Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
পরিচালক পদ ছেড়েছেন, এবার ইসলামী ব্যাংকের শেয়ারও বিক্রি করে দিচ্ছে সৌদি কোম্পানি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 August, 2023, 06:35 pm
Last modified: 09 August, 2023, 08:30 pm

Related News

  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর

পরিচালক পদ ছেড়েছেন, এবার ইসলামী ব্যাংকের শেয়ারও বিক্রি করে দিচ্ছে সৌদি কোম্পানি

এই পদক্ষেপের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা ও মালিকানা উভয় দিক থেকেই সরে যাচ্ছে সৌদি কোম্পানিটি। 
টিবিএস রিপোর্ট
09 August, 2023, 06:35 pm
Last modified: 09 August, 2023, 08:30 pm

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র পরিচালনা থেকে নিজেদের সরিয়ে নেওয়ার পর, তাদের হাতে থাকা শেয়ারও বিক্রি করে দিচ্ছে সৌদি আরবের কোম্পানি আরবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মওলার বরাত দিয়ে প্রথম আলো অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। 

ইসলামী ব্যাংকের ৯.৯৯ শতাংশ শেয়ারের মালিক আরবসাস। এই পদক্ষেপের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা ও মালিকানা উভয় দিক থেকেই সরে যাচ্ছে সৌদি কোম্পানিটি। 

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে এবিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মওলা ও ব্যাংক-কোম্পানি সচিব জে কিউ এম হাবিবুল্লাহর সাথে মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন ধরেননি।

পুঁজিবাজারে দেওয়া ইসলামী ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবভিত্তিক কোম্পানি আরবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি ৫ জুলাই একটি চিঠি পাঠিয়ে পরিচালক পদ প্রত্যাহার করে। এরপর ২৬ জুলাই বোর্ডসভার মাধ্যমে তা অনুমোদন করে ব্যাংক। এর আগে মুসাইদ আবদুল্লাহ এ. আল-রাজি কোম্পানির পক্ষে দীর্ঘদিন ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, নানান অনিয়মের কারণে ব্যাংকটি এখন তারল্য সংকটে ভুগছে। কেন্দ্রীয় ব্যাংকের চাহিদামতো নগদ জমা (সিআরআর) রাখতে পারছে না। এ জন্য প্রতিনিয়ত ব্যাংকটির জরিমানা হচ্ছে। এ অবস্থায় মাঝেমধ্যে টাকা ধার দিয়ে ব্যাংকটির লেনদেন কার্যক্রম স্বাভাবিক রাখছে কেন্দ্রীয় ব্যাংক।

Related Topics

টপ নিউজ

ইসলামী ব্যাংক / শেয়ার বিক্রি / সৌদি কোম্পানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইসলামী ব্যাংককে আরও ২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক
  • ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা তুলতে সমস্যা হবে না: গভর্নর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net