Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
ভোমরা বন্দরে তিন দিনে এলো ২০৭ টন কাঁচামরিচ, তবু কেজিতে বাড়ল ২০০ টাকা

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
05 July, 2023, 03:00 pm
Last modified: 05 July, 2023, 03:07 pm

Related News

  • ঈদের ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা বন্দরে শুরু আমদানি-রপ্তানি
  • ৩ দিনে ৮০৬ টন কাঁচা মরিচ আমদানির পরও কমেনি দাম, যশোরে বিক্রি হচ্ছে ৪০০ টাকায়
  • বাগেরহাটে কাঁচামরিচের কেজি ৬০০ টাকা, বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম
  • সরবরাহ সংকটে কাঁচামরিচের দাম কেজিতে বাড়ল ৮০ টাকা
  • ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ভোমরা বন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক

ভোমরা বন্দরে তিন দিনে এলো ২০৭ টন কাঁচামরিচ, তবু কেজিতে বাড়ল ২০০ টাকা

বাজার পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। তারা বলছেন, বাজারে মনিটরিং নেই; যে যার মতো দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা।
সাতক্ষীরা প্রতিনিধি
05 July, 2023, 03:00 pm
Last modified: 05 July, 2023, 03:07 pm
ছবি-টিবিএস

আমদানি যথেষ্ট তবে স্থানীয় বাজারে নেই পর্যাপ্ত সরবরাহ ফলে সাতক্ষীরার বাজারে আবারও কেজিতে কাঁচামরিচের দাম ছুঁয়েছে ৪০০ টাকায়। পাইকারি বিক্রি হচ্ছে ৩৫০-৩৬০ টাকা। অথচ দুই দিন আগে আকস্মিক দাম কমে বিক্রি হচ্ছিল ১৫০-২০০ টাকা কেজিতে। এ নিয়ে সদুত্তর দিতে পারছেন না কেউ।

অন্যদিকে, ভোমরা বন্দর দিয়ে গত তিন দিনে ভারতীয় কাঁচামরিচ আমদানি হয়েছে ২০৭ মেট্রিক টন। ঈদের ছুটি শেষে বন্দরের কার্যক্রম শুরুর দিন গেল ২ জুলাই আমদানি হয়েছিল ৭ ট্রাকে ৭০ মেট্রিক টন। পরদিন ৩ জুলাই ৮ ট্রাকে ৬৮ মেট্রিক টন ও ৪ জুলাই আমদানি হয়েছে ৭ ট্রাকে ৬৯ মেট্রিক টন।

সাতক্ষীরা শহরের সুলতানপুর কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ভারতীয় কাঁচামরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৬০-৪০০ টাকা কেজিতে। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।

আমদানি যথেষ্ট তবে সরবরাহ কম কেন, এমন প্রশ্নে কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, "বন্দরের আমদানিকারক ব্যবসায়ীরা এখানে পণ্য দেয় না। কারণ তাদের কাছ থেকে নিতে গেলে ট্রাক ট্রাক নিতে হবে। ভোমরা বন্দরের কাঁচামরিচ বাজারের ব্যবসায়ীরা কিনছে খুলনার আড়ৎ থেকে। এতে পরিবহন খরচও বেড়ে যাচ্ছে। ভোমরা বন্দর থেকে যদি দৈনিক ৩০ বস্তা কাঁচামরিচ দেয় বাজারে তবে কাঁচামরিচের কেজি ১০০ টাকায় নেমে আসবে।"

ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, "ঢাকা ও চট্টগ্রামের বড় ব্যবসায়ীরা কাঁচামরিচ আমদানি করে নিয়ে যাচ্ছেন। স্থানীয় বাজারে বিক্রি হয় না। সেকারণে স্থানীয় বাজারগুলো কাঁচামরিচ পাচ্ছে না।"

বাজার পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। তারা বলছেন, বাজারে মনিটরিং নেই; যে যার মতো দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। এদের চিহ্নিত করে শাস্তির আওতায় না আনলে এই নৈরাজ্য বন্ধ হবে না। 

ভোমরা বন্দরের কাস্টমসের ডেপুটি কমিশনার নিয়ামুল হাসান জানান, গত তিনদিনে ২০৭ মেট্রিক টন কাঁচামরিচ ভারত থেকে আমদানি হয়েছে। আমদানি কার্যক্রম এখনো চলমান রয়েছে। দিনশেষে বলা যাবে আজ কত টন আমদানি হলো।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির জানান, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হচ্ছে। এটি চলমান থাকবে। সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Topics

টপ নিউজ

ভোমরা বন্দর / কাঁচামরিচ / মরিচের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • ঈদের ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা বন্দরে শুরু আমদানি-রপ্তানি
  • ৩ দিনে ৮০৬ টন কাঁচা মরিচ আমদানির পরও কমেনি দাম, যশোরে বিক্রি হচ্ছে ৪০০ টাকায়
  • বাগেরহাটে কাঁচামরিচের কেজি ৬০০ টাকা, বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম
  • সরবরাহ সংকটে কাঁচামরিচের দাম কেজিতে বাড়ল ৮০ টাকা
  • ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ভোমরা বন্দরে বরিশালের আওয়ামী লীগ নেতা আটক

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net