Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
হোয়াইট হাউসকে ঘিরে বিক্ষোভ চলাকালীন মাটির তলায় লুকিয়েছিলেন ট্রাম্প

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 June, 2020, 10:15 am
Last modified: 02 June, 2020, 11:31 am

Related News

  • বন্দর অবরোধের মাঝেই চলতি সপ্তাহে আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান
  • ইরান যুদ্ধের কভারেজ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলায় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভ
  • হরমুজ প্রণালি: ফিরে দেখা সংঘাতের ৫০০ বছর
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউসকে ঘিরে বিক্ষোভ চলাকালীন মাটির তলায় লুকিয়েছিলেন ট্রাম্প

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে এই সংবাদ জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। জানা গেছে, সুরক্ষিত বাঙ্কার থেকে তাকে ওপরে তোলার পরেও নাকি বেশ আতঙ্কেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
টিবিএস ডেস্ক
02 June, 2020, 10:15 am
Last modified: 02 June, 2020, 11:31 am
বিক্ষোভ চলাকালীন প্রায় ঘণ্টাখানেক মাটির তলায় লুকিয়ে থাকতে হয় ডোনাল্ড ট্রাম্পকে। ছবি: এনডিটিভি।

তবে কি ভয় পেলেন ডোনাল্ড ট্রাম্প, মানুষের রোষ থেকে বাঁচতেই কি তাকে আশ্রয় নিতে হলো হোয়াইট হাউসের মাটির তলায়? করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এমনতিই নাজেহাল আমেরিকা, এরপর আবার মরার উপর খাঁড়ার ঘা শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ দ্বন্দ্ব। 

কিছুদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ যুবকের নির্মমভাবে হত্যার ঘটনার জেরে পুরো আমেরিকা জুড়ে এখন চলছে প্রবল বিক্ষোভ ও আন্দোলন। সেই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ে হোয়াইট হাউসেও। ওয়াশিংটন ডিসিতে শুক্রবার রাতে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভকারীরা উপস্থিত হওয়ার পর যখন পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে, তখনই নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরক্ষায় তাকে হোয়াইট হাউসের আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে নিয়ে যাওয়া হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে এই সংবাদ জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। জানা গেছে, সুরক্ষিত বাঙ্কার থেকে তাকে ওপরে তোলার পরেও নাকি বেশ আতঙ্কেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বিক্ষোভ চলাকালীন প্রায় ঘণ্টাখানেক মাটির তলায় লুকিয়ে থাকতে হয় ডোনাল্ড ট্রাম্পকে। খবর এনডিটিভির। 

গত শুক্রবার যখন কয়েকশো লোক রীতিমতো আন্দোলন করতে করতে হোয়াইট হাউসের দিকে এগোন তখনই প্রেসিডেন্টের সুরক্ষার দায়িত্বে নিয়োজিত সিক্রেট সার্ভিস এবং পার্ক পুলিশের কর্মকর্তারা তাদের মাঝপথেই আটকে দেওয়ার চেষ্টা করেন।

এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল, পেপার স্প্রে এবং ফ্ল্যাশব্যাং গ্রেনেডও ছোঁড়ে পুলিশ। 

সবমিলিয়ে শুক্রবার রাতে হোয়াইট হাউসের বাইরে যেভাবে মানুষের বিক্ষোভ আছড়ে পড়ে তা দেখে রীতিমতো ঘাবড়ে যান ডোনাল্ড ট্রাম্প ও তার সঙ্গীসাথীরা। অবস্থা বেগতিক দেখে মার্কিন প্রেসিডেন্টকে মাটির তলার আস্তানায় পাঠিয়ে দেওয়া হলেও মেলানিয়া ট্রাম্প এবং ব্যারন ট্রাম্পকেও তার সঙ্গে সেখানে পাঠানো হয়েছিল কিনা তা এখনও অস্পষ্ট।

জানা গেছে, পুলিশ হেফাজতে থাকাকালীনই কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়, আর তারপর থেকেই ওই ঘটনার বিরুদ্ধে ক্রমাগত মানুষের ক্ষোভ দানা বাঁধছে। শুক্রবারই ওই যুবকের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভের সময় মিনেসোটা, নিউইয়র্ক এবং আটলান্টায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। 

এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে অত্যন্ত সতর্ক সেখানকার প্রশাসন। জানা গেছে অতিরিক্ত ২,০০০ জন জাতীয় নিরাপত্তা রক্ষীদের ১৫ টি রাজ্য এবং রাজধানী ওয়াশিংটন ডিসিতে মোতায়েন করা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / যুক্তরাষ্ট্র / বর্ণবাদ / কৃষ্ণাঙ্গ যুবক হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • বন্দর অবরোধের মাঝেই চলতি সপ্তাহে আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান
  • ইরান যুদ্ধের কভারেজ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলায় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভ
  • হরমুজ প্রণালি: ফিরে দেখা সংঘাতের ৫০০ বছর
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net