Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
কিম জং উনের ব্যক্তিগত, বুলেটপ্রুফ ট্রেন, যেন এক চলন্ত দুর্গ!

ফিচার

এনপিআর
12 September, 2023, 03:50 pm
Last modified: 12 September, 2023, 04:51 pm

Related News

  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • নিজের উত্তরসূরি হিসেবে কিম জং উন কি তার মেয়েকেই বেছে নিচ্ছেন?
  • প্রকল্পের ধীরগতিতে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানের মঞ্চেই উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম
  • রাশিয়াফেরত সেনাদের সংবর্ধনা দিলেন কিম জং উন
  • দেশে এল তারেক রহমানের ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি, বিআরটিএতে নিবন্ধন সম্পন্ন

কিম জং উনের ব্যক্তিগত, বুলেটপ্রুফ ট্রেন, যেন এক চলন্ত দুর্গ!

একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, কিমের প্রধান ট্রেনের সাথে আরও দুটি ট্রেন যাতায়াত করে-  একটি ট্রেন সামনের ট্র্যাক পরীক্ষা করে দেখে, অন্যটি তার সঙ্গে সফরকারী নিরাপত্তা কর্মীদের বহন করে।
এনপিআর
12 September, 2023, 03:50 pm
Last modified: 12 September, 2023, 04:51 pm
২০১৯ সালে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সামিটের আগে ব্যক্তিগত ট্রেন থেকে বেরিয়ে আসছেন কিম জং উন; ছবি- সংগৃহীত

রাশিয়া, চীন আর উত্তর কোরিয়ার সীমান্ত যেখানে মিলেছে, সোমবার সেখানে দেখা মেলে সবুজরঙা এক ট্রেনের। সবুজের মাঝে হলদে রেখা টানা সাঁজোয়া ট্রেনটির রঙ বলে দেয়, এটি চালিত হয় একজনমাত্র যাত্রীকে ঘিরে- উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

এমনিতে কিম জং উন বিদেশ সফরে সচরাচর যান না; গেলেও আকাশপথের চেয়ে রেল বেছে নেন- ঠিক যেমনটি এর আগে তার বাবা এবং দাদা করতেন।

এবারের সফরে কিম জং উনের গন্তব্যস্থল রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিম জং উনের বিস্তৃত পরিসরে আলোচনার আশা রয়েছে।

এর মধ্য দিয়ে চার বছরেরও বেশি সময় পর উত্তর কোরিয়ার বাইরে ভ্রমণ করছেন কিম।

বুলেটপ্রুফ: যেন ধীর গতির সুরক্ষিত দুর্গ

কিম জং উনের ব্যক্তিগত ট্রেনটির পরিসর এককথায় ব্যাপক।

২০০৯ সালে দক্ষিণ কোরিয়ার চোসুন মিডিয়া আউটলেট কিম জং উনের পিতা কিম জং ইলের ব্যবহৃত ট্রেনের বিবরণ প্রকাশ করে। তখন অনুমান করা হয়, ট্রেনটির ইঞ্জিন প্রায় ৯০টি গাড়ি টেনে নিতে পারে। তবে সাম্প্রতিক অনুমান বলছে, এ সংখ্যা ২১- এ নেমে এসেছে।

একাধিক প্রতিবেদনে এটিও বলা হয়েছে যে, কিমের প্রধান ট্রেনের সাথে আরও দুটি ট্রেন যাতায়াত করে-  একটি ট্রেন সামনের রেলট্র্যাক পরীক্ষা করে দেখে, অন্যটি তার সঙ্গে সফরকারী নিরাপত্তা কর্মীদের বহন করে।

ট্রেনটিতে বেডরুম এবং কনফারেন্স রুম রয়েছে যা সরকারী কাজের জন্য ব্যবহৃত হয়। এখন পর্যন্ত ট্রেনের অভ্যন্তরীণ কিছু ছবি প্রকাশ পেয়েছে, তবে ২০১৮ সালে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে যে কিম জং উন গোলাপী কাউচে ঘেরা ট্রেনের একটি কামরায় বসে শীর্ষ চীনা কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন। 

বুলেটপ্রুফ পার্শ্বের ভারে ট্রেনটির গতি অধিকাংশ আধুনিক ট্রেনের তুলনায় খুবই ধীর। অনুমান করা হয় যে, এটি উত্তর কোরিয়ার রেলট্র্যাকে ঘণ্টায় প্রায় ২৮ মাইল গতিতে চলে তবে চীনা রেল নেটওয়ার্কে কার্যক্রমের সময় ট্রেনটি গতি বৃদ্ধি করতে পারে।

একই ট্রেনে পুরো পরিবার

উত্তর কোরিয়ার কিম পরিবারের ট্রেন ভ্রমণের প্রতি অনুরাগ শুরু হয়েছিল দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের হাত ধরে- যাকে সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন একটি রেলগাড়ি উপহার দিয়েছিলেন।

তার পুত্র কিম জং ইলের বিমানভীতি ছিল, তাই তিনি ট্রেন ভ্রমণে স্বাচ্ছন্দ্যবোধ করতেন।

২০১০ সালে তার সাবেক দেহরক্ষী দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমকে জানান, উত্তর কোরীয় নেতার ভয়- বিমান ভ্রমণে শত্রুদের দ্বারা তার গুলিবিদ্ধ হওয়ার আশংকা রয়েছে। পরের বছরই কিম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন- এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মৃত্যুর সময় তিনি একটি ট্রেনে ছিলেন।

দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা কিম জং উনও পারিবারিক ঐতিহ্য বজায় রেখে চলেছেন।

২০১৯ সালে তিনি যুক্তরাষ্টের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে চীন হয়ে প্রায় ৪,৫০০ কিলোমিটার পথ ভ্রমণ করে সাঁজোয়া ট্রেনে ভিয়েতনাম পৌঁছান। পুরো যাত্রায় সময় লেগেছিল আড়াই দিনের মতো।

ছবি- ২০১৯ সালে কিম জং উনের রাশিয়া ছেড়ে যাওয়ার সময় ভ্লাদিভোস্টকের মূল রেলস্টেশনে তার ট্রেনের কাছে অপেক্ষারত উত্তর কোরিয়ার নিরাপত্তা কর্মকর্তারা

আবার একই পথে

মার্কিন কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন যে কিম জং উনের রাশিয়া সফর আসন্ন। তারা জানান রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে অস্ত্র বিষয়ক আলোচনা সক্রিয়ভাবে এগোচ্ছে এবং তাদের ভাষ্যমতে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দেওয়ার সম্ভাব্যতা নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে।

ইতিমধ্যে জানা গেছে, পুতিনের সাথে দেখা করতে কিম জং উন রাশিয়ায় পৌঁছেছেন। রবিবারই কিম জং উন ব্যক্তিগত ট্রেনে রাশিয়ার উদ্দেশে পিয়ংইয়ং ত্যাগ করেন। এ সফরে কিম জং উনের সঙ্গে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং দেশটির সামরিক কর্মকর্তারা রয়েছেন। কিমের আগমনের সংবাদে রাশিয়ার পূর্বে অবস্থিত শহর ভ্লাদিভোস্টকের রেল স্টেশনে বিপুল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে কিম আর পুতিনের মাত্র একবারই মুখোমুখি সাক্ষাৎ ঘটেছে- তাও চার বছর আগে রাশিয়ার এই শহরেই। বলাইবাহুল্য, সেবারও কিম জং উন তার ব্যক্তিগত বুলেটপ্রুফ ট্রেনেই এসেছিলেন।  

Related Topics

টপ নিউজ

কিম জং উন / কিম জং উনের ট্রেন / বুলেটপ্রুফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • নিজের উত্তরসূরি হিসেবে কিম জং উন কি তার মেয়েকেই বেছে নিচ্ছেন?
  • প্রকল্পের ধীরগতিতে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানের মঞ্চেই উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম
  • রাশিয়াফেরত সেনাদের সংবর্ধনা দিলেন কিম জং উন
  • দেশে এল তারেক রহমানের ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি, বিআরটিএতে নিবন্ধন সম্পন্ন

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net