Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
করোনামুক্ত হলেন দক্ষিণ কোরিয়ার ১০৪ বছরের বৃদ্ধা 

অফবিট

টিবিএস ডেস্ক
16 May, 2020, 03:05 pm
Last modified: 16 May, 2020, 04:33 pm

Related News

  • ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’: বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা, ব্যাপক সংস্কারের দাবি
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার

করোনামুক্ত হলেন দক্ষিণ কোরিয়ার ১০৪ বছরের বৃদ্ধা 

শতবর্ষী হওয়ার পরও করোনামুক্ত হওয়া বিরল হলেও এর আগে সিঙ্গাপুর, আইসল্যান্ড ও নেদারল্যান্ডসে সেরে ওঠেন কয়েকজন। বিশ্বে করোনা জয়ীদের মাঝে সবচেয়ে প্রবীণ নেদারল্যান্ডসের ১০৭ বছরের এক ব্যক্তি। তবে মজার বিষয় হলো; সেরে ওঠাদের সকলেই হলেন নারী। 
টিবিএস ডেস্ক
16 May, 2020, 03:05 pm
Last modified: 16 May, 2020, 04:33 pm
দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন বিমানবন্দরে অবস্থিত করোনাভাইরাস টেস্টিং স্টেশনে সুরক্ষা সরঞ্জাম পরিহিত কিছু স্বাস্থ্যকর্মী। ছবি: বিএনএন ব্লুমবার্গ

চলতি মাসের শুরুর দিকে সিঙ্গাপুরের এক ১০২ বছরের বৃদ্ধা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর সুস্থতা লাভ করেছিলেন। এবার সুস্থ হয়ে ওঠা প্রবীণদের তালিকায় যুক্ত হলেন তার চেয়েও বেশি বয়সী দক্ষিণ কোরিয়ার এক নারী। 

১০৪ বছরের ওই বৃদ্ধার ডাক নাম চোই। সম্প্রতি তাকে রোগমুক্তির পর দক্ষিণ কোরিয়ার একটি হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সেরে ওঠাদের মাঝে তিনিই সবচেয়ে বয়স্ক।   

পোহাং মেডিকেল সেন্টার নামক হাসপাতালটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, গত মার্চে কোভিড-১৯ রোগের উপসর্গ দেখা দেওয়ার চোইকে ভর্তি করা হয়। এরপর নিয়মিত চিকিৎসায় তার শারীরিক পরিস্থিতির উন্নতি দেখা দিলে চলতি সপ্তাহে তাকে আরও দুইবার করোনা টেস্ট করা হয়। পরীক্ষায় নেতিবাচক বা ভাইরাস সংক্রমণ মুক্ত ফল আসার প্রেক্ষিতে তাকে রিলিজ করা হয়েছে।  

শতবর্ষী হওয়ার পরও করোনামুক্ত হওয়া বিরল হলেও এর আগে সিঙ্গাপুর, আইসল্যান্ড ও নেদারল্যান্ডসে সেরে ওঠেন কয়েকজন। বিশ্বে করোনা জয়ীদের মাঝে সবচেয়ে প্রবীণ নেদারল্যান্ডসের ১০৭ বছরের এক ব্যক্তি। তবে মজার বিষয় হলো; সেরে ওঠাদের সকলেই হলেন নারী। খবর ব্লুমবার্গের। 

উত্তর গিয়ংসাং প্রদেশের শহর পোহাং থেকে ডায়েগু শহরের দূরত্ব ৪৪ মাইল। গত ফেব্রুয়ারি মাসের শেষদিকে এই ডায়েগু শহরেই প্রথম 'গুচ্ছ সংক্রমণ বিস্তারের' ঘটনা ঘটে দক্ষিণ কোরিয়ায়। সেখানে একটি ধর্মীয় সম্প্রদায়ের সমাবেশ থেকে এর বিস্তার ঘটে। 

এদিকে, করোনাজয়ী বৃদ্ধা চোই জন্মেছিলেন আরেক ভয়ঙ্কর বিশ্ব মহামারির আগে। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু ইনফ্লুয়েঞ্জা নামে কুখ্যাত ওই মহামারিতে পুরো পৃথিবীজুড়ে ৫ কোটির বেশি বেশি মানুষ মারা যান।    

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / বিশ্ব মহামারি / দক্ষিণ কোরিয়া / বয়োজ্যেষ্ঠ / শতবর্ষী নারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • ‘দক্ষিণ কোরিয়ার ফুটবল মৃত’: বিশ্বকাপ ব্যর্থতায় ক্ষোভে ফুঁসছে সমর্থকরা, ব্যাপক সংস্কারের দাবি
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net