Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
ফ্রান্সে সরকারি স্কুলে মেয়েদের আবায়া পরা নিষিদ্ধ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 August, 2023, 01:35 pm
Last modified: 28 August, 2023, 03:12 pm

Related News

  • ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স
  • ফ্রান্সকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ইংল্যান্ড, মেসিকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক এমবাপ্পে
  • সেমিফাইনালে স্পেনকে হারানোর মতো খেলতে পারেনি ফ্রান্স, মানলেন কোচ; ক্ষোভ ঝাড়লেন রেফারির ওপরও
  • এমবাপ্পের হাত ধরে বিশ্বকাপে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ফ্রান্স
  • ফ্রান্সেরই উচিত সেমিফাইনালে আমাদের ভয় পাওয়া: লামিনে ইয়ামাল

ফ্রান্সে সরকারি স্কুলে মেয়েদের আবায়া পরা নিষিদ্ধ

দেশটির শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আতাল বলেন, "যখন আপনি একটা শ্রেণীকক্ষে ঢুকবেন, তখন কোনো শিক্ষার্থীর দিকে তাকিয়েই তার ধর্ম শনাক্ত করার বিষয়টি গ্রহণযোগ্য নয়।" 
টিবিএস ডেস্ক
28 August, 2023, 01:35 pm
Last modified: 28 August, 2023, 03:12 pm
ছবি: এএফপি

ফ্রান্সের সরকারি স্কুলগুলোতে মেয়েদের আবায়া পরা নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী। আগামী ৪ সেপ্টেম্বর নতুন শিক্ষাবর্ষ আরম্ভ হওয়ার দিন থেকেই কার্যকর হবে এ নিষেধাজ্ঞা। খবর বিবিসির।

ফ্রান্সে সরকারি স্কুল এবং সরকারি ভবনগুলোতে ধর্মীয় প্রতীক বা নিদর্শন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে; এটি ফ্রান্সের ধর্মনিরপেক্ষতার আইন ভঙ্গ করে বলে তাদের যুক্তি।

প্রসঙ্গত, ২০০৪ সাল থেকেই দেশটিতে সরকারি স্কুলে মাথায় স্কার্ফ পরা নিষিদ্ধ করা হয়েছে।

ফ্রান্সের টিএফওয়ান টিভিকে দেশটির শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আতাল বলেন, "যখন আপনি একটা শ্রেণীকক্ষে ঢুকবেন, তখন কোনো শিক্ষার্থীর দিকে তাকিয়েই তার ধর্ম শনাক্ত করার বিষয়টি গ্রহণযোগ্য নয়। আমি সিদ্ধান্ত নিয়েছি, স্কুলে আর আবায়া পরা যাবে না।"  

ফ্রান্সে স্কুলগুলোতে আবায়া পরা নিয়ে দীর্ঘদিনের বিতর্কের পর এ সিদ্ধান্ত নিলেন দেশটির শিক্ষামন্ত্রী।

সাম্প্রতিক সময়ে ফ্রান্সের স্কুলগুলোতে আবায়া বা বোরকা পরা শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ দেখা দিয়েছে। ডানপন্থী দলগুলো স্কুলে এই পোশাক নিষিদ্ধের পক্ষে অবস্থান নিলেও, বামপন্থী দলগুলো মুসলিম নারী ও মেয়েদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

শিক্ষামন্ত্রী বলেন, "ধর্মনিরপেক্ষতা মানে হলো স্কুলের মাধ্যমে নিজেকে মুক্ত করার স্বাধীনতা। তিনি আবায়াকে একটি 'ধর্মীয় নিদর্শন' বলে উল্লেখ করেন।

তিনি জানান, গ্রীষ্মের ছুটির পর স্কুল পুনরায় খোলার আগেই জাতীয় পর্যায়ে সবার কাছে তিনি নতুন নিয়মটি আরও স্পষ্ট করবেন।

২০১০ সালে ফ্রান্সে পুরো মুখ ঢেকে রাখা নিকাব পরা নিষিদ্ধ করা হয়। ওই সময়ও সরকারের এমন সিদ্ধান্তে দেশটির ৫ মিলিয়নের মুসলিম সম্প্রদায় ক্ষুদ্ধ হয়ে উঠেছিল ।

উনিশ শতক থেকেই ফ্রান্সে স্কুলগুলোতে ধর্মীয় নিদর্শন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। স্কুলে শিক্ষার্থীদের ক্যাথলিক প্রভাবমুক্ত রাখতে খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক বড় ক্রুশ পরাও নিষিদ্ধ রয়েছে।

আবায়া নিষিদ্ধের এ সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী হিসেবে গ্যাব্রিয়েল আতালের নেওয়া প্রথম কোনো বড় নীতিমালা বিষয়ক সিদ্ধান্ত। ৩৪ বছর বয়সে তিনি ফ্রান্সের শিক্ষামন্ত্রীর দায়িত্ব লাভ করেন।

তবে অনেক মুসলিম এসোসিয়েশনের প্রতিনিধিত্ব করা জাতীয় সংস্থা সিএফসিএম বলেছে, শুধুমাত্র পোশাকই 'ধর্মীয় চিহ্ন' নয়।  

Related Topics

টপ নিউজ

ফ্রান্স / আবায়া / মেয়ে / সরকারি স্কুল / নিষিদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স
  • ফ্রান্সকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ইংল্যান্ড, মেসিকে টপকে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক এমবাপ্পে
  • সেমিফাইনালে স্পেনকে হারানোর মতো খেলতে পারেনি ফ্রান্স, মানলেন কোচ; ক্ষোভ ঝাড়লেন রেফারির ওপরও
  • এমবাপ্পের হাত ধরে বিশ্বকাপে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ফ্রান্স
  • ফ্রান্সেরই উচিত সেমিফাইনালে আমাদের ভয় পাওয়া: লামিনে ইয়ামাল

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net