Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
ইমার্জিং এশিয়া কাপে অধিনায়ক আকবর, আছেন হৃদয়-ইমনরা

খেলা

টিবিএস রিপোর্ট
13 October, 2024, 07:05 pm
Last modified: 14 October, 2024, 02:26 pm

Related News

  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন ইমন
  • তামিমের ব্যাটে ঝড়, দারুণ ইনিংসে রংপুরকে জেতালেন আকবর
  • ওয়ানডে সিরিজেও নেই শান্ত-মুশফিক, নতুন মুখ ইমন
  • টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করার প্রশ্নে যা বললেন হৃদয়

ইমার্জিং এশিয়া কাপে অধিনায়ক আকবর, আছেন হৃদয়-ইমনরা

১৫ সদস্যের ‘এ’ দলে ডাক পাওয়া ৮ জনেরই জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। রিজার্ভে থাকা চারজনও জাতীয় দলের খেলোয়াড়।
টিবিএস রিপোর্ট
13 October, 2024, 07:05 pm
Last modified: 14 October, 2024, 02:26 pm

আগামী ১৮ অক্টোবর ওমানে পর্দা উঠছে এসিসি ইমার্জিং এশিয়া কাপের। আট দলের অংশগ্রহণের এই টুর্নামেন্টের জন্য আজ বাংলাদেশ 'এ' দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের এই দলে আছেন ভারত সফরে জাতীয় দলের হয়ে খেলা তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। দলটির অধিনায়ক করা হয়েছে আকবর আলীকে। 

ভারত সফরের দলে থাকা রাকিবুল হাসানকেও নেওয়া হয়েছে দলে। এবার একাদশে সুযোগ না হলেও জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন বাঁহাতি এই স্পিনার। ১৫ সদস্যের এই দলে থাকা ৮ জনেরই জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। বিভিন্ন সময়ে জাতীয় দলে খেলা অন্যান্য ক্রিকেটাররা হলেন নাঈম শেখ, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, আবু হায়দার রনি ও রিপন মন্ডল।

ডাকা হয়েছে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে। দলে আছেন জিসান আলম, মাহফুজুর রহমান রাব্বি, ওয়াসি সিদ্দিকী ও মারুফ মৃধা। ভারত সফরে জাতীয় দলের একাদশে সুযোগ পাওয়া জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদি হাসানকে রিজার্ভে রাখা হয়েছে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও আছেন রিজার্ভে। ২০২০ সালে যুব বিশ্বকাপ জেতা পাঁচজন ক্রিকেটার আছেন এই দলে। 

দলটিতে থাকার কথা ছিল আফিফ হোসেন ধ্রুবরও। কিন্তু পারিবারিক কারণে এক মাসের ছুটি নিয়েছেন তিনি, এ কারণে হৃদয়কে এই দলে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, 'আফিফ পারিবারিক কারণে এক মাসের ছুটি চেয়েছিল। ছুটি অনুমোদন হওয়ায় তার জায়গায় হৃদয়কে নেওয়া হয়েছে। আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলের সিরিজ আছে। এখানে খেললে ওর জন্যও ভালো হবে।'

প্রথমবারের মতো এসিসি ইমার্জিং এশিয়া কাপ এবার টি-টোয়েন্টি ফরম্যাটে হবে, আগের পাঁচ আসর হয়েছে ওয়ানডে ফরম্যাটে। আসর শুরুর দিন ১৮ অক্টোবরই মাঠে নামবে বাংলাদেশ, আকবরের দলের প্রতিপক্ষ হংকং। 'এ' গ্রুপে থাকা বাংলাদেশ পরের দুই ম্যাচে ২০ অক্টোবর আফগানিস্তান ও ২২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। টেস্ট খেলুড়ে পাঁচ দল পাঠাচ্ছে 'এ' দল। তবে হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত খেলবে জাতীয় দল নিয়ে। এবারের আসরটি অনুষ্ঠিত হবে ওমানের মাসকাটে, ২৭ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরটির।

বাংলাদেশ 'এ' দল: আকবর আলী (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, জিসান আলম, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল ও মারুফ মৃধা।

রিজার্ভ: জাকের আলী অনিক, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।

Related Topics

টপ নিউজ

ইমার্জিং এশিয়া কাপ / আকবর আলী / পারভেজ হোসেন ইমন / তাওহিদ হৃদয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন ইমন
  • তামিমের ব্যাটে ঝড়, দারুণ ইনিংসে রংপুরকে জেতালেন আকবর
  • ওয়ানডে সিরিজেও নেই শান্ত-মুশফিক, নতুন মুখ ইমন
  • টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করার প্রশ্নে যা বললেন হৃদয়

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net