Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
ভৌগোলিক অবস্থানের কারণে আমরা হেলা-ঠেলার মধ্যে পড়ে গেছি: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 August, 2023, 09:50 pm
Last modified: 11 August, 2023, 09:58 pm

Related News

  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • আগামী পাঁচ বছরে ২৬ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে, বাড়ছে দেশের আর্থিক চাপ
  • বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

ভৌগোলিক অবস্থানের কারণে আমরা হেলা-ঠেলার মধ্যে পড়ে গেছি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জানুয়ারি থেকে জুলাই—এ পর্যন্ত ৬৭ দেশে নির্বাচন হয়েছে। আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত আরও ২২টি দেশে হবে। কিন্তু ওগুলোর কোনো খবরটবর দেখি না। বাংলাদেশে এইটা কেন হচ্ছে?
টিবিএস রিপোর্ট
11 August, 2023, 09:50 pm
Last modified: 11 August, 2023, 09:58 pm
ফাইল ছবি

ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, 'ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্ব হেলা-ঠেলার মধ্যে আমরা পড়ে গেছি। তাদের এই বিভিন্ন রকম সমস্যার মধ্যে আমাদের এসে ঢোকাচ্ছে।'

শুক্রবার (১১ শুক্রবার) সিলেট সদর উপজেলা পরিষদের ১২টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তবে যা-ই হোক, আমরা ওভারকাম করব। শেখ হাসিনা যদি থাকেন; চিন্তার কিছু নেই। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'জানুয়ারি থেকে জুলাই—এ পর্যন্ত ৬৭ দেশে নির্বাচন হয়েছে। আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত আরও ২২টি দেশে হবে। কিন্তু ওগুলোর কোনো খবরটবর দেখি না। বাংলাদেশে এইটা কেন হচ্ছে? আমাদের উল্টো দল হইচই করে। বিদেশিদের সব সময় নালিশ দেয়। আর একটি হচ্ছে আমাদের কিছু প্রবাসী আছেন, তারা ওই নালিশ পার্টির অংশ বিশেষ। তারা বাংলাদেশের ইস্যু প্রত্যেক দিন ইনিয়ে-বিনিয়ে বলেন। মিথ্যাচার করে বলেন। এরপর ভয়াবহ দেশ বলে মনে করেন অনেকে।

যুক্তরাষ্ট্রের দুজন কংগ্রেসম্যানের চার দিনের বাংলাদেশে সফল প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকাতে ৪৩৫ জন কংগ্রেসম্যান আছেন। তারা দুনিয়া বেড়াবেন তো বটেই; ওরা এলে ভালো। আমাদের দেশ দেখে যাক। তাদের ধারণা, বাংলাদেশ হচ্ছে দরিদ্র সাইক্লোনের দেশ। আসলে দেখবেন, এরা তো গরিব না, ভালো। আমরা ওয়েলকাম করি। তারা আসছেন, এটা সুখবর। তারা দেখুক। তাদের ধারণা যে বাংলাদেশে দিনে-রাতে রাস্তাঘাটে মানুষ মরছে। 

কংগ্রেসম্যানরা রোহিঙ্গাদের দেখতে আসছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আসছেন মোটামুটি রোহিঙ্গাদের জন্য। ওখানে তারা কিছু খরচপাতি দেন মানবিক কারণে। সেই খরচপাতি আমাদের দেন না, রোহিঙ্গাদের জন্য তাদের ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো দেন। ওরা টাকাপয়সা ঠিকমতো ব্যবহার করছে, না চুরি করছে; সেগুলো হয়তো তারা দেখবেন। যারা আসছেন, তারা হচ্ছেন টাকা অনুমোদন কমিটির সদস্য। এমনি তারা টাকা কমিয়ে দিয়েছেন। আমরা বলেছি, আরও টাকা না দিলে ঝামেলা হবে। হয়তো তারা এলে আমাদের উপকারই হবে। টাকা বাড়াবে। আমাদের জন্য না, রোহিঙ্গাদের জন্য। 

Related Topics

টপ নিউজ

রাজনীতি / বাংলাদেশ / বিশ্ব রাজনীতি / ভৌগলিক অবস্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • আগামী পাঁচ বছরে ২৬ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে হবে, বাড়ছে দেশের আর্থিক চাপ
  • বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net