Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
কক্সবাজার ১: আওয়ামী লীগের প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল, ৮ জনের বৈধ 

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
03 December, 2023, 12:40 pm
Last modified: 03 December, 2023, 12:46 pm

Related News

  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
  • কক্সবাজারের ৪ আসনেই বিএনপির জয়
  • জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে: কক্সবাজারে সালাহউদ্দিন আহমদের প্রশ্ন
  • জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে: কক্সবাজারে সালাহউদ্দিন আহমদের প্রশ্ন
  • এই নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার মাইলফলক, জাতি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

কক্সবাজার ১: আওয়ামী লীগের প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল, ৮ জনের বৈধ 

যাচাই-বাছাই শেষে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
কক্সবাজার প্রতিনিধি
03 December, 2023, 12:40 pm
Last modified: 03 December, 2023, 12:46 pm
কক্সবাজার ১ আসনে বাতিল হয়েছে আওয়ামী লীগের প্রার্থী সালাহ উদ্দীন আহমদের মনোনয়নপত্র/ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল মতে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে কক্সবাজার ১ চকরিয়া-পেকুয়া আসনের আওয়ামী লীগের প্রার্থী সালাহ উদ্দীন আহমদ সহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

আসনটিতে মনোনয়নপত্র দাখিলকারী ১৩ জনের মধ্যে অপর ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে।

রবিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ে শুরু হয় কক্সবাজার-১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ।

কক্সবাজার জেলা রির্টানিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান জানিয়েছেন, ইতিমধ্যে কক্সবাজার ১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। এখানে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করলেও ৫ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। অপর ৮ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয় সূত্র জানিয়েছে, কক্সবাজার ১ আসনে বাতিল হয়েছে আওয়ামী লীগের প্রার্থী সালাহ উদ্দীন আহমদ, স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম, কমর উদ্দীন, শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ ও শাহ নেওয়াজ চৌধুরীর মনোনয়নপত্র।

এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী সালাহ উদ্দীন আহমদের মনোনয়ন পত্র বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে ঋণ খেলাপি হওয়া মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে। অপর ৪ জনের মনোনয়ন পত্র বাতিলের কারণ নিশ্চিত হওয়া যায়নি।

এ আসনে মনোনয়নপত্র বৈধ হয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, মহাসচিব আবদুল আউয়াল মামুন, জাতীয় পার্টির এ. এইচ. সালাউদ্দীন মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ বেলাল উদ্দিন, ওয়ার্কার্স পার্টির আবু মোহাম্মদ বশিরুল আলম, জাতীয় পার্টির হোসনে আরা, বর্তমান সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এবং তানভীর আহমদ সিদ্দিকী তুহিনের।

কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান জানিয়েছেন, যাচাই-বাছাই শেষে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর মধ্যে আপিল করতে প্রার্থীদের বলা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

মনোনয়নপত্র / মনোনয়নপত্র বাতিল / কক্সবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
  • কক্সবাজারের ৪ আসনেই বিএনপির জয়
  • জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে: কক্সবাজারে সালাহউদ্দিন আহমদের প্রশ্ন
  • জামায়াত কি ইসলামের ঠিকাদারি নিয়েছে: কক্সবাজারে সালাহউদ্দিন আহমদের প্রশ্ন
  • এই নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার মাইলফলক, জাতি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না: আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net