Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
পাবনা ট্রিপল মার্ডার: মসজিদের ইমাম যখন খুনি

বাংলাদেশ

পাবনা প্রতিনিধি
07 June, 2020, 07:45 pm
Last modified: 08 June, 2020, 12:12 am

Related News

  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণে বাধা নেই: আপিল বিভাগ
  • জাতীয় নির্বাচন: সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিত করল ইসি 
  • পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত
  • পানিতে ডুবিয়ে আট কুকুরছানা হত্যায় মামলা: সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

পাবনা ট্রিপল মার্ডার: মসজিদের ইমাম যখন খুনি

পাবনায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে সপরিবারে হত্যার ঘটনায় ফায়ার সার্ভিস মসজিদের ইমাম তানভীর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বীকারোক্তি অনুযায়ী তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত ধারাল অস্ত্র, লুট করা অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।
পাবনা প্রতিনিধি
07 June, 2020, 07:45 pm
Last modified: 08 June, 2020, 12:12 am
গ্রেপ্তারকৃত তানভীর ইসলাম। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

পাবনায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে সপরিবারে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফায়ার সার্ভিস মসজিদের ইমাম তানভীর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বীকারোক্তি অনুযায়ী তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত ধারাল অস্ত্র, লুট করা অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

গ্রেপ্তারকৃত তানভীর নওগাঁ জেলার মহাদেবপুর থানার হরিপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

হত্যাকাণ্ডের বিষয়ে রোববার পাবনা জেলা পুলিশ লাইন্স অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম এসব তথ্য জানান।

পুলিশের সংবাদ সম্মেলন

পুলিশ সুপার জানান, ফায়ার সার্ভিস স্টেশন লাগোয়া পুরনো দ্বিতল একটি বাড়ির নিচতলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিঃসন্তান আবদুল জব্বার তার স্ত্রী সুম্মা খাতুন ও পালিত মেয়ে সানজিদাকে নিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন। মসজিদে নামাজ পড়তে যাওয়া আবদুল জব্বারের সঙ্গে পরিচয়ের সূত্রধরে ইমাম তানভীর ওই দম্পতির সঙ্গে সুসম্পর্ক তৈরি করে ছেলের মতো মিশতে থাকে।

এসপি বলেন, বাড়ির বাজার থেকে শুরু করে অর্থনৈতিক লেনদেনের বিভিন্ন বিষয়ও আবদুল জব্বার তার সঙ্গে পরামর্শ করতেন। কৌশলী তানভীর তাদের বিশ্বাস অর্জন করে মাঝে মধ্যে ওই বাড়িতে রাত্রিযাপনও করতেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, সম্পত্তির লোভে তানভীর তাদের হত্যার পরিকল্পনা করেন। গত ৩১ মে তিনি রাত্রিযাপনের উদ্দেশ্যে ওই বাড়িতে যান। রাতের খাবারের পর পারিবারিক আলাপ শেষে আবদুল জব্বারের সঙ্গে ঘুমিয়ে পড়েন।

উদ্ধারকৃত অস্ত্র ও অর্থ

পরিকল্পনা অনুযায়ী মাঝরাতে ঘুম থেকে উঠে ঘুমন্ত জব্বারকে শ্বাসরোধ করে হত্যা করে, পাশের ঘরে ঘুুমিয়ে থাকা সুম্মা খাতুন ও সানজিদাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন।

হত্যার পর আলমারি খুলে নগদ দুই লাখ টাকা, এক লাখ ভারতীয় রুপি ও সোনার গহনা নিয়ে গ্রামের বাড়ি নওগাঁর মহাদেবপুরে চলে যান তানভীর। হত্যাকাণ্ডের চারদিন পর ৫ জুন ওই বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সুম্মা খাতুনের ভাই আবদুল কাদের পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তানভীরকে গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়।

Related Topics

টপ নিউজ

পাবনা / ট্রিপল মার্ডার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণে বাধা নেই: আপিল বিভাগ
  • জাতীয় নির্বাচন: সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিত করল ইসি 
  • পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত
  • পানিতে ডুবিয়ে আট কুকুরছানা হত্যায় মামলা: সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net