Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
নীতি বাস্তবায়নে ধীরগতি, দেশে বাড়ছে মানসিক স্বাস্থ্য সমস্যা

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
10 October, 2023, 10:00 am
Last modified: 10 October, 2023, 11:19 am

Related News

  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • যুদ্ধ, সংঘাত ও ট্রমাটিক ঘটনা: শিশুদের সঙ্গে কথা বলবেন যেভাবে
  • মানুষের অনুভূতি হারিয়ে যায় না, মাঝে মাঝে চাপা পড়ে যায়
  • আজ বিশ্ব মেডিটেশন দিবস
  • সংকটে পুরো এক প্রজন্ম: তরুণরা কেন এত অসুখী?

নীতি বাস্তবায়নে ধীরগতি, দেশে বাড়ছে মানসিক স্বাস্থ্য সমস্যা

এ বছরের প্রথম আট মাসে দেশে অন্তত ৩৬১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন; আগের বছরে এই সংখ্যা ছিল ৫৩২। আঁচল ফাউন্ডেশনের সমীক্ষা অনুসারে, ২০২১ সালে আত্মহত্যা করেছিলেন ১০১ জন শিক্ষার্থী। গুরুতর বিষয় হলো, ৯২ শতাংশ মানুষ চিকিৎসা করাতে আসেন না। অনেকেই জানেন না মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে এসব সমস্যার উন্নত চিকিৎসা রয়েছে; যদিও জেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্যের চিকিৎসার সুযোগ এখনও ততটা গড়ে ওঠেনি।
তাওছিয়া তাজমিম
10 October, 2023, 10:00 am
Last modified: 10 October, 2023, 11:19 am
ইনফোগ্রাফ: টিবিএস

কোভিড-১৯ মহামারি, ডেঙ্গু, মূল্যস্ফীতিসহ বিভিন্ন কারণে মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষ করে, শিশু-কিশোরদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। এসব কারণে দ্রুত মানসিক স্বাস্থ্য নীতি বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন তারা।

মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়নে ২০২২ সালে মানসিক স্বাস্থ্য নীতি করা হলেও তার বাস্তবায়নে এখনও ধীরগতিতে চলছে। ক্রমবর্ধমান মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্যে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় এই নীতির বাস্তবায়নকে ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী বলেন, "জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি-২০২২ পাশ হলেও এখনও বিধি প্রণয়ন হয়নি। এখানে আমলাতান্ত্রিক জটিলতা রয়ে গেছে।" 

তিনি আরও বলেন, "করোনা মহামারির সময় মানসিক চাপ বেড়েছে। এরসঙ্গে নতুন করে ডেঙ্গু ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নতুন সংকট তৈরি করেছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি মানুষের মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো বাড়ছে।" 

তবে গুরুতর বিষয় হলো, ৯২ শতাংশ মানুষ চিকিৎসা করাতে আসেন না। অনেকেই জানেন না মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে এসব সমস্যার উন্নত চিকিৎসা রয়েছে; যদিও জেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্যের চিকিৎসার সুযোগ এখনও ততটা গড়ে ওঠেনি বলে জানান তিনি।

নীতিমালা অনুযায়ী, দেশে মানসিক স্বাস্থ্য পেশাদারের সংখ্যা চাহিদার তুলনায় অনেক কম। দেশে প্রতি ১,০০,০০০ জনে ০.১৩ জন মনোরোগ বিশেষজ্ঞ এবং ০.০১ জন অন্যান্য বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন; এছাড়া রয়েছেন ০.৮৭ জন মানসিক স্বাস্থ্য সেবাদানকারী নার্স, ০.১২ জন মনোবিজ্ঞানী ও অন্যান্য পেশাদার মানসিক স্বাস্থ্যকর্মী।

মানসিক স্বাস্থ্যনীতি বাস্তবায়িত হলে, গ্রাম ও শহরে নিবন্ধিত ও যোগ্য মানসিক স্বাস্থ্য পেশাজীবীদেরকে (মনোরোগবিশেষজ্ঞ, ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী, কাউন্সেলিং মনোবিজ্ঞানী, সাইকোথেরাপিস্ট, মানসিক সেবাদানকারী নার্স) মানসিক স্বাস্থ্য পরিষেবার সকল পর্যায়ে যথাযথভাবে অন্তর্ভুক্ত করা যাবে।

জাতীয় মানসিক স্বাস্থ্য সমীক্ষা ২০১৮-১৯ অনুসারে, দেশের প্রায় ১৮ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ১৩ শতাংশ কিশোর-কিশোরী বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত।

দেশে এ বছরের প্রথম আট মাসে অন্তত ৩৬১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন; আগের বছরে এই সংখ্যা ছিল ৫৩২। আঁচল ফাউন্ডেশনের সমীক্ষা অনুসারে, ২০২১ সালে আত্মহত্যা করেছিলেন ১০১ জন শিক্ষার্থী।

পলিসিতে আছে, আত্মহত্যা প্রতিরোধে সকল অংশীজনকে সঙ্গে নিয়ে একটি জাতীয় আত্মহত্যা প্রতিরোধ কর্মকৌশল প্রণয়ন করা হবে। এছাড়া, সাধারণ স্বাস্থ্যশিক্ষা কর্মসূচিতে মানসিক স্বাস্থ্যশিক্ষা বিষয় অন্তর্ভুক্ত করা হবে, যা স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রদান করা হবে। 

স্কুল, এতিম খানা, শিশু পল্লী, শিশু সংশোধনাগার এবং কারাগারের মতো পরিবেশেও শিশু এবং কারাবন্দিদের জন্য মানসিক স্বাস্থ্য উন্নয়নের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে বলে পলিসিতে উল্লেখ আছে।

সেইসঙ্গে আত্মহত্যা বা আত্মহত্যা চেষ্টার তথ্য উপাত্ত সংগ্রহ পদ্ধতি ও বিশ্লেষণের মানোন্নয়ন করা হবে, যা আত্মহত্যার কারণ বুঝতে ও প্রতিরোধে বিশেষ সহায়তা করবে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "মেন্টাল হেলথ পলিসি আছে, কিন্তু আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে এর বাস্তবায়ন। মেন্টাল হেলথের জন্য আলাদা অপারেশনাল প্ল্যান লাগবে, ডেডিকেটেড হিউম্যান রিসোর্স লাগবে, আলাদা গভর্নেন্স লাগবে। সেগুলো এখনো তৈরি হয়নি।" 

"এরজন্য পলিসিতে যা যা বলা আছে, সেগুলো এখনো বাস্তবায়িত হয়নি। মানসিক স্বাস্থ্য সমস্যার সমাধানে এখন পলিসি বাস্তবায়ন করা জরুরি," যোগ করেন তিনি।
 

Related Topics

টপ নিউজ

মানসিক স্বাস্থ্য / বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • যুদ্ধ, সংঘাত ও ট্রমাটিক ঘটনা: শিশুদের সঙ্গে কথা বলবেন যেভাবে
  • মানুষের অনুভূতি হারিয়ে যায় না, মাঝে মাঝে চাপা পড়ে যায়
  • আজ বিশ্ব মেডিটেশন দিবস
  • সংকটে পুরো এক প্রজন্ম: তরুণরা কেন এত অসুখী?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net