Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
পানিতে ডুবিয়ে আট কুকুরছানা হত্যায় মামলা: সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 December, 2025, 11:30 am
Last modified: 03 December, 2025, 11:37 am

Related News

  • যাত্রাবাড়ীতে ২০ কুকুর হত্যা মামলায় ৩ জনের কারাদণ্ড
  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণে বাধা নেই: আপিল বিভাগ
  • জাতীয় নির্বাচন: সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিত করল ইসি 
  • পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত

পানিতে ডুবিয়ে আট কুকুরছানা হত্যায় মামলা: সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

টিবিএস রিপোর্ট
03 December, 2025, 11:30 am
Last modified: 03 December, 2025, 11:37 am
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে বস্তাবন্দী করে আটটি কুকুরছানাকে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগে সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতে ঈশ্বরদীতে নতুন ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে প্রাণী কল্যাণ আইন-২০১৯-এর ৭ ধারায় মামলা করেন। মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি খাতুনকে একমাত্র আসামি করা হয়।

নৃশংস এই ঘটনার জেরে অভিযুক্তের স্বামী হাসানুর রহমান নয়নের পরিবারকে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেয় উপজেলা প্রশাসন।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'মঙ্গলবারই তাদের বাসা খালি করতে বলা হয়, তারা সেদিনই কোয়ার্টার ছাড়েন। পরে গার্লস স্কুলের পাশে নতুন বাসা ভাড়া নিলে রাত দেড়টার দিকে পুলিশ সেখানে অভিযান চালিয়ে নিশি খাতুনকে গ্রেপ্তার করে।'

গত রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলা চত্বরের গেজেটেড ভবনে বসবাসরত কর্মকর্তা নয়নের স্ত্রী নিশি খাতুন কুকুরছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। 

ইউএনবি জানায়, ছানাগুলো নিখোঁজ হওয়ার পর মা কুকুরটি সারা রাত আবাসিক এলাকা ও অফিসার্স ক্লাবের বিভিন্ন বাসাবাড়িতে চিৎকার করে ছোটাছুটি করে এবং খাওয়াদাওয়া বন্ধ করে দেয়। সচরাচর ছানাগুলো ইউএনও'র বাসভবনের সিঁড়ির নিচে থাকত।

ইউএনও'র বাসভবনের কেয়ারটেকার জাহাঙ্গীর আলম বলেন, 'সোমবার সকালে নয়ন স্যার মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। আমি ছানাগুলোর কথা জিজ্ঞেস করলে তিনি জানান, তিনি জানেন না। তখন তার ছেলে বলে, তার মা ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে। পরে আমরা পুকুরে গিয়ে ভাসমান বস্তা দেখি। সেটি খুলে আটটি মৃত কুকুরছানা পাওয়া যায়।'

মৃত ছানাগুলোকে দেখে মা কুকুরটি অসুস্থ হয়ে পড়ে। পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মীরা তাকে চিকিৎসা দেন এবং ঘুমের ইনজেকশন প্রয়োগ করেন। 

ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বিষয়টিকে 'অমানবিক' উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে 'অ্যানিমেল অ্যাক্টিভিস্ট' কমিটির একটি তদন্ত দল ঈশ্বরদীতে গিয়ে তদন্ত কাজ শুরু করে।

Related Topics

টপ নিউজ

কুকুর ছানা হত্যা / পাবনা / কুকুর হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • যাত্রাবাড়ীতে ২০ কুকুর হত্যা মামলায় ৩ জনের কারাদণ্ড
  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণে বাধা নেই: আপিল বিভাগ
  • জাতীয় নির্বাচন: সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিত করল ইসি 
  • পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net