Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
অনলাইনে সরকারি চাকরির আবেদনে দিতে হবে ভ্যাট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 August, 2023, 04:55 pm
Last modified: 25 August, 2023, 04:55 pm

Related News

  • ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • এআই কি আপনার কাজ সহজ করবে, নাকি চাকরিই কেড়ে নেবে?
  • আয়কর, ভ্যাট ও শুল্ক—সব খাতই ২০২৫-২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ: অর্থমন্ত্রী
  • সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

অনলাইনে সরকারি চাকরির আবেদনে দিতে হবে ভ্যাট

টিবিএস রিপোর্ট
25 August, 2023, 04:55 pm
Last modified: 25 August, 2023, 04:55 pm
ছবি: সংগৃহীত

এখন থেকে অনলাইনে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির আবেদন করলে প্রার্থীদের কাছ থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আবেদন ফি-র ওপর কমিশন আদায় করা হবে। প্রথমবারের মতো চাকরির আবেদনের ফির সঙ্গে ভ্যাট আদায়ের এ সিদ্ধান্ত নেওয়া হলো। 

সম্প্রতি চাকরির আবেদন মাশুলের সঙ্গে ভ্যাটের হার বসিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। নতুন এই প্রজ্ঞাপন জারির ফলে একই বিষয়ে গত বছরের ২২ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনটি বাতিল হয়ে গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, টেলিটকের মাধ্যমে অনলাইনে সরকারি চাকরির আবেদন করার ক্ষেত্রে আবেদন ও পরীক্ষা ফি নেওয়া হবে। পরীক্ষা ফি বাবদ নেওয়া অর্থের সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন হিসেবে টেলিটককে দিতে হবে, আর ভ্যাট হিসেবে আদায় করা হবে কমিশনের ১৫ শতাংশ।

আগে আবেদন ফির ওপর ১০ শতাংশ কমিশন নেওয়ার বিধান থাকলেও এই কমিশনের ওপর কোনো ভ্যাট আদায় করা হতো না।

এই ভ্যাট আদায়ের ফলে সরকারি চাকরিপ্রার্থীদের আবেদনের খরচ কিছুটা বাড়বে।

সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, টেলিটকের মাধ্যমে আবেদন ফি ৬০০ টাকা দিতে হলে চাকরিপ্রার্থীর কাছ থেকে ১০ শতাংশ কমিশন হিসেবে অতিরিক্ত ৬০ টাকা এবং কমিশনের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে আরও ৬ টাকা নেওয়া হবে। অর্থাৎ আবেদনকারীকে ৬০০ টাকার আবেদন ফির সঙ্গে অতিরিক্ত ৬৬ টাকা দিতে হবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নবম গ্রেড ও তদূর্ধ্ব (নন-ক্যাডার) পদের জন্য আবেদিন ফি হবে ৬০০ টাকা, দশম গ্রেডের জন্য ৫০০ টাকা, ১১-১২তম গ্রেডের জন্য ৩০০ টাকা, ১৩-১৬তম গ্রেডের জন্য ২০০ টাকা এবং ১৭-২০তম গ্রেডের জন্য আবেদন ফি হবে ১০০ টাকা।
 
Related Topics

টপ নিউজ

চাকরি / সরকারি চাকরি / চাকরির আবেদন / ভ্যাট / চাকরির আবেদনে ভ্যাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • এআই কি আপনার কাজ সহজ করবে, নাকি চাকরিই কেড়ে নেবে?
  • আয়কর, ভ্যাট ও শুল্ক—সব খাতই ২০২৫-২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ: অর্থমন্ত্রী
  • সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net