Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন

আন্তর্জাতিক

দ্য ইন্ডিপেনডেন্ট
23 March, 2026, 06:30 pm
Last modified: 23 March, 2026, 06:35 pm

Related News

  • ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু; হবে পাঁচ ধাপে
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • সেনা আহত হওয়ার ঘটনায় উত্তর কোরিয়াকে ক্ষমা চাইতে বলল দক্ষিণ কোরিয়া, জবাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম জং উন
  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  

৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন

এবারের পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির ৬৮৭টি আসনের সবকটিতেই জয়ী হয়েছে।
দ্য ইন্ডিপেনডেন্ট
23 March, 2026, 06:30 pm
Last modified: 23 March, 2026, 06:35 pm
কিম জং উন। ছবি: কেসিএনএ/এপিএ

উত্তর কোরিয়ার 'রাবার-স্ট্যাম্প' পার্লামেন্ট হিসেবে পরিচিত সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে পুনরায় দেশটির শীর্ষ নেতা নির্বাচিত হয়েছেন কিম জং উন। একটি সুপরিকল্পিত ও সুশৃঙ্খল ভোটের মাধ্যমে তাকে টানা তৃতীয় মেয়াদে দেশটির সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থার প্রধান হিসেবে বেছে নেওয়া হয়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, কিমের এই নির্বাচন 'সকল কোরীয় জনগণের সর্বসম্মত ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রতিফলন'। তবে বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ায় এই ধরনের নির্বাচনের মূল উদ্দেশ্য হলো কিম বংশের একচ্ছত্র শাসনকে একটি গণতান্ত্রিক বৈধতার রূপ দেওয়া। সাধারণত ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির তৈরি করা রাষ্ট্রীয় নীতিগুলো এই পার্লামেন্টে কেবল আনুষ্ঠানিক অনুমোদন পায়।

পুনর্নির্বাচনের পর রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ৪০ বছর বয়সী কিম জং উনের ভূয়সী প্রশংসা করেছে। তাকে একজন "বিশিষ্ট চিন্তাবিদ-তত্ত্ববিদ" এবং "রাষ্ট্র গঠনের মহান কৌশলবিদ" হিসেবে অভিহিত করা হয়েছে, যিনি উত্তর কোরিয়াকে একটি "শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার" হিসেবে আরও শক্তিশালী করে তুলবেন।

মানসুদা অ্যাসেম্বলি হলে আয়োজিত এই অনুষ্ঠানের ছবিতে কিম জং উনকে আনুষ্ঠানিক পশ্চিমা স্যুট ও টাই পরিহিত অবস্থায় দেখা গেছে। এসময় তার বাবা ও দাদার বিশাল মূর্তির সামনে উচ্চপদস্থ কর্মকর্তাদের করতালিতে মুখরিত ছিল সভাস্থল। ১৯৪৮ সালে কিমের দাদা কিম ইল সাং এই দেশ প্রতিষ্ঠা করেন। ২০১১ সালে বাবা কিম জং ইলের মৃত্যুর পর কিম জং উন ক্ষমতার উত্তরাধিকারী হন। সম্প্রতি তিনি ওয়ার্কার্স পার্টির প্রধান হিসেবেও পুনর্নির্বাচিত হয়ে তার দীর্ঘ ১৫ বছরের ক্ষমতাকে আরও সুসংহত করেছেন।

এবারের পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির ৬৮৭টি আসনের সবকটিতেই জয়ী হয়েছে। তবে লক্ষণীয় বিষয় হলো, ২০১৯ সালের নির্বাচনে যেখানে ভোটের হার ছিল ৯৯.৯৯ শতাংশ, এবার তা সামান্য কমে ৯৯.৯৩ শতাংশে দাঁড়িয়েছে। পর্যবেক্ষকদের মতে, ০.০৭ শতাংশ নেতিবাচক ভোট দেখানোর মাধ্যমে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এটি বোঝাতে চাইছে যে, দেশটিতে সীমিত আকারে হলেও ভিন্নমত প্রকাশের সুযোগ রয়েছে—যা আসলে একটি কৃত্রিম ধারণা তৈরির চেষ্টা।

কেসিএনএ জানিয়েছে, সপ্তাহান্তের এই অধিবেশনে সংবিধান সংশোধনী, ক্ষমতাসীন দলের কংগ্রেসে ঘোষিত পাঁচ বছর মেয়াদী জাতীয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ এবং ২০২৬ সালের রাষ্ট্রীয় বাজেট নিয়েও আলোচনা হয়েছে।

যদিও বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে, সংবিধানে বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার প্রতি কিম জং উনের সাম্প্রতিক 'দুই শত্রু রাষ্ট্র' নীতিকে আনুষ্ঠানিক রূপ দেওয়া হবে।

উল্লেখ্য, কিম সম্প্রতি পিয়ংইয়ংয়ের দীর্ঘদিনের শান্তিপূর্ণ একত্রীকরণের লক্ষ্য ত্যাগ করে দক্ষিণ কোরিয়াকে দেশটির প্রধান শত্রু হিসেবে ঘোষণা করেছেন।

অধিবেশনের একটি উল্লেখযোগ্য দিক ছিল কিমের প্রভাবশালী বোন কিম ইয়ো জং-এর অনুপস্থিতি। তিনি ২০২১ সাল থেকে দেশটির শীর্ষ নেতৃত্ব সংস্থা 'স্টেট অ্যাফেয়ার্স কমিশন'-এর সদস্য ছিলেন, তবে এবারের তালিকায় তার নাম দেখা যায়নি। 
 

Related Topics

টপ নিউজ

উত্তর কোরিয়া / কিম জং উন / নির্বাচন / দক্ষিন কোরিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু; হবে পাঁচ ধাপে
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • সেনা আহত হওয়ার ঘটনায় উত্তর কোরিয়াকে ক্ষমা চাইতে বলল দক্ষিণ কোরিয়া, জবাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম জং উন
  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net