Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
বাংলাদেশে নির্বাচনের সময় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনে ১৪ মার্কিন আইনপ্রণেতার চিঠি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 July, 2023, 05:10 pm
Last modified: 28 July, 2023, 05:31 pm

Related News

  • আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়বে
  • পুলিশের ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • জ্বালানি নিয়ে নৈরাজ্য চলছেই: জোড়-বিজোড় রেশনিংয়ের মতো পরিকল্পনা এখনো উপেক্ষিত
  • ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বেপরোয়া’ খরচ, এ অর্থ বাঁচাতে পারত ৮ কোটি ৭০ লাখ প্রাণ: জাতিসংঘ
  • ডিসেম্বরে এসএসসি পরীক্ষা নেওয়ার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

বাংলাদেশে নির্বাচনের সময় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনে ১৪ মার্কিন আইনপ্রণেতার চিঠি

মানবাধিকার লঙ্ঘনের মামলার তদন্ত না হওয়া পর্যন্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের শান্তিরক্ষা মিশনে মোতায়েন করা থেকে বিরত রাখতে রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান তারা।
টিবিএস রিপোর্ট
28 July, 2023, 05:10 pm
Last modified: 28 July, 2023, 05:31 pm

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের সময় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন ১৪ জন মার্কিন কংগ্রেস সদস্য। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ডের কাছে এ আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছেন তারা।

মার্কিন আইনপ্রণেতা বব গুড, স্কট পেরি, আনা পলিনা-লুনা, জোশ ব্রেচেন, রাল্ফ নরম্যান, অ্যান্ড্রু ক্লাইড, এলি ক্রেন, কোরি মিলস, পল এ গোসার, ডগ লামালফা, রনি এল জ্যাকসন, র্যান্ডি ওয়েবার, ব্রায়ান বেবিন এবং গ্লেন গ্রথম্যান এই চিঠিতে সাক্ষর করেন। 

চিঠিতে বলা হয়, '(আমরা আহ্বান জানাই যে) জাতিসংঘ, সারা বিশ্বের নিরপেক্ষ সরকারের সাথে একত্রিত হয়ে যেন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন তত্ত্বাবধান ও পরিচালনায় অংশগ্রহণ করে। ভোটারদের ভয়ভীতি, হয়রানি বা আক্রমণ প্রতিরোধে শান্তিরক্ষী বাহিনী নিয়োজিত করা উচিত।' 

কংগ্রেস সদস্য বব গুড টুইট করে বলেন, 'একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণের প্রাপ্য। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আমি আমার ১৩ সহকর্মীকে নিয়ে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতকে একটি চিঠি পাঠিয়েছি।'

The people of Bangladesh deserve free and fair elections. I sent a letter to the U.S. Ambassador to the UN with 13 of my colleagues, expressing concern over violence by the Bangladeshi government against peaceful demonstrators.

— Congressman Bob Good (@RepBobGood) July 27, 2023

চিঠিতে আরও বলা হয়েছে, 'শেখ হাসিনার সরকার পেশীশক্তি ব্যবহার করে জনগণকে সুষ্ঠু নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করছে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার কর্মীদের কাজকে বাধাগ্রস্ত করছে।'

মানবাধিকার লঙ্ঘনের মামলার তদন্ত না হওয়া পর্যন্ত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের শান্তিরক্ষা মিশনে মোতায়েন করা থেকে বিরত রাখতে রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান তারা।

চিঠিতে বলা হয়েছে, র‌্যাবের বিরুদ্ধে ওঠা অপব্যবহারের মধ্যে রয়েছে নির্যাতন, জোরপূর্বক গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। অবিলম্বে যেগুলোর বিরুদ্ধে নিন্দা জানানো উচিত। 

চিঠিতে মার্কিন কংগ্রেস সদস্যরা বলেছেন, সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সরকারের অপরাধের তদন্ত না হওয়া পর্যন্ত জাতিসংঘের উচিত অবিলম্বে মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের সদস্যপদ স্থগিত করা।

এর আগে ১৪ জুন, ৬ কংগ্রেস সদস্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বাইডেন প্রশাসনের উদ্যোগের আহ্বান জানান। 
তার আগে ৪ জুন, ৬ মার্কিন কংগ্রেসম্যান বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনেন এবং প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ সংসদ নির্বাচনের সুযোগ তৈরি করার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ / সুষ্ঠু নির্বাচন / রাজনীতি / জাতিসংঘ / মার্কিন চাপ / সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়বে
  • পুলিশের ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • জ্বালানি নিয়ে নৈরাজ্য চলছেই: জোড়-বিজোড় রেশনিংয়ের মতো পরিকল্পনা এখনো উপেক্ষিত
  • ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বেপরোয়া’ খরচ, এ অর্থ বাঁচাতে পারত ৮ কোটি ৭০ লাখ প্রাণ: জাতিসংঘ
  • ডিসেম্বরে এসএসসি পরীক্ষা নেওয়ার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net