Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
ডিসেম্বরে এসএসসি পরীক্ষা নেওয়ার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 April, 2026, 07:00 pm
Last modified: 20 April, 2026, 07:03 pm

Related News

  • এসএসসিতে প্রত্যাশিত নম্বর না পেলে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • এসএসসি পরীক্ষা: পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে
  • সরকারকে শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলায় না জড়ানোর আহ্বান নাহিদ ইসলামের
  • অর্থনীতির ইতিবাচক পরিবর্তনে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ‘তেলাপোকাদের’ তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

ডিসেম্বরে এসএসসি পরীক্ষা নেওয়ার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

মন্ত্রী বলেন, ‘জানুয়ারিতে ক্লাস শুরু হয়ে ডিসেম্বরে কোর্স শেষ হয়। সে ক্ষেত্রে কোর্স শেষ হওয়ার পরই পরীক্ষা নেওয়া যৌক্তিক।’
টিবিএস রিপোর্ট
20 April, 2026, 07:00 pm
Last modified: 20 April, 2026, 07:03 pm
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত

সরকার আগামী ডিসেম্বর মাসে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

'শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর নষ্ট করা হবে কেন?'—প্রশ্ন তুলে তিনি বলেন, 'এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা যায় কি না, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করছে মন্ত্রণালয়।'

সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, 'জানুয়ারিতে ক্লাস শুরু হয়ে ডিসেম্বরে কোর্স শেষ হয়। সে ক্ষেত্রে কোর্স শেষ হওয়ার পরই পরীক্ষা নেওয়া যৌক্তিক।'

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের সময় সাশ্রয় এবং শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে পাবলিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনার বিষয়ে কাজ চলছে।

গত মাসে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।

বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী, একজন শিক্ষার্থী দশম শ্রেণির ক্লাস শেষ করার পরের বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। একইভাবে এইচএসসির ক্ষেত্রেও প্রায় একই ধারা অনুসরণ করা হয়।

দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হলেও করোনা মহামারির পর সেই সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আসে।

চলতি বছরও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে ২১ এপ্রিল এবং এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২ জুলাই থেকে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ইঙ্গিত দেন, জানুয়ারি থেকে ডিসেম্বরের শিক্ষাবর্ষ কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে পরীক্ষার সময়সূচি নির্ধারণের বিষয়ে সরকার ভাবছে। তবে ঠিক কবে থেকে এই পরিবর্তন কার্যকর হবে—তা স্পষ্ট করেননি তিনি।

এসময় শিক্ষামন্ত্রী আরও বলেন, 'সাম্প্রতিক সময়ে কিছু ব্যত্যয় ঘটলেও এখন সপ্তাহে ছয় দিন ক্লাস নিয়ে সিলেবাস নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা চলছে।'

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

Related Topics

টপ নিউজ

শিক্ষামন্ত্রী / এসএসসি পরীক্ষা / ডিসেম্বর / সরকার / আ ন ম এহছানুল হক মিলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ছবি: পিটিআই
    ‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ফাইল ছবি
    নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা
  • একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

Related News

  • এসএসসিতে প্রত্যাশিত নম্বর না পেলে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • এসএসসি পরীক্ষা: পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে
  • সরকারকে শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলায় না জড়ানোর আহ্বান নাহিদ ইসলামের
  • অর্থনীতির ইতিবাচক পরিবর্তনে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ‘তেলাপোকাদের’ তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ফাইল ছবি
বাংলাদেশ

নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা

6
একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net