Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
এই নেতানিয়াহুর সাথে আর কোনো আলাপ নয়: এরদোয়ান

আন্তর্জাতিক

আল আরাবিয়া নিউজ
04 November, 2023, 06:35 pm
Last modified: 04 November, 2023, 06:38 pm

Related News

  • ফিলিস্তিন অধিকার বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
  • সমৃদ্ধ ইউরেনিয়াম দেশেই রাখার নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবার
  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ইরাকের মরুভূমিতে মাসের পর মাস দুই গোপন ঘাঁটি রেখেছে ইসরায়েল; সেখান থেকে হামলা করেছে ইরানে

এই নেতানিয়াহুর সাথে আর কোনো আলাপ নয়: এরদোয়ান

ইসরাইল এর আগে নিরাপত্তা সতর্কতা হিসেবে তুরস্ক ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে সব কূটনীতিকদের প্রত্যাহার করে নিয়েছিল।
আল আরাবিয়া নিউজ
04 November, 2023, 06:35 pm
Last modified: 04 November, 2023, 06:38 pm
ছবি: এএফপি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে তিনি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করছেন।

শনিবার (৪ নভেম্বর) এরদোয়ানকে উদ্ধৃত করে তুরস্কের গণমাধ্যমগুলো জানায়, 'নেতানিয়াহু আর এমন কেউ নন যার সাথে আমরা কথা বলতে পারি। আমরা তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছি'। 

গত সপ্তাহে ইসরায়েল জানায়, গাজায় যুদ্ধ নিয়ে তুরস্কের ক্রমবর্ধমান উত্তপ্ত বক্তব্যের কারণে তেল আবিব আঙ্কারার সাথে তার সম্পর্ক 'পুনঃমূল্যায়ন' করছে। এরপর এরদোয়ানের এমন বক্তব্য এলো। 

ইসরাইল এর আগে নিরাপত্তা সতর্কতা হিসেবে তুরস্ক ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে সব কূটনীতিকদের প্রত্যাহার করে নিয়েছিল।

ইসরায়েলি বাহিনী বর্তমানে গাজা সিটি ঘেরাও করেছে।  ৭ অক্টোবর ইসরায়েলে হামলার প্রতিশোধে দেশটি হামাসকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। ইসরায়েলি হামলায় গাজায় ১৪ হাজারের বেশি মানুষ মারা গেছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। 

এরদোয়ান অবশ্য বলেন, তুরস্ক এখনই ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে না। তিনি বলেন, আন্তর্জাতিক কূটনীতি বিবেচনায় সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয়। 

তিনি বলেন, এমআইটি গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন মধ্যস্থতার মাধ্যমে তুরস্কের যুদ্ধ অবসানের প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন।

এরদোয়ান বলেন, ইব্রাহিম কালিন ইসরায়েলিদের সাথে কথা বলছেন। তিনি ফিলিস্তিন এবং হামাসের সাথেও আলোচনা করছেন। 

তবে তিনি যুদ্ধের প্রাথমিক দায় নেতানিয়াহুকে বহন করতে হবে বলে মন্তব্য করেন। এরদোয়ান বলেন, নেতানিয়াহু তার নিজের নাগরিকদের সমর্থন হারিয়েছেন। 

এরদোয়ান বলেন, 'তাকে (নেতানিয়াহু) যা করতে হবে তা হল একধাপ পিছিয়ে যাওয়া এবং এটি বন্ধ করা।'

এরদোয়ান সাংবাদিকদের আরও জানান, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নভেম্বরের শেষে গাজা নিয়ে আলোচনার জন্য তুরস্ক সফর করবেন এবং তিনি এই মাসের শেষের দিকে রিয়াদে মুসলিম দেশগুলির শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

শুক্রবার কাজাখস্তান থেকে তার ফিরতি ফ্লাইটে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এরদোয়ান বলেন, ইসরায়েলকে 'যুদ্ধাপরাধী ও মানবাধিকার লঙ্ঘনকারী' হিসেবে জবাবদিহি করা না গেলে বৈশ্বিক ব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। 

তিনি আরও বলেন, অর্গানাইজেশন ফর ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এই মাসের শেষের দিকে রিয়াদে তার শীর্ষ সম্মেলনের সময় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ দেবে।

Related Topics

টপ নিউজ

হামাস / গাজা / ইসরায়েল / ফিলিস্তিন / তুরস্ক / এরদোয়ান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • ফিলিস্তিন অধিকার বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
  • সমৃদ্ধ ইউরেনিয়াম দেশেই রাখার নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবার
  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ইরাকের মরুভূমিতে মাসের পর মাস দুই গোপন ঘাঁটি রেখেছে ইসরায়েল; সেখান থেকে হামলা করেছে ইরানে

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net