Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
সুপার সাকিব-মিরাজে আফগানদের অল্পতেই আটকালো বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
07 October, 2023, 11:50 am
Last modified: 07 October, 2023, 02:57 pm

Related News

  • মিশরের বিদায়, কোয়ার্টার ফাইনালে মেসিরা
  • রাতে সেই দলের মুখোমুখি হচ্ছে ব্রাজিল, যাদের তারা কখনো হারাতে পারেনি
  • পেনাল্টিতে এমবাপ্পের একমাত্র গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, বিদায় প্যারাগুয়ের
  • ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’: বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা, ব্যাপক সংস্কারের দাবি
  • বিশ্বকাপের খেলা দেখার সময় তর্কের জেরে সিলেটে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সুপার সাকিব-মিরাজে আফগানদের অল্পতেই আটকালো বাংলাদেশ

সাকিবের চেয়েও কৃপণ বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ, ৯ ওভারে মাত্র ২৫ রানে ৩ উইকেট নেন ডানহাতি এই অফ স্পিনার। বাংলাদেশের পেসাররাও করেছেন আগুনে বোলিং।
টিবিএস রিপোর্ট
07 October, 2023, 11:50 am
Last modified: 07 October, 2023, 02:57 pm

নেতার মতো করেই শুরুটা করে দিলেন সাকিব আল হাসান। ভালো শুরু করা আফগানিস্তানের প্রথম দুই উইকেট তুলে নিলেন বাংলাদেশ অধিনায়ক। অগ্রজের দেখানো পথে হেঁটে দারুণ বোলিং করলেন মেহেদী হাসান মিরাজ। শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরাও করলেন দারুণ বোলিং। নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানদের অল্প রানেই আটকালো বাংলাদেশ। 

শনিবার বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানকে ১৫৬ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। ৩৭.২ ওভারেই শেষ হয়ে গেছে আফগানদের ইনিংস। 

৮ ওভারে ৩০ রানে ৩ উইকেট নেন সাকিব, বিশ্বকাপে এখন তার ৩৭ উইকেট। বিশ্ব আসরটিতে স্পিনারদের মধ্যে তিনি এখন তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। আরও কৃপণ বোলিং করেছেন মিরাজ, ৯ ওভারে ৩টি মেডেনসহ মাত্র ২৫ রানে ৩ উইকেট নেন ডানহাতি এই অফ স্পিনার। ৬.২ ওভারে ৩৪ রানে ২ উইকেট নেন শরিফুল। তাসকিন ৬ ওভারে ৩২ রানে একটি উইকেট নেন। মুস্তাফিজ ৭ ওভারে দেন ২৮ রান, তার শিকারও এক উইকেট। 

আফগানদের ইনিংসে সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। এ ছাড়া ইব্রাহিম জাদরান ২২, রহমত শাহ ১৮, হাশমতউল্লাহ শহিদি ১৮ ও আজমতউল্লাহ ওমরজাই ২২ রান করেন। বাকিদের কেউ-ই দুই অঙ্কের রান করতে পারনেনি। শেষের ৪ উইকেট মাত্র ৬ রানে হারায় আফগানিস্তান।     

নাজিবুল্লাহকে ফিরিয়ে ভেট্টরিকে ছাড়িয়ে গেলেন সাকিব

আফগানদের প্রথম দুই উইকেট নেওয়া সাকিব আল হাসান আবারও আঘাত হানলেন, এবার তার শিকার নাজিবুল্লাহ জাদরান। বাংলাদেশ অধিনায়কের করা স্টাম্পের উপরের ডেলিভারি খেলতে গিয়ে লাইন মিস করে আউট হন ৫ রান করা নাজিবুল্লাহ। 

বিশ্বকাপে এটা সাকিবের ৩৭তম উইকেট। এই উইকেট দিয়ে বিশ্বকাপ রেকর্ডে নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ড্যানিয়েল ভেট্টরিকে ছাড়িয়ে গেছেন তিনি। বিশ্বকাপে স্পিনারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ উইকেট এখন সাকিবের। তার সামনে আছেন কেবল ইমরান তাহির ও সর্বোচ্চ উইকেটের মালিক মুত্তিয়া মুরালিধরন। 

সাকিবের ছোবলের পর তাসকিন আহমেদ ফিরিয়ে দিয়েছেন মোহাম্মদ নবীকে। ৩০ ওভারে ৬ উইকেটে আফগানদের সংগ্রহ ১২৬ রান। আজমতউল্লাহ ওমরজাই ৩ ও রশিদ খান শূন্য রানে ব্যাটিং করছেন।   

হাশমতউল্লাহকে ফেরালেন মিরাজ, গুরবাজকে মুস্তাফিজ

পেসাররা যখন ব্রেক-থ্রু এনে দিতে পারছিলেন না, তখনই ত্রাথা হয়ে দেখা দেন সাকিব আল হাসান। বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের প্রথম দুই উইকেট তুলে নেন তিনি। এবার আঘাত হানলেন মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। 

মিরাজের শিকার আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। তাকে তুলে মারতে গিয়ে মিড অন সার্কেলের মাঝে তাওহিদ হৃদয়ের হাতে ধরা পড়েন ১৮ রান করা আফগান অধিনায়ক। পরের ওভারে গুরবাজকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। তার স্লোয়ার বলে শট খেলতে গিয়ে তানজিদ হাসান তামিমের হাতে ধরা পড়েন ৪৭ রান করা গুরবাজ। 

২৬ ওভার শেষে ৪ উইকেটে আফগানিস্তানের সংগ্রহ ১১২ রান, এই মুহূর্তে বেশ চাপেই আছে তারা। নাজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবী এখনও রানের খাতা খুলতে পারেননি।    

দ্বিতীয় শিকারও সাকিবের

ইব্রাহিম জাদরানকে ফেরানোর পর আবারও আফগানিস্তানের ব্যাটিং অর্ডারে আঘাত হানলেন সাকিব আল হাসান, এবার তার শিকার রহমত শাহ। বাংলাদেশ অধিনায়ককে খেলতে গিয়ে আকাশে ক্যাচ তোলেন আফগান এই ব্যাটসম্যান, সহজেই তা তালুবন্দি করেন লিটন কুমার দাস। 

বিশ্বকাপে এটা সাকিবের ৩৬তম উইকেট, যা বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ। ৪ ওভারে ২ উইকেট তুলে নিতে অভিজ্ঞ এই স্পিনার খরচা করেছেন মাত্র ১৩ রান।

দারুণ শুরু করা আফগানদের একাই ভুগিয়ে যাচ্ছেন সাকিব। বাংলাদেশের পেসারদের সাবলীলভাবে খেললেও তার বিপক্ষে বেগ পেতে হচ্ছে তাদের। ১৬ ওভার শেষে ২ উইকেটে আফগানিস্তানের সংগ্রহ ৮৪ রান। রহমানউল্লাহ গুরবাজ ৩৪ ও অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি ১ রানে ব্যাটিং করছেন। 

প্রথম উইকেট এনে দিলেন সাকিব

টস হেরে আগে ব্যাটিং করতে নামা আফগানিস্তান দারুণ শুরুই করেছিল। তাদের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান সাবলীলভাবে খেলছিলেন বাংলাদেশের বোলারদের। তবে আফগানদের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠলেন সাকিব আল হাসান। ২২ রান করা ইব্রাহিমকে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। বিশ্বকাপে এটা তার ৩৫তম উইকেট। 

পেসারদের দিয়ে ৬ ওভার করানোর পর বল হাতে নেন সাকিব। প্রথম ওভারে ৭ রান খরচা করা অভিজ্ঞ এই স্পিনার নিজের পরের ওভারেই তোপ দাগলেন। মাত্র ১ রান খরচা করে তুলে নিলেন ইব্রাহিমের উইকেট। 

সাকিবের করা অফ স্টাম্পের বাইরের ডেলিভারি সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লিগে তানজিদ হাসান তামিমের হাতে ধরা পড়েন আফগান ওপেনার। ১১ ওভার শেষে ১ উইকেটে আফগানিস্তানের সংগ্রহ ৫৮ রান। গুরবাজ ২৭ ও রহমত শাহ ৭ রানে ব্যাটিং করছেন। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট ম্যাচ / বিশ্বকাপ / সাকিব আল হাসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • মিশরের বিদায়, কোয়ার্টার ফাইনালে মেসিরা
  • রাতে সেই দলের মুখোমুখি হচ্ছে ব্রাজিল, যাদের তারা কখনো হারাতে পারেনি
  • পেনাল্টিতে এমবাপ্পের একমাত্র গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, বিদায় প্যারাগুয়ের
  • ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’: বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা, ব্যাপক সংস্কারের দাবি
  • বিশ্বকাপের খেলা দেখার সময় তর্কের জেরে সিলেটে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net