Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
৯০ শতাংশ কর্মী বিদায়, কাজ করছে এখন এআই বট! সমালোচনার মুখে প্রতিষ্ঠান প্রধান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 July, 2023, 08:50 pm
Last modified: 12 July, 2023, 09:21 pm

Related News

  • ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের চোখে পড়বে, তাই পর্দা দিয়ে ঢেকে দেওয়া হলো দিল্লির বস্তি
  • ব্রিকসের ‘নয়াদিল্লি ঘোষণাপত্র’ গৃহীত: জাতিসংঘ সংস্কার, যুদ্ধের নিন্দা ও নিজস্ব মুদ্রায় বাণিজ্যের আহ্বান
  • মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানের আগে ঝুঁকি মূল্যায়নের তাগিদ বিশেষজ্ঞদের
  • ভারতে ব্রিকস সম্মেলন: কর্মসূচিতে যা আছে, যে কারণে এটি গুরুত্বপূর্ণ
  • ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: হুমায়ুন কবির  

৯০ শতাংশ কর্মী বিদায়, কাজ করছে এখন এআই বট! সমালোচনার মুখে প্রতিষ্ঠান প্রধান

‘যেমনটা হওয়ার কথা, ছাঁটাই করা ৯০ শতাংশ কর্মী সম্পর্কে কোনো কিছুর উল্লেখ পেলাম না। তাদের কী সহায়তা দেওয়া হয়েছিল?’ একজন টুইটার ব্যবহারকারী সুমিতের টুইটে প্রশ্ন করেন।
টিবিএস ডেস্ক
12 July, 2023, 08:50 pm
Last modified: 12 July, 2023, 09:21 pm
প্রতীকী ছবি। ছবি: গেটি ইমেজেস ভিয়া বিবিসি

নিজের প্রতিষ্ঠানে ৯০ শতাংশ কর্মীকে বাদ দিয়ে তার স্থলে কৃত্রিম বুদ্ধিমত্তাসস্পন্ন (এআই) চ্যাটবট চালুর কথা জানানোর পর ভারতের একজন সিইও সমালোচনার শিকার হয়েছেন। খবর বিবিসি'র।

দুকান নামক একটি ফার্মের প্রতিষ্ঠাতা সুমিত শাহ টুইটারে লিখেছেন, চ্যাটবটটি গ্রাহকদের প্রশ্নের প্রাথমিক উত্তর এবং সমাধানের সময়ে ব্যাপক অগ্রগতি এনেছে।

তার এই টুইট অনলাইনে ক্ষোভের জন্ম দিয়েছে।

একাধিক টুইটে সুমিত শাহ চ্যাটবট ব্যবহার করার বিষয়ে তার ফার্মের সিদ্ধান্ত সম্পর্কে লেখেন। তিনি লেখেন, কর্মীদের (সাপোর্ট স্টাফ) ছাঁটাই করার সিদ্ধান্ত 'কঠিন' হলেও সেটা 'প্রয়োজনীয়' ছিল।

সুমিত আরও লেখেন, গ্রাহক সহায়তা নিয়ে দীর্ঘদিন ধরে তার ফার্ম অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছিল এবং তিনি বিষয়টির সমাধান করতে চাইছিলেন।

টুইটে তিনি জানান, অল্প সময়ের মধ্যে তৈরি করা এআই বটটি দ্রুতগতিতে এবং নির্ভুলভাবে গ্রাহকদের সব ধরনের প্রশ্নের উত্তর দিচ্ছে।

'তাৎক্ষণিক পরিতৃপ্তির এ যুগে একটি ব্যবসা শুরু করা এখন আর দূরের কোনো স্বপ্ন নয়,' তিনি লেখেন। 'সঠিক ধারণা ও দল থাকলে যে কেউ তাদের উদ্যোক্তা স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে।'

সুমিত শাহ আরও জানান, তার ফার্মে একাধিক পদের জন্য লোক নিয়োগ করা হচ্ছে।

তবে অনেক ব্যবহারকারী তার টুইটের সমালোচনা করে এই 'হৃদয়হীন' সিদ্ধান্তের মাধ্যমে তার বিরুদ্ধে তার কর্মীদের জীবনকে বিশৃঙ্খল করার অভিযোগ এনেছেন।

'যেমনটা হওয়ার কথা, ছাঁটাই করা ৯০ শতাংশ কর্মী সম্পর্কে কোনো কিছুর উল্লেখ পেলাম না। তাদের কী সহায়তা দেওয়া হয়েছিল?' একজন টুইটার ব্যবহারকারী সুমিতের টুইটে প্রশ্ন করেন।

'হয়তো এটি ব্যবসার জন্য সঠিক সিদ্ধান্ত ছিল, কিন্তু এ নিয়ে এভাবে বাগাড়ম্বর করার কিছু নেই,' লেখেন আরেকজন।

একটি টুইটের জবাব সুমিত লেখেন, 'যেমনটা প্রত্যাশিত, অন্যের পক্ষ হয়ে কারও না কারও আঁতে ঘা লাগবে।' তবে তিনি জানান, টুইটারে নয় বরং ছাঁটাই হওয়া কর্মীদের সহায়তার বিষয়ে তিনি লিংকডইন-এ পোস্ট করবেন — কারণ টুইটারে মানুষজন কেবল 'লাভ খোঁজে, সহানুভূতি নয়'।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন কোম্পানিতে খরচ কমিয়ে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে চ্যাটজিপিটির মতো এআই টুল ব্যবহারের কথা জানা যাচ্ছে। এর ফলে প্রযুক্তির কারণে চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন অনেকেই।

গত মার্চে গোল্ডম্যান স্যাক্স-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, এআই ৩০০ মিলিয়ন পূর্ণকালীন চাকরির সমপরিমাণ প্রতিস্থাপন করতে পারে।

Related Topics

টপ নিউজ

এআই চ্যাটবট / চাকরি / ভারত / সিইও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
    বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
    এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের চোখে পড়বে, তাই পর্দা দিয়ে ঢেকে দেওয়া হলো দিল্লির বস্তি
  • ব্রিকসের ‘নয়াদিল্লি ঘোষণাপত্র’ গৃহীত: জাতিসংঘ সংস্কার, যুদ্ধের নিন্দা ও নিজস্ব মুদ্রায় বাণিজ্যের আহ্বান
  • মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানের আগে ঝুঁকি মূল্যায়নের তাগিদ বিশেষজ্ঞদের
  • ভারতে ব্রিকস সম্মেলন: কর্মসূচিতে যা আছে, যে কারণে এটি গুরুত্বপূর্ণ
  • ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: হুমায়ুন কবির  

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
আন্তর্জাতিক

বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা

3
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

4
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

5
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net