Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
‘উই-হেল্প’ এর মাধ্যমে ২০ ধরনের ডিজিটাল সেবা পাবেন নারী উদ্যোক্তারা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
15 September, 2023, 09:45 am
Last modified: 15 September, 2023, 09:54 am

Related News

  • গ্রামের নারীরা যেভাবে দেশের অর্থনীতির চাকা ঘোরাচ্ছেন
  • নারী প্রার্থীদের সহায়তায় নির্বাচনি তহবিল গঠন ও মনোনয়ন বাড়ানোর সুপারিশ নারী উদ্যোক্তাদের
  • বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল ভিত্তি এখনো ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত: অর্থ উপদেষ্টা
  • বাজেটে ঘোষিত ১,০০০ কোটি টাকা ঋণ বিতরণ করতে চায় এসএমই ফাউন্ডেশন
  • অনলাইন বিক্রির কমিশনে বাড়তি ভ্যাট এসএমই খাতকে চাপে ফেলবে, বলছেন স্টেকহোল্ডাররা

‘উই-হেল্প’ এর মাধ্যমে ২০ ধরনের ডিজিটাল সেবা পাবেন নারী উদ্যোক্তারা

বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সমীক্ষা ২০১৩ অনুযায়ী, দেশের মোট এসএমই ঋণের শতকরা মাত্র ৮ ভাগ পান নারী-উদ্যোক্তারা।
টিবিএস রিপোর্ট
15 September, 2023, 09:45 am
Last modified: 15 September, 2023, 09:54 am

এসএমই ফাউন্ডেশন এবং জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কিত অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনএসকাপ)-এর উদ্যোগে নারী-উদ্যোক্তাদের সহায়তায় ওয়ান স্টপ ডিজিটাল প্ল্যাটফর্ম 'উই-হেল্প' উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এর মাধ্যমে ব্যবসার আর্থিক ব্যবস্থাপনা, পণ্যের মান, আইসিটি ও ডিজিটাল সেবা, দক্ষতা উন্নয়ন, তহবিল ও আর্থিক সহায়তা, শ্রম অধিকার ও কারখানা নিরাপত্তায় আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, কর ও নীতি সহায়তা, নেটওয়ার্কিং ও ম্যাচমেকিং, পণ্যের বাজার, বিপণন সহায়তা ও প্রদর্শনী, ওয়েবিনার ও প্রশ্নোত্তরসহ ২০ ধরনের সেবা মিলবে।

১৪ সেপ্টেম্বর আগারগাঁও পর্যটন ভবনে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব জাকিয়া সুলতানা এবং সম্মানিত অতিথি ছিলেন ইউএনএসকাপ-এর সামাজিক উন্নয়ন বিভাগের লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি শাখার প্রধান মিস কাই কাই, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, বাংলাদেশে কানাডীয় হাইকমিশনের সিনিয়র উন্নয়ন কর্মকর্তা রিতা হাউকায়েম এবং সার্ক বিজনেস কাউন্সিল, বাংলাদেশের সভাপতি মানতাশা আহমেদ। 

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সমীক্ষা ২০১৩ অনুযায়ী, দেশের ৭৮ লাখের বেশি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের মধ্যে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান (সিএমএসএমই)-এর সংখ্যা শতকরা ৯৯.৯৩%, অর্থনীতিতে এসব প্রতিষ্ঠানের অবদান শতকরা ২৫ ভাগের বেশি, শিল্পের কর্মসংস্থানে অবদান শতকরা ৮৫ ভাগ। আর এসব প্রতিষ্ঠানের মধ্যে নারী উদ্যোক্তা মাত্র ৭.২% আর দেশের মোট এসএমই ঋণের শতকরা মাত্র ৮ ভাগ পান নারী-উদ্যোক্তারা। তবে এসএমই ফাউন্ডেশনের বিতরণকৃত ঋণের শতকরা ২৫-৩০ ভাগ আর সব ধরনের সেবা শতকরা ৭০% পান নারী-উদ্যোক্তারা।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএস এর হিসাবে, দেশে নারী-উদ্যোক্তা পরিচালিত প্রতিষ্ঠানে ৮৪ লাখ মানুষ কাজ করেন, যা দেশের মোট কর্মক্ষম মানুষের শতকরা ১০ ভাগ। আর শ্রমে নারীর অংশগ্রহণ শতকরা ৩৬ ভাগের বেশি। এই হার ৪৫ ভাগে উন্নীত করা গেলে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি শতকরা ২ ভাগ বেশি হতো।

এসএমই ফাউন্ডেশন এবং ইউএনএসকাপ যৌথভাবে 'ক্যাটালাইজিং উইমেনস আন্ট্রাপ্রেনারশিপ-ক্রিয়েটিং আ জেন্ডার রেসপনসিভ আন্ট্রাপ্রেনিউরিয়াল সিস্টেম' প্রকল্পের আওতায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে নারী-উদ্যোক্তাদের জন্য 'উই-হেল্প' ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যার মাধ্যমে সারা দেশের নারী-উদ্যোক্তাদের অনলাইনভিত্তিক ব্যবসায়িক তথ্য আদান-প্রদান, নেটওয়ার্কিং, প্রশিক্ষণ, বাজার সংযোগ, ঋণসহ উদ্যোক্তা উন্নয়নে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা প্রদান করা হবে। 

Related Topics

টপ নিউজ

নারী উদ্যোক্তা / এসএমই ফাউন্ডেশন / উই-হেল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • গ্রামের নারীরা যেভাবে দেশের অর্থনীতির চাকা ঘোরাচ্ছেন
  • নারী প্রার্থীদের সহায়তায় নির্বাচনি তহবিল গঠন ও মনোনয়ন বাড়ানোর সুপারিশ নারী উদ্যোক্তাদের
  • বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল ভিত্তি এখনো ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত: অর্থ উপদেষ্টা
  • বাজেটে ঘোষিত ১,০০০ কোটি টাকা ঋণ বিতরণ করতে চায় এসএমই ফাউন্ডেশন
  • অনলাইন বিক্রির কমিশনে বাড়তি ভ্যাট এসএমই খাতকে চাপে ফেলবে, বলছেন স্টেকহোল্ডাররা

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net