Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
প্রাক-নির্বাচন অপপ্রচার প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ

ইউএনবি
17 August, 2023, 08:00 pm
Last modified: 17 August, 2023, 08:00 pm

Related News

  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  
  • পূর্ব জার্মানির নির্বাচনে বড় ব্যবধানে জিতল অভিবাসন-বিরোধী কট্টর ডানপন্থি দল, ধন্যবাদ দিল মাস্ককে
  • ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: ইসি আনোয়ারুল
  • তৃণমূলের শক্তি যাচাই করতে স্থানীয় নির্বাচন এককভাবে করতে চায় জামায়াত 

প্রাক-নির্বাচন অপপ্রচার প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

ইউএনবি
17 August, 2023, 08:00 pm
Last modified: 17 August, 2023, 08:00 pm

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সম্প্রতি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নিতে বিদেশে বাংলাদেশ মিশনগুলোকে নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, 'আমরা মনে করি আমাদের আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। কারণ নির্বাচনের আগে আরও প্রচারণা হতে পারে।' 

তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে এ বিষয়ে কাজ করে আসছে।

সাবরিন বলেন, তথ্য, আইন ও পররাষ্ট্রবিষয়ক তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি কাজ করছে।

গত সপ্তাহে এক আলোচনায় বিশেষজ্ঞরা বাংলাদেশবিরোধী প্রচারণা এবং দেশের অর্জনকে ক্ষুণ্ন করার প্রচেষ্টাকে মোকাবিলায় বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপের উপর জোর দেন।

যেখান থেকে বিভ্রান্তি ও বাংলাদেশবিরোধী অপপ্রচার ছড়ানো হচ্ছে তা চিহ্নিত করার এবং তথ্যের ভিত্তিতে যথাযথ পাল্টা প্রচেষ্টার মাধ্যমে তা মোকাবিলার উপর তারা জোর দেন।

ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানের সঞ্চালনা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আলোচনায় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, 'তিনটি জায়গায় আপনাদের মনোযোগ দিতে হবে: লন্ডন, ব্রাসেলস ও ওয়াশিংটন ডিসি। সেখানে কাজ করার সুযোগ রয়েছে।'

বৈঠকে ফেরদৌসী শাহরিয়ারকেও পরিচয় করিয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। যিনি নির্বাচন পর্যবেক্ষকদের একটি সেলের নেতৃত্ব দেবেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেহেলী সাবরিন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের সুবিধার্থে বিশেষ সেল গঠন করা হয়েছে।

তিনি বলেন, আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে কেউ আগ্রহী হলে সেলের সঙ্গে যোগাযোগ করা হবে।

পরবর্তী জাতীয় নির্বাচন এই বছরের ডিসেম্বর বা ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, 'যেকোনো পর্যবেক্ষকের সুবিধার্থে আমরা আমাদের নিজস্ব আইন এবং নির্বাচন কমিশনের নিয়মগুলো অনুসরণ করব।'

তিনি আরও জানান, তারা এখনও কোনো ব্যক্তি বা সংস্থার কাছ থেকে কোনো অনুরোধ পাননি।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / প্রাক-নির্বাচন অপপ্রচার / পররাষ্ট্র মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  
  • পূর্ব জার্মানির নির্বাচনে বড় ব্যবধানে জিতল অভিবাসন-বিরোধী কট্টর ডানপন্থি দল, ধন্যবাদ দিল মাস্ককে
  • ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: ইসি আনোয়ারুল
  • তৃণমূলের শক্তি যাচাই করতে স্থানীয় নির্বাচন এককভাবে করতে চায় জামায়াত 

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net