিক আসন থেকে নির্বাচন করেন।

ইমরান এখন আদিয়ালা কারাগারে বন্দি আছেন। চলতি বছরের ৫ আগস্ট তোশাখানা মামলায় তাকে দোষী সাব্যস্ত করে তিন বছরের সাজার রায় দেন। 

এ সাজার ফলে ইমরান আগামী পাঁচ বছরের জন্য সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য হয়ে পড়েন। ইমরান অবশ্য সেই রায়কে চ্যালেঞ্জ করেন।

পরে ওই মাসেই তিন বছরের সেই সাজা স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট। তবে এখন অন্যান্য মামলা থাকায় ইমরান কারাগারেই আছেন।

তোশাখানা মামলার রায়কে চ্যালেঞ্জ করে আবেদন করেছেন ইমরান। রায় ইমরানের পক্ষে যাবে বলে আশা প্রকাশ করেছেন ইমরানের আইনজীবী আলী জাফর জানা।

আলী জাফর বলেন, 'দলের কর্মীদের মনোনয়নপত্র জমা দিতে না দেওয়া অগণতান্ত্রিক চর্চা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করবে এটি। এসব বিষয়ে ব্যবস্থা নিতে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব।'

এদিকে পিটিআই চেয়ারম্যান গহর খান জানিয়েছেন, আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ইমরানের কাছে মনোনয়নপত্র পৌঁছে দেওয়া হবে। দলীয় টিকিট বরাদ্দের সিদ্ধান্ত এখনও ইমরানই নেবেন বলে জানান গহর।

সাবেক নির্বাচন কমিশন কর্মকর্তা কানওয়ার দিলশাদ বলেছেন, ইমরানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা তাকে মনোনয়নপত্র জমা দিতে বাধা দিতে পারেন। 

দিলশাদ বলেন, 'নির্বাচনে অংশ নিতে ইমরান খানকে লম্বা আইনি লড়াই চালাতে হবে। কাগজে-কলমে তিনি সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য হলেও কার্যত তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।'

এ সপ্তাহেই ইমরান কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্য নিয়ে তার সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন। 

উনিরাব ২০১৮ সালে ক্ষমতায় আসেন। কিন্তু ২০২২ সালে বিরোধীদলের আনা অনাস্থা প্রস্তাবের জেরে তাকে ক্ষমতা ছাড়তে হয়।

Related Topics

টপ নিউজ

ইমরান খান / পাকিস্তান / পাকিস্তানের নির্বাচন / পিটিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ছবি: সংগৃহীত
    একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • ইমরান খান মুক্তি পেলে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বিরোধে জড়াবেন না: ঘনিষ্ঠ সহযোগী
  • হাসপাতালে থেকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে
  • মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: কেন জোটবদ্ধ হলো সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান
  • ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের: পিটিআই
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net