Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
রেকর্ড ছাড়িয়ে ৭০ টাকায় আলু, ১২০-১৩০ টাকায় পেঁয়াজ

বাংলাদেশ

ওমর ফারুক
30 October, 2023, 03:10 pm
Last modified: 30 October, 2023, 03:25 pm

Related News

  • মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের যে পাঁচ পদক্ষেপের কথা জানালেন অর্থমন্ত্রী
  • জ্বালানির মূল্য বাড়লেও মূল্যস্ফীতি বাড়বে না: সংসদে যে ব্যাখ্যা দিলেন বাণিজ্যমন্ত্রী
  • দাম বাড়লেও পাম্পগুলোতে জ্বালানি সংকট কাটেনি, যানবাহনের দীর্ঘ সারিও কমেনি
  • বেকারি থেকে মৎস্যখাদ্য: বৈচিত্র্যময় চাহিদায় গম আমদানিতে রেকর্ড
  • মার্চে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৭১ শতাংশে

রেকর্ড ছাড়িয়ে ৭০ টাকায় আলু, ১২০-১৩০ টাকায় পেঁয়াজ

ব্যবসায়ীরা বলছেন, ভারত পেঁয়াজ রপ্তানিতে নূন্যতম মূল্য নির্ধারণ করে দেয়ায় মাত্র দুই দিনেই পণ্যটির বাজার অস্থির হয়ে উঠেছে। কিন্তু সম্পূর্ণ দেশিয় উৎপাদনে যোগান দেয়া আলুর বাজার বৃদ্ধির কারণ খোঁজে পাচ্ছে না ভোক্তা ও ব্যবসায়ীরা।
ওমর ফারুক
30 October, 2023, 03:10 pm
Last modified: 30 October, 2023, 03:25 pm
ছবি: সংগৃহীত

আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য আলুর দাম। দেড় মাস আগেও ৪০ টাকায় বিক্রি হওয়া আলুর কেজি এখন সর্বনিম্ন ৭০ টাকা। যা সরকার নির্ধারিত দামের দ্বিগুন।

এদিকে মাত্র তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩৫ টাকা পর্যন্ত। বর্তমানে বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়। যা গত ২৬ অক্টোবর পর্যন্ত ৮০-৯০ টাকার মধ্যে বিক্রি হয়েছে।
 
ব্যবসায়ীরা বলছেন, ভারত পেঁয়াজ রপ্তানিতে নূন্যতম মূল্য নির্ধারণ করে দেয়ায় মাত্র দুই দিনেই পণ্যটির বাজার অস্থির হয়ে উঠেছে। কিন্তু সম্পূর্ণ দেশিয় উৎপাদনে যোগান দেয়া আলুর বাজার বৃদ্ধির কারণ খোঁজে পাচ্ছে না ভোক্তা ও ব্যবসায়ীরা।
 
তবে বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় সরবরাহ বাড়াতে এবং দাম স্থিতিশীল রাখতে আলু আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৩০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

খাতুনগঞ্জের কাঁচা ভোগ্যপণ্য ব্যবসায়ী মেসার্স গ্রামীণ বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী বলয় কুমার পোদ্দার বলেন, খাতুনগঞ্জে পাইকারি পর্যায়ে আজ প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ ১০০-১১০ টাকা এবং দেশি পেঁয়াজ ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে। যা তিন দিন আগেও যথাক্রমে ৮০ ও ৯০ টাকার নিচে বিক্রি হয়েছে। 

চট্টগ্রামে বিভিন্ন বাজার ও মুদি দোকানে খুচরা পর্যায়ে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ ১২০ ও দেশি পেঁয়াজ ১৪০ টাকায় বিকিকিনি হচ্ছে।
 
খাতুনগঞ্জ কাঁচাপণ্য ব্যবসায়ীদের সংগঠন হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিচ মিয়া বলেন, পেঁয়াজ আমদানির বড় অংশ হয় ভারত থেকে। কিন্তু অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড বা বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের কার্যালয় শনিবার প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৮০০ ডলার নির্ধারণ করেছে। এর আগে, গত আগস্টে পেঁয়াজের অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছিল ভারত। ফলে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে এবং দেশে পেঁয়াজের বাজারে তার প্রভাব পড়েছে। তিন দিনের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দাম ২৫ থেকে ৩৫ টাকা বেড়ে গেছে বলে মন্তব্য করেন এই ব্যবসায়ী। 

কাঁচাপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান জেএম ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী বলেন, ভারত সরকার নতুন করে পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করে দেওয়ার ফলে দেশের বাজারে তার প্রভাব বেশি পড়েছে। ভারতের বাজারেও পেঁয়াজের দাম বাড়তি। তাই ভবিষ্যতে আমদানিতে খরচ আরও বাড়তে পারে।

অথচ বাজার নিয়ন্ত্রণে গত ১৪ সেপ্টেম্বর ভোক্তা পর্যায়ে প্রতিকেজি দেশি পেঁয়াজ ৬৪-৬৫ টাকা এবং আলু ৩৫-৩৬ টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু সরকারি সংস্থা মাঠে নামিয়েও নির্ধারিত সেই দাম বাজারে কার্যকর করা যায়নি। উল্টো দেড় মাস পরে দাম এখন আরও বেড়েছে। বেঁধে দেওয়া দামের দ্বিগুণ মূল্যে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও আলু।

সোমবার সকালে চট্টগ্রাম নগরীর জামালখান অস্থায়ী বাজার থেকে আলু কিনছিলেন স্কুল শিক্ষিকা নুসরাত জাহান। এই ক্রেতা জানান, এক সপ্তাহ আগেও ভ্যান থেকে প্রতিকেজি আলু কিনেছি ৫০ টাকায়। যা আজকে কিনতে হচ্ছে ৭০ টাকায়। 

ওই সময় বিক্রেতা দেলোয়ার হোসেন বলেন, আলু সরবরাহে সংকট রয়েছে। পাশাপাশি অন্যান্য সবজির দাম বাড়তি থাকার কারণে আলুর চাহিদা বেড়েছে। সে কারণেও দাম বেড়েছে। পাইকারি পর্যায়ে রিয়াজুদ্দিন বাজার থেকে তাদের প্রতিকেজি আলু ৫৮-৬০ টাকায় কিনতে হচ্ছে বলে জানান এই ব্যবসায়ী।
 
এদিকে আগ্রহী আমদানিকারকদেরকে অনুমতি নেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করতে বলা হয়েছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে আলুর বার্ষিক চাহিদা ৮৫-৯০ লাখ টন। ২০২২-২৩ অর্থবছরে দেশে ১.১২ কোটি টন আলু উৎপাদিত হয়। তবে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণে ঘাটতি এবং বীজের জন্য আলু প্রয়োজন হওয়ায় আরো আলু উৎপাদন প্রয়োজন। 

আলুর উৎপাদন কম হওয়া নিয়ে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন উদ্বেগ প্রকাশ করলেও সরকার এই বিষয়টি গুরুত্ব দেয়নি বলে অভিযোগ।  

কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, যদিও সরকার এ বছর ১ কোটি টনের বেশি আলু উৎপাদনের কথা জানিয়েছে, বাস্তবে ৮-৮.৫ মিলিয়ন টনের বেশি আলু উৎপাদন হয়নি।

এর আগে গত ৭ অক্টোবর অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে আলু আমদানির পরিকল্পনার বিপক্ষে ছিল কৃষি মন্ত্রণালয়। ফলে সে সময় ব্যবসায়ীদের আলু আমদানির অনুমতি দেয়নি বাণিজ্য মন্ত্রণালয়।

Related Topics

টপ নিউজ

বাজার / খাদ্যপণ্য / মূল্যবৃদ্ধি / মূল্যস্ফীতি / আলু / পেঁয়াজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

Related News

  • মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের যে পাঁচ পদক্ষেপের কথা জানালেন অর্থমন্ত্রী
  • জ্বালানির মূল্য বাড়লেও মূল্যস্ফীতি বাড়বে না: সংসদে যে ব্যাখ্যা দিলেন বাণিজ্যমন্ত্রী
  • দাম বাড়লেও পাম্পগুলোতে জ্বালানি সংকট কাটেনি, যানবাহনের দীর্ঘ সারিও কমেনি
  • বেকারি থেকে মৎস্যখাদ্য: বৈচিত্র্যময় চাহিদায় গম আমদানিতে রেকর্ড
  • মার্চে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৭১ শতাংশে

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net