Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
'যৌক্তিকতা ছাড়াই' ইসরায়েলি বাহিনী শিরিন আবু আকলেহকে হত্যা করে: জাতিসংঘের তদন্ত 

আন্তর্জাতিক

আল জাজিরা
17 October, 2023, 12:45 pm
Last modified: 17 October, 2023, 02:58 pm

Related News

  • সাংবাদিক তুহিন হত্যা মামলা: আদালতে এক আসামির স্বীকারোক্তি
  • সাংবাদিক তুহিন হত্যা: ময়নাতদন্তে মিলল ধারালো অস্ত্রের ৯ আঘাত
  • সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার অভিযুক্ত স্বাধীনের: র‍্যাব
  • সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় ১৫ দিনের মধ্যে চার্জশিট: জিএমপি কমিশনার
  • গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৮

'যৌক্তিকতা ছাড়াই' ইসরায়েলি বাহিনী শিরিন আবু আকলেহকে হত্যা করে: জাতিসংঘের তদন্ত 

মার্কিন-ফিলিস্তিনি নাগরিক এবং আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ ২০২২ সালের ১১ মে ইসরাইলি সামরিক অভিযানের খবর সংগ্রহ করার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
আল জাজিরা
17 October, 2023, 12:45 pm
Last modified: 17 October, 2023, 02:58 pm

কোনো রকম 'জাস্টিফিকেশন' বা যৌক্তিকতা ছাড়াই প্রাণঘাতী শক্তি প্রয়োগের মাধ্যমে অধিকৃত পশ্চিমতীরে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ-নির্দেশিত তদন্তকারী সংস্থার নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।  

জাতিসংঘের ইন্টারন্যাশনাল কমিশন অব ইনকোয়ারি সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলেছে, আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে ন্যায্যতা ছাড়াই ইসরায়েলি বাহিনী 'লিথাল ফোর্স' ব্যবহার করে।

মার্কিন-ফিলিস্তিনি নাগরিক শিরিন ২০২২ সালের ১১ মে ফিলিস্তিনের পশ্চিমতীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সামরিক অভিযানের খবর সংগ্রহ করার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

কমিশনের চেয়ারম্যান নেভি পিলে বলেন, "জেনিনে শিরিন আবু আকলেহ'র হত্যা পূর্ব জেরুজালেমসহ পশ্চিমতীরে ইসরায়েলের সামরিক কার্যক্রমের সরাসরি ফল।"

"ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত এবং অসামঞ্জস্যপূর্ণ শক্তি প্রদর্শনের আরেকটি শিকার শিরিন আবু আকলেহ। এটি সাংবাদিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করারও একটি আক্রমণ।"

জাতিসংঘের তদন্তকারী সংস্থাটি সুপারিশ করেছে, ইসরায়েলি সরকার যেন আবু আকলেহ'র হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করে। এছাড়াও ফিলিস্তিনের পরিস্থিতি তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে সংগ্রহ করা প্রমাণ সরবরাহ করা হবে বলে জানায় তারা।

এই প্রতিবেদনের সময়কাল ২০২১ সালের মে থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত। প্রতিবেদনে আরও উঠে এসেছে কীভাবে ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতের ক্রমবর্ধমান সহিংসতায় বেসামরিক লোকজন সর্বোচ্চ মূল্য পরিশোধ করছ; হতাহত এড়াতে ইসরায়েলি বাহিনী বা সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী কেউই উদ্যোগ নিচ্ছে না।

তবে ইসরায়েল এবং হামাসের মধ্যকার চলমান সংঘাতের তথ্য যোগ করেনি প্রতিবেদনটি। আগামী ২৪ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রতিবেদনটি উপস্থাপন করা হবে। 

নেভি পিলেই বলেন, "আমাদের প্রতিবেদনটি বেদনাদায়ক এবং সময়োপযোগী। এখানে জোর দেয়া হয়েছে যে, সহিংসতার অবসান এবং টেকসই শান্তি অর্জনের একমাত্র উপায় অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল এবং ইসরায়েল জুড়ে আন্তর্জাতিক আইন কঠোরভাবে পালন। আর এর জন্য প্রয়োজন ফিলিস্তিনি ভূখণ্ডের দখলসহ সংঘাতের মূল কারণগুলোর সমাধান এবং ফিলিস্তিনিদের তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রয়োগের অনুমতি প্রদান।" 

 

Related Topics

টপ নিউজ

শিরিন আবু আকলেহ / সাংবাদিক হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • সাংবাদিক তুহিন হত্যা মামলা: আদালতে এক আসামির স্বীকারোক্তি
  • সাংবাদিক তুহিন হত্যা: ময়নাতদন্তে মিলল ধারালো অস্ত্রের ৯ আঘাত
  • সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার অভিযুক্ত স্বাধীনের: র‍্যাব
  • সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় ১৫ দিনের মধ্যে চার্জশিট: জিএমপি কমিশনার
  • গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৮

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net