Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
বিজয়ের মাসে এশিয়া জয় বাংলাদেশ যুবাদের

খেলা

টিবিএস রিপোর্ট
17 December, 2023, 05:20 pm
Last modified: 17 December, 2023, 07:48 pm

Related News

  • ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ
  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স

বিজয়ের মাসে এশিয়া জয় বাংলাদেশ যুবাদের

সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। যুবাদের এশিয়া কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়নের মুকুট জিতলো তারা।
টিবিএস রিপোর্ট
17 December, 2023, 05:20 pm
Last modified: 17 December, 2023, 07:48 pm

একদিন আগেই গেছে ১৬ই ডিসেম্বর, বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবময় দিন। দিনটায় দক্ষিণ আফ্রিকার মাটিতে বিজয় কেতন উড়িয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল, ব্যাটে-বলে শাসন করে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছেন মুর্শিদা-জ্যোতিরা। পরের দিন বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা ওড়ালো বাংলাদেশের যুবারা। বিজয়ের মাসে এশিয়া জয় করলেন শিবলি-বর্ষণরা। 

সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক তরফা ফাইনালে আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মাহফুজুর রহমান রাব্বির দল। এবারের আসরে রানের হিসেবে এটাই সবচেয়ে বড় জয়। যুবাদের এশিয়া কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়নের মুকুট জিতলো বাংলাদেশ। এর আগে খেলা একমাত্র ফাইনালে শ্রীলঙ্কার কাছে শিরোপা খোয়ায় তারা। 

বাংলাদেশের বৈশ্বিক শিরোপা জয় মানে সেখানে দুটি দলের নাম অবধারিত; নারী ক্রিকেট দল ও যুব ক্রিকেট দল। বাংলাদেশের প্রথম ক্রিকেট দল হিসেবে কোনো আসরের শিরোপা জেতে নারী ক্রিকেট দল। ২০১৮ সালে রুদ্ধশ্বাস ফাইনালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হন সালমা-জাহানারা। ২০২০ সালে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জেতে বাংলাদেশ। যুবাদের হাত ধরে এবার এলো আরেকটি শিরোপা। দুর্বার ছন্দে থাকা যুবারা শিরোপা জয়ের পথে একটি ম্যাচও হারেনি, তাদের গায়ে এখন অপরাজিত চ্যাম্পিয়নের সিল। 

শিরোপার লড়াইয়ে আরব আমিরাতকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। প্রথমে ব্যাট হাতে শাসন, পরে দাপুটে বোলিং; প্রতিপক্ষ দলটিকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে তারা। টস হেরে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বড় নাম টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক আশিকুর রহমান শিবলি। ইনিংস উদ্বোধন করতে নেমে শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করা ডানহাতি এই ব্যাটসম্যান তুলে নেন সেঞ্চুরি, জেতেন ম্যাচসেরার পুরস্কার। 

হাফ সেঞ্চুরি করেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আরিফুল ইসলাম। এই তিন ব্যাটসম্যানের ব্যাটে ৮ উইকেটে ২৮২ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। এবারের আসরে এটা বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ, আসরের তৃতীয়। জবাবে রোহানাত দৌল্লাহ বর্ষণ, মারুফ মৃধা, ইকবাল হোসেন ইমন, শেখ পারভেজ জীবনদের বোলিং তোপের মুখে বেশি পথ পাড়ি দিতে পারেনি আরব আমিরাত। প্রথমবারের মতো যুবাদের এশিয়া কাপের ফাইনালে ওঠা দলটি ২৪.৫ ওভারে ৮৭ রানেই গুটিয়ে যায়।

বড় লক্ষ্যে ব্যাটিং করতে নামা আরব আমিরাতকে শুরুতেই বিপাকে ফেলেন মারুফ। পঞ্চম ওভারে আরিয়ানশ শর্মাকে ফিরিয়ে দেন তিনি। দ্বিতীয় জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করে স্বাগতিকরা। কিন্তু এই জুটিও ভেঙে দেন মারুফ। ২৮ রানে ২ উইকেট হারানো দলকে কিছুক্ষণ পর চেপে ধরেন বর্ষণ। ১০ রানের ব্যবধানে আরব আমিরাতের ৩টি উইকেট তুলে নেন দারুণ বোলিং করা ডানহাতি এই পেসার। তিনশ ছুঁইছুই লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫ রানে নেই ৫ উইকেট, এখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি আরব আমিরাত। 

বরং ১৫তম ওভারে তাদেরকে দিক ভুলিয়ে দেন ইমন, টানা দুই উইকেট তুলে নেন তিনি। ৬১ রানে ৭ উইকেট হারানো আরব আমিরাত পরের তিন উইকেটে ২৬ রান তোলে। দলটির পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন ধ্রুব পারাশার। এ ছাড়া আকশাত রায় করেনন ১১ রান। এই দুজনই কেবল দুই অঙ্কের রান করেন, বাকি ৯ ব্যাটসম্যান উইকেটে গেছেন আর ফিরেছেন। দুর্দান্ত বোলিং করা মারুফ ও বর্ষণ ৩টি করে উইকেট নেন। ইমন ও জীবন ২টি করে উইকেট পান।  

এর আগে ব্যাট হাতে বাংলাদেশকে নেতৃত্ব দেন পুরো টুর্নামেন্টজুড়ে আলো ছড়ানো শিবলি। ডানহাতি এই ওপেনার ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ১৪৯ বলে ১২টি চার ও একটি ছক্কায় ১২৯ রানের দারুণ এক ইনিংস খেলেন। এবারের আসরে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। দ্বিতীয় সেরা ইনিংসটিও শিবলির, শ্রীলঙ্কার বিপক্ষে ১১৬ রান করেও অপরাজিত থাকেন তিনি। 

এবারের এশিয়া কাপ জয়ে কাণ্ডারীর ভূমিকায় ছিলেন শিবলি, ব্যাট হাতে রীতিমতো রানের বন্যা বইয়ে দেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। ৫ ম্যাচে দুটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিসহ ১২৬.০০ গড়ে ৩৭৮ রান করেন তিনি, যা আসরের সেরা। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার ধারেকাছেও কেউ নেই। দুই নম্বরে থাকা পাকিস্তান যুবা আজান আওয়াইসের রান ২২২। 

ম্যাচসেরা শিবলির ছড়ি ঘোরানোর দিনে দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭১ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৬০ রান করেন রিজওয়ান। ঝড়ো হাফ সেঞ্চুরি করেন আরিফুল। স্কুপ শট খেলতে গিয়ে এলবিডব্লিউর শিকার হওয়া বাংলাদেশের এই যুবা ৩৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৪০ বলে ৬টি চারে ৫০ রান করেন তিনি। শেষ দিকে ১১ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক রাব্বি। আরব আমিরাতের আয়মান আহমেদ সর্বোচ্চ ৪টি উইকেট নেন। ২টি উইকেট পান অমিদ রেহমান।  

Related Topics

টপ নিউজ

যুব এশিয়া কাপ / বাংলাদেশ যুব ক্রিকেট দল / চ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • দেং ইউ। ছবি: শিনহুয়া
    ‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা
  • প্রতীকী ফাইল ছবি: রয়েদ বিন মাসুদ
    ৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের
  • ৪ মার্চ ২০২৬ তিব্বতের লুনজের ঝারি শহরের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রাম স্যাটেলাইটে ধারণ করা চিত্রে দেখা যাচ্ছে। ছবি: ভ্যান্টর
    শির দিল্লি সফরের মাঝেই ভারতের বিতর্কিত সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ
  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

3
দেং ইউ। ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

‘এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব’: গণিতের ‘নোবেল’ বিজয়ীর রসিকতা

4
প্রতীকী ফাইল ছবি: রয়েদ বিন মাসুদ
বাংলাদেশ

৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের

5
৪ মার্চ ২০২৬ তিব্বতের লুনজের ঝারি শহরের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রাম স্যাটেলাইটে ধারণ করা চিত্রে দেখা যাচ্ছে। ছবি: ভ্যান্টর
আন্তর্জাতিক

শির দিল্লি সফরের মাঝেই ভারতের বিতর্কিত সীমান্তে অগ্রসর হচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইটে

6
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net