Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
ওয়ানডে সিরিজেও নেই শান্ত-মুশফিক, নতুন মুখ ইমন

খেলা

টিবিএস রিপোর্ট
02 December, 2024, 04:05 pm
Last modified: 02 December, 2024, 06:56 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক

ওয়ানডে সিরিজেও নেই শান্ত-মুশফিক, নতুন মুখ ইমন

পারিবারিক কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছৃুটি নিয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। চোটের কারণে দলে নেই মিডল অর্ডারে নির্ভরতার প্রতীক হয়ে ওঠা তাওহিদ হৃদয়।
টিবিএস রিপোর্ট
02 December, 2024, 04:05 pm
Last modified: 02 December, 2024, 06:56 pm

ডিসেম্বরের কুয়াশায় মোড়ানো সেন্ট কিটসের সবুজ মাঠে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ দলের ওয়ানডে মিশন। এই সিরিজের আগে বাংলাদেশ দলকে নিতে হয়েছে কঠিন কিছু সিদ্ধান্ত। চোটের কারণে একাধিক খেলোয়াড় ছিটকে পড়ায় দলে এসেছে নতুন মুখ।

নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন টেস্ট সিরিজ খেলতে পারেননি। চোট কাটিয়ে ওঠার অপেক্ষায় অপেক্ষায় থাকা বাঁহাতি এই ব্যাটসম্যানকে ওয়ানডে সিরিজেও মাঠের বাইরে থাকতে হচ্ছে। শান্তর অনুপস্থিতিতে দলের ভার থাকছে মেহেদী হাসান মিরাজের ওপরই।

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সোমবার বিসিবির ঘোষণা করা ১৫ সদস্যের দলে নেই মুশফিকুর রহিমও। চোট আছে তার, এ ছাড়া ওমরাহ করতে সৌদি আরব গেছেন তিনি। পারিবারিক কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছৃুটি নিয়েছেন বাঁহাতি মুস্তাফিজুর রহমান। পরিস্থিতি বিবেচনায় দলে নেওয়া হয়নি সাকিব আল হাসানকে।

চোটের কারণে দলে নেই মিডল অর্ডারে নির্ভরতার প্রতীক হয়ে ওঠা তাওহিদ হৃদয়। কুঁচকির চোটের কারণে তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, 'হৃদয়ের ডান কুঁচকিতে ব্যথা আছে। পরীক্ষায় দেখা যায়, তার সমস্যা আছে। তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং দুই সপ্তাহ পর তার খেলার অবস্থা পুনর্মূল্যায়ন করা হবে।'

এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব, সর্বশেষ গত বছরের ডিসেম্বরে এই ফরম্যাটে খেলেছেন তিনি। নদুন মুখ হিসেবে ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন। আগের সিরিজে থাকা জাকির হাসানকে বাদ দেওয়া হয়েছে। অভিষেকের পর থেকেই আলোচনায় থাকা পেসার নাহিদ রানা তার জায়গা ধরে রেখেছেন।

দলমান দ্বিতীয় টেস্ট শেষে ৮ ডিসেম্বর ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। পরের দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১০ ও ১২ ডিসেম্বর। এই ম্যাচ দুটিও হবে সেন্ট কিটসে।  

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর / ওয়ানডে স্কোয়াড / নাজমুল হোসেন শান্ত / মুশফিকুর রহিম / পারভেজ হোসেন ইমন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net