Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 January, 2026, 11:20 am
Last modified: 16 January, 2026, 11:37 am

Related News

  • পাবনায় পামওয়েল-ডিটারজেন্ট মিশিয়ে তৈরি হচ্ছিল ভেজাল দুধ, ১ লাখ টাকা জরিমানা
  • ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর
  • রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট
  • লিচু সংরক্ষণে গবেষণার উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট

টিবিএস রিপোর্ট
16 January, 2026, 11:20 am
Last modified: 16 January, 2026, 11:37 am
ছবি: টিবিএস

উচ্চ আদালতের আপিল বিভাগের নির্দেশনা মেনে জাতীয় সংসদের পাবনা-১ ও ২ আসনের নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত তফসিলে এ তথ্য জানানো হয়। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের গত বছরের ৪ সেপ্টেম্বরের গেজেট [সীমানা নির্ধারণসংক্রান্ত] অনুসারে।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি এবং আপিল দায়ের করা যাবে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি ও প্রতীক বরাদ্দ ২৭ জানুয়ারি।

এর আগে সীমানা সংক্রান্ত জটিলতায় গত সপ্তাহে আদালতের আদেশে ৩০০ আসনের মধ্যে পাবনা-১ ও ২ আসনের ভোটের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। 

হাইকোর্টের আদেশের ফলে পাবনার আসন দুটির সীমানার ক্ষেত্রে ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের জারি করা গেজেট বহাল থাকছে বলে আইনজীবীরা জানিয়েছেন।

নতুন সীমানা অনুযায়ী, সাঁথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন নিয়ে পাবনা-১ (নির্বাচনী এলাকা: ৬৮) আসন গঠিত।

অন্যদিকে, সুজানগর উপজেলা এবং একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন (বেড়া পৌরসভা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন, নতুন ভারেঙ্গা ইউনিয়ন, চাকলা ইউনিয়ন ও কৈটোলা ইউনিয়ন) ছাড়া বেড়া উপজেলার বাকি অংশ নিয়ে পাবনা-২ (নির্বাচনী এলাকা: ৬৯) আসনের সীমানা চূড়ান্ত হলো। এই সীমানা ধরেই গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাসের গেজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন।

Related Topics

টপ নিউজ

পাবনা-১ ও ২ / সংসদীয় আসনের সীমানা নির্ধারণ / তফসিল ঘোষণা / পাবনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • প্রতীকী ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
    'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

Related News

  • পাবনায় পামওয়েল-ডিটারজেন্ট মিশিয়ে তৈরি হচ্ছিল ভেজাল দুধ, ১ লাখ টাকা জরিমানা
  • ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর
  • রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট
  • লিচু সংরক্ষণে গবেষণার উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি

2
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

3
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

4
প্রতীকী ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি

6
ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net