Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 September, 2026, 08:45 pm
Last modified: 12 September, 2026, 08:48 pm

Related News

  • বিমানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক; উন্মুক্ত আকাশ নীতি, এয়ার সার্ভিস চুক্তি সংশোধন নিয়ে আলোচনা
  • বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর
  • এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে হামলা ও গালিগালাজ করায় যাত্রীকে ডাক্ট-টেপ দিয়ে বেঁধে রাখল সহযাত্রীরা
  • বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা ইউএস-বাংলা এয়ারলাইন্সের

পরবর্তীতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রশ্নের জবাবে ইউএস-বাংলার এমডি জানান, সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে বিমানগুলো বোয়িং নাকি এয়ারবাসের কাছ থেকে আনা হবে, সে বিষয়টি এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
টিবিএস রিপোর্ট
12 September, 2026, 08:45 pm
Last modified: 12 September, 2026, 08:48 pm
প্রতীকী ফাইল ছবি: রয়েদ বিন মাসুদ

আগামী ৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলার সমমূল্যের লিজ নেওয়া উড়োজাহাজের আরও একটি বড় অর্ডার দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার কুর্মিটোলায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত 'বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বমানের এভিয়েশন' শীর্ষক নীতিবিষয়ক সংলাপে (পলিসি কনক্লেভ) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় এমডি আবদুল্লাহ আল মামুন বলেন, 'আমরা আগামী ৬০ দিনের মধ্যে আরও ৪ থেকে ৫ বিলিয়ন ডলার মূল্যের লিজড বিমানের জন্য নতুন একটি চুক্তি সম্পন্ন বা অর্ডার করব।' তবে নতুন এই চুক্তির আওতায় মোট কতটি বিমান বহরে যুক্ত করা হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

পরবর্তীতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রশ্নের জবাবে ইউএস-বাংলার এমডি জানান, সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে বিমানগুলো বোয়িং নাকি এয়ারবাসের কাছ থেকে আনা হবে, সে বিষয়টি এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

এর আগে, বহর সম্প্রসারণের অংশ হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ১.৫ বিলিয়ন ডলারের চুক্তিতে ২১টি বোয়িং বিমান লিজে নেওয়ার ঘোষণা দিয়েছিল। গত ২৯ জুলাই ঢাকার একটি হোটেলে আয়োজিত সংস্থাটির 'বিয়ন্ড উইথ বোয়িং' অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। ওই চুক্তির আওতায় ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ বিমান রয়েছে, যা ২০২৭ সালের শেষের মধ্যে বিমান সংস্থাতির বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।

বর্তমানে মোট ২৫টি উড়োজাহাজ নিয়ে পরিচালিত ইউএস-বাংলা এয়ারলাইন্স দেশের স্থানীয় বিমান সংস্থার মধ্যে সবচেয়ে বড় বহরের মালিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এছাড়া বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেনসহ এভিয়েশন খাতের বিশেষজ্ঞরা এতে উপস্থিত ছিলেন। 
 
Related Topics

টপ নিউজ

বিমান / উড়োজাহাজ / ইউএস-বাংলা / ইউএস-বাংলা এয়ারলাইন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • ছবি: টিবিএস
    হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম
  • ছবি: টিবিএস
    তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • বিমানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক; উন্মুক্ত আকাশ নীতি, এয়ার সার্ভিস চুক্তি সংশোধন নিয়ে আলোচনা
  • বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর
  • এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে হামলা ও গালিগালাজ করায় যাত্রীকে ডাক্ট-টেপ দিয়ে বেঁধে রাখল সহযাত্রীরা
  • বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

Most Read

1
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net