Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
২০০৭ সালের আইফোন বিক্রি হলো ১ লাখ ৯০ হাজার ডলারে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 July, 2023, 11:15 am
Last modified: 18 July, 2023, 07:01 pm

Related News

  • রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে
  • ফটকাবাজির আদ্যোপান্ত
  • ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল
  • অ্যাপল কি তবে প্লাস্টিকের সিমকে বিদায় জানাল?
  • আইফোন ১৭ উন্মোচনের পর ১১২ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাল অ্যাপল; কেন নাখোশ ক্রেতা-বিনিয়োগকারীরা?

২০০৭ সালের আইফোন বিক্রি হলো ১ লাখ ৯০ হাজার ডলারে

২০০৭ সালে ফোনটির বিক্রয়মূল্য ছিল ৫৯৯ মার্কিন ডলার। নিলামকারী প্রতিষ্ঠানটি ধারণা করেছিল যে, নিলামে ফোনটির দাম ৫০ হাজার থেকে ১ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে।
টিবিএস ডেস্ক
18 July, 2023, 11:15 am
Last modified: 18 July, 2023, 07:01 pm
ছবি: বিবিসি

২০০৭ সালে বাজারে আসা আইফোনের প্রথম প্রজন্মের চার গিগাবাইট ধারণক্ষমতার একটি ফোন নিলামে প্রায় ১ লাখ ৯০ হাজার ৩৭২ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৬ লাখ টাকা) বিক্রি হয়েছে। এলসিজি অকশনস আয়োজিত এ নিলামে একেবারে মোড়কযুক্ত থাকা ফোনটির বিক্রয়মূল্য ২০০৭ সালের মূল্যের প্রায় ৪০০ গুণ। খবর বিবিসির।  

সাধারণত নতুন মডেল বাজারে আসার সাথে সাথে আইফোনের পুরনো মডেলের দাম কমতে থাকে। তবে এক্ষেত্রে ব্যতিক্রমও ঘটে, যেমনটা দেখা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত এই নিলামে।

২০০৭ সালে মডেলটির অল্প সংখ্যক কপি তৈরি করা হয়েছিল। তাই ফোনটি নিলামে কেনার জন্যও ছিল চরম প্রতিদ্বন্দ্বিতা। প্রায় ২৮ জন ব্যক্তি ফোনটি কেনার জন্য নিলামে অংশ নিয়েছিলেন। 

এলসিজি অকশনসের ওয়েবসাইটে ফোনটিকে 'অত্যন্ত বিরল, কারখানা কর্তৃক সিলকৃত, চার গিগাবাইট ধারণক্ষমতার ব্যতিক্রমধর্মী প্রথম রিলিজ' বলে অভিহিত করেছে।  

২০০৭ সালে ফোনটির বিক্রয়মূল্য ছিল ৫৯৯ মার্কিন ডলার। নিলামকারী প্রতিষ্ঠানটি ধারণা করেছিল যে, নিলামে ফোনটির দাম ৫০ হাজার থেকে ১ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে। কিন্তু সেই ধারণার থেকেও বেশি রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে ফোনটি। 

২০০৭ সালের ৯ জানুয়ারি তৎকালীন অ্যাপল সিইও স্টিভ জবস সান ফ্রান্সেসকোতে 'ম্যাক ওয়ার্ল্ড সম্মেলনে' প্রথম প্রজন্মের আইফোন প্রদর্শন করেন। এরপর ২৯ জুন আইফোন বাজারে আনে অ্যাপল। 

কিন্তু বাজারে আনার মাত্র দুই মাস পরই চার গিগাবাইট ধারণক্ষমতার আইফোনটির বিক্রি বন্ধ করে দেয় অ্যাপল। এক্ষেত্রে কম বিক্রি হওয়াকে কারণ হিসেবে দেখানো হয়।  

কেননা একই সময়ে মাত্র ১০০ ডলার বেশি মূল্যে আট জিবি ধারণক্ষমতার ফোনটি বাজারে আনা হয়। তাই তৎকালীন সময়ে চার জিবির মডেলটির পরিবর্তে গ্রাহকেরা দ্বিগুণ মেমোরির আট জিবির ফোনটিই বেশি কিনতে থাকে।  

প্রতি কয়েক মাস অন্তর অ্যাপলের দুর্লভ সব পণ্য নিলামে তোলা হয়। একইসাথে স্টিভ জবসের দুর্লভ সব বস্তু (স্কুলে থাকা অবস্থায় লেখা কবিতা, ১৯৭৮ সালের বিজনেস কার্ড কিংবা কলেজ জীবনে তোলা ছবি) নিলামে তোলা হয়েছে।    

২০১১ সালে অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে ৫৬ বছর বয়সে অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস মৃত্যুবরণ করেন। তিনিই সর্বপ্রথম আইম্যাক কম্পিউটার, আইপড, আইফোন ও আইপ্যাডের মতো নতুন নতুন পণ্য প্রযুক্তি বাজারে নিয়ে এসে আলোড়ন তৈরি করেছিল। 

Related Topics

টপ নিউজ

আইফোন / অ্যাপল / স্টিভ জবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’: ৩ চীনা নাগরিক কারাগারে
  • ফটকাবাজির আদ্যোপান্ত
  • ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল
  • অ্যাপল কি তবে প্লাস্টিকের সিমকে বিদায় জানাল?
  • আইফোন ১৭ উন্মোচনের পর ১১২ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাল অ্যাপল; কেন নাখোশ ক্রেতা-বিনিয়োগকারীরা?

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net