Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
লঙ্কা প্রিমিয়ার লিগে অভিষেকে দুর্বার হৃদয়

খেলা

টিবিএস রিপোর্ট
31 July, 2023, 12:15 am
Last modified: 31 July, 2023, 12:22 am

Related News

  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করার প্রশ্নে যা বললেন হৃদয়
  • র‌্যাঙ্কিংয়ে এগোলেন হৃদয়-লিটন, তাসকিনের বড় লাফ
  • ইমার্জিং এশিয়া কাপে অধিনায়ক আকবর, আছেন হৃদয়-ইমনরা
  • ‘সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করবো আমরা’

লঙ্কা প্রিমিয়ার লিগে অভিষেকে দুর্বার হৃদয়

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) উদ্বোধনী ম্যাচে জাফনা কিংসের একাদশে সুযোগ পেয়েই ব্যাট হাতে উজ্জ্বল তাওহিদ হৃদয়। নিজের অভিষেকের ম্যাচে চার নম্বরে ব্যাটিং করতে নেমে ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান তুলে নিলেন হাফ সেঞ্চুরি, যা জাফনার ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত রান।
টিবিএস রিপোর্ট
31 July, 2023, 12:15 am
Last modified: 31 July, 2023, 12:22 am
হাফ সেঞ্চুরির পর হৃদয়ের উদযাপন। ছবি: এসএলসি

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) প্রথম তো বটেই, বিদেশি কোনো লিগেই প্রথমবারের মতো খেলতে গেছেন তাওহিদ হৃদয়। কিন্তু তথ্যটি যার জানা নেই, তার পক্ষে বোঝা কঠিন এলপিএলে বাংলাদেশের তরুণ এই ব্যাটসম্যানের এটা অভিষেক ম্যাচ ছিল। 

এ বছরই বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হওয়া ডানহাতি এই ব্যাটসম্যান এরই মধ্যে যেন চাপ জয় করে নেওয়ার রাস্তা খুঁজে বের করে নিয়েছেন। তাই তো এলপিএলে অভিষেকেই ব্যাট হাতে দুর্বার চেহারায় দেখা গেল হৃদয়কে। দলের জয় পাওয়ার ম্যাচে নিজের অভিষেক রাঙালেন দারুণ এক হাফ সেঞ্চুরিতে। 

এলপিএলের বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে খেলার সুযোগ মিলেছে হৃদয়ের। আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামে জাফনা, হৃদয়েরও সুযোগ মেলে একাদশে। আর সুযোগ পেয়েই ব্যাট হাতে উজ্জ্বল ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান, চার নম্বরে ব্যাটিং করতে নেমে হৃদয় খেললেন ৩৯ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৫৪ রানের দারুণ এক ইনিংস। যা জাফনার ইনিংসের সর্বোচ্চ।  

আগে ব্যাটিং করতে নামা জাফনা দাপুটে শুরু করলেও ৪২ রানেই হারায় ২ উইকেট, এরপর উইকেটে যান হৃদয়। কিছুক্ষণ পর চারিথ আসালাঙ্কাও ফিরলে চাপে পড়ে জাফনা। এই চাপের মাঝেও শুরু থেকেই টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করা চেষ্টা চালিয়ে উইকেটে তিথু হয়ে নেন হৃদয়। 

এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রান তোলার গতি বাড়ান বাংলাদেশের এই ব্যাটসম্যান। চাপ সামলে অন্য ব্যাটসম্যানদের নিয়ে প্রায় শেষ পর্যন্ত ব্যাট চালান হৃদয়। ১৯তম ওভারে জাপনার পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। হৃদয়ের হাফ সেঞ্চুরি ও আরও কয়েটি ছোট ছোট ইনিংসে ৫ উইকেটে ১৭৩ রান তোলে জাফনা। জবাবে ১৫২ রানে গুটিয়ে যায় কলম্বো স্ট্রাইকার্সের ইনিংস, ২১ রানের জয় পায় জাফনা কিংস। 

Related Topics

টপ নিউজ

তাওহিদ হৃদয় / লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করার প্রশ্নে যা বললেন হৃদয়
  • র‌্যাঙ্কিংয়ে এগোলেন হৃদয়-লিটন, তাসকিনের বড় লাফ
  • ইমার্জিং এশিয়া কাপে অধিনায়ক আকবর, আছেন হৃদয়-ইমনরা
  • ‘সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করবো আমরা’

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net