Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
ড্রোন ফটো অ্যাওয়ার্ডসে আবারও বাংলাদেশের ছবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 July, 2023, 05:00 pm
Last modified: 04 July, 2023, 01:43 pm

Related News

  • ভারতবর্ষের মানুষের পরিচয় নির্ধারণ ও শ্রেণিবিন্যাসে ব্রিটিশ সাম্রাজ্য যেভাবে কাজে লাগিয়েছিল আলোকচিত্রকে
  • ভাষা আন্দোলনের আলোকচিত্র ও আলোকচিত্রী
  • পাঁচ আলোকচিত্রীর চোখে: ভাষা আন্দোলন
  • দ্য ম্যান বিহাইন্ড দ্য ক্যামেরা 
  • এম এ বেগের দুর্লভ ১০ ছবি

ড্রোন ফটো অ্যাওয়ার্ডসে আবারও বাংলাদেশের ছবি

এ বছরের ড্রোন ফটো অ্যাওয়ার্ড বিজয়ীদের তোলা ছবিগুলোতে ফুটে উঠেছে নান্দনিকতা। বিজয়ীদের মধ্যে রয়েছেন বাংলাদেশিও।
টিবিএস রিপোর্ট
03 July, 2023, 05:00 pm
Last modified: 04 July, 2023, 01:43 pm
বাংলাদেশের হলুদ ধান ক্ষেত। ছবি: মোঃ তানভীর হাসান রোহান।

ক্যামেরার লেন্সে প্রকৃতির যে সৌন্দর্য বন্দী করা যায়, আমাদের খালি চোখে তা অনেক সময় ধরা পড়ে না। আর যদি সেই সৌন্দর্য একটু ভিন্ন আঙ্গিকে অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে বন্দী করা হয়, তাহলে তা হয়ে ওঠে আরও নান্দনিক। এ বছরের ড্রোন ফটো অ্যাওয়ার্ডস বিজয়ীদের তোলা ছবিগুলোতে ফুটে উঠেছে সেই নান্দনিকতা। বিজয়ীদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন। এরমধ্যে বাংলাদেশি আলোকচিত্রীর মোঃ তানভীর হাসান রোহানের তোলা হলুদ ধান ক্ষেতের ছবিটি বিচারকদের নজর কেড়েছে।

মার্কিনভিত্তিক গণমাধ্যম এনপিআর-এর প্রতিবেদনে বলা হয়েছে, আকাশ থেকে তোলা এই ছবিগুলো আপনার চারপাশ সম্পর্কে আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করতে পারে। বাংলাদেশের উজ্জ্বল হলুদ ধানক্ষেত কিংবা পোল্যান্ডের খেলার মাঠ, যা উপর থেকে দেখতে মূল্যবান পাথরের মোজাইকের মতো, অথবা সিরিয়ার যুদ্ধ-বিধ্বস্ত শহরে ধ্বংসস্তূপের মধ্যেই ইফতার করার দৃশ্য, যা একইসঙ্গে দুঃখ এবং পবিত্রতা উভয়ের প্রতীক- এ সবকিছু আপনাকে ভাবনার নতুন খোরাক এনে দিতে পারে।

তানভীর হাসান রোহানের ড্রোন দিয়ে তোলা 'রাইস প্রসেসিং' (ধান প্রক্রিয়াকরণ) শীর্ষক ছবিটি এ বছরের ড্রোন ফটো অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় স্থান করে নিয়েছে। তার এই ছবিটির মাধ্যমে বাংলাদেশের গ্রামাঞ্চলের একটি নিত্য সাধারণ কাজের শৈল্পিক সৌন্দর্য ফুটে উঠেছে পুরো বিশ্বের সামনে। ২০২১ সালেও তার তোলা একটি ছবি সে বছরের প্রতিযোগিতায় স্থান পেয়েছিল।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বসবাসকারী আলোকচিত্রী মোঃ তানভীর হাসান রোহান গণমাধ্যমকে বলেন, ধান ক্ষেতটি আসলে কতটা সুন্দর তা মাটিতে দাঁড়িয়ে বোঝা যায় না। কিন্তু আপনি যখন অনেক উঁচু থেকে এটি দেখবেন, তখন ক্ষেতের লাইনগুলো আপনার চোখে পড়বে; মাঠের কর্মীরা যে লাইনে দাঁড়িয়ে, হেঁটে কাজ করছে সেগুলো আপনি দেখতে পাবেন। এটি সত্যিই নান্দনিক। 

তানভীর হাসানের জন্ম ও বেড়ে ওঠা রাজধানী ঢাকায়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। ফটোগ্রাফিতে প্রায় ১০ বছরের অভিজ্ঞতার রয়েছে তার। নতুন জায়গায় ঘোরা, নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া এবং প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করাই তার নেশা।

নিউইয়র্ক ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি থেকে ফটোজার্নালিজমের ওপর ডিগ্রি অর্জন করেছেন তানভীর হাসান রোহান। অংশ নিয়েছেন বহু জাতীয় ও আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায়; জাতীয় পর্যায়ে বহুবার বিজয়ী হওয়ার পাশাপাশি এখন পর্যন্ত ৭০০ টিরও বেশি আন্তর্জাতিক ফটোগ্রাফি পুরস্কার জিতেছেন। 

প্রথম বাংলাদেশি হিসেবে ২০১৭ ও ২০১৮ সালে তিনি টানা দুইবার ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেল ফটোগ্রাফার অফ দ্য ইয়ার প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।

ড্রোন ফটো অ্যাওয়ার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরও জানান যায়, তানভীর হাসান রোহানের তোলা ছবিগুলো ৪৫টিরও বেশি দেশে প্রদর্শিত হয়েছে। তার অনেক ছবি প্রকাশিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকা ও সংবাদপত্রে।

এছাড়া তিনি গ্রিস, ফ্রান্স, বাংলাদেশ, চেক প্রজাতন্ত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এফআইএপি'র পৃষ্ঠপোষকতায় আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় পাঁচবার 'বেস্ট অথর' হিসেবে নির্বাচিত হয়েছেন।

তানভীর হাসানের তোলা ছবি ছাড়াও বাংলাদেশের আরও ৬ জন এবং বিশ্বজুড়ে অনেক আলোকচিত্রীর ছবি স্থান করে নিয়েছে ড্রোন ফটোগ্রাফি প্রতিযোগিতায়। এরমধ্যে আকর্ষণীয় কিছু ছবি হলো- 

সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত একটি শহরে ইফতারের আয়োজন। ছবি: মোনেব তাইম।
পোল্যান্ডের খেলার মাঠ। ছবি: সেবাস্তিয়ান পিওরেক
ছবি: জোসেফ চেয়ারস

ড্রোন ফটোগ্রাফি প্রতিযোগিতাটি ৬ বছর আগে শুরু হয়। এ বছরের প্রতিযোগিতায় নয়টি বিভাগে ১০৪টি দেশের অপেশাদার ও পেশাদার আলোকচিত্রীদের প্রায় ১৪,০০০ ছবি স্থান পেয়েছে। এই সবগুলো ছবিই তোলা হয়েছে ড্রোন ব্যবহার করে।

Related Topics

টপ নিউজ / ফিচার

ড্রোন ফটো অ্যাওয়ার্ড / আলোকচিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • ভারতবর্ষের মানুষের পরিচয় নির্ধারণ ও শ্রেণিবিন্যাসে ব্রিটিশ সাম্রাজ্য যেভাবে কাজে লাগিয়েছিল আলোকচিত্রকে
  • ভাষা আন্দোলনের আলোকচিত্র ও আলোকচিত্রী
  • পাঁচ আলোকচিত্রীর চোখে: ভাষা আন্দোলন
  • দ্য ম্যান বিহাইন্ড দ্য ক্যামেরা 
  • এম এ বেগের দুর্লভ ১০ ছবি

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net