Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
বিরোধী দলগুলোর বয়কটের মাঝেই নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করলেন মোদি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 May, 2023, 03:40 pm
Last modified: 28 May, 2023, 03:45 pm

Related News

  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমলো প্রায় ২ লাখ টন, সংকটে সিঅ্যান্ডএফ-শ্রমিকেরা
  • ভারতে কর্পোরেট কর্তা সেজে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা
  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত

বিরোধী দলগুলোর বয়কটের মাঝেই নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করলেন মোদি

এর আগে, বুধবার (২৪ মে) দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসসহ মোট ১৯ বিরোধী দল উদ্বোধন অনুষ্ঠান বয়কটের ‘সমন্বিত সিদ্ধান্ত’ নেয়।
টিবিএস ডেস্ক
28 May, 2023, 03:40 pm
Last modified: 28 May, 2023, 03:45 pm
ছবি: বিবিসি থেকে সংগৃহীত

বিরোধী দলগুলোর তীব্র সমালোচনার মাঝেই আজ রোববার (২৮ মে) ভারতের নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। ভবনটি উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানোয় এ অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেসসহ দেশটির ১৯টি বিরোধী দল। খবর বিবিসির।

সংসদ ভবন উদ্বোধন করতে সকাল সোয়া ৭টায় অনুষ্ঠানস্থলে পৌঁছান মোদি। এ সময়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার স্পিকার ওম বিড়লা, বহু কেন্দ্রীয় মন্ত্রী এবং একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, দেশটির হিন্দুত্ববাদী আদর্শের রাজনীতিবিদ বিনায়ক দামোদর সাভারকরের জন্মদিনে উদ্বোধনের অনুষ্ঠানটি আয়োজন করায় বিরোধী দলীয় অনেক নেতা তীব্র নিন্দা জানিয়েছেন।

অবশ্য পাল্টা জবাব হিসেবে ক্ষমতাসীন দল বিজেপি বিরোধী দলের এ বয়কটের সিদ্ধান্তকে 'গণতন্ত্রের প্রতি অসম্মান' বলে আখ্যায়িত করেছে।

একইসাথে পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে ও স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ৭৫ রুপির স্মারক মুদ্রা প্রকাশের উদ্যোগ নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।    

দেশটির নতুন এ পার্লামেন্ট ভবনটি সরকারের উচ্চভিলাসী 'সেন্ট্রাল ভিস্তা পাওয়ার করিডর' প্রকল্পের অধীন। ব্রিটিশ উপনিবেশের সময় তৈরি পুরনো পার্লামেন্ট ভবনের সামনেই মোট ১১৭ মিলিয়ন ডলার ব্যয়ে ভবনটি তৈরি করা হয়েছে।

ত্রিভুজাকৃতির নতুন সংসদ ভবনটি প্রায় ৬৪,৫০০ বর্গমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে। পুরাতন ভবনের চেয়ে এ ভবনে আসন সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।

সংসদ ভবনের তিনটি প্রধান ফটকের নাম যথাক্রমে জ্ঞান দ্বার, শক্তি দ্বার এবং কর্ম দ্বার রাখা হয়েছে। এছাড়াও, গণ্যমান্য ব্যক্তিদের প্রবেশের জন্য আলাদা দ্বার রয়েছে এই ভবনে।

ভবনটির লোকসভা চেম্বাররের ডিজাইন অনেকটা ময়ূরের মতো, যা দেশটির জাতীয় পাখি। আর রাজ্যসভা চেম্বারের ডিজাইন অনেকটা পদ্মফুলের মতো, যা ভারতের জাতীয় ফুল।

ভবনটি নির্মাণের জন্য সমগ্র ভারত থেকে নানান উপকরণ সংগ্রহ করা হয়েছে। নাগপুর থেকে আনা হয়েছে সেগুন কাঠ, লাল ও সাদা বেলেপাথর আনা হয়েছে রাজস্থান থেকে। এছাড়া মির্জাপুরের গালিচা, উদয়পুরের কেশরিয়া সবুজ মার্বেল পাথর ও মুম্বাইয়ের আসবাবপত্র দিয়ে ভবনের ভেতরটি সাজানো হয়েছে।

গত বুধবার (২৪ মে) দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসসহ মোট ১৯ টি বিরোধী দল উদ্বোধন অনুষ্ঠান বয়কটের 'সমন্বিত সিদ্ধান্ত' নেয়। কারণ হিসেবে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী জানান, পার্লামেন্ট ভবনের উদ্বোধন প্রেসিডেন্টের করা উচিত। কেননা সংবিধান অনুযায়ী তিনিই দেশের সর্বোচ্চ ব্যক্তি।

অন্যদিকে, কংগ্রেস এমপি জয়রাম রামেশ মূলত বিনায়ক দামোদরের জন্মদিনে ভবনটি উদ্বোধন করায় সরকারের তীব্র সমালোচনা করেছেন। কেননা বিনায়ক তার পুরো রাজনৈতিক জীবনে প্রবলভাবে মহাত্মা গান্ধীর বিরোধিতা করেছেন বলে অভিযোগ করেন তিনি।  

এদিকে নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধনের সময়ে ঠিক এর বাইরেই বিক্ষোভ করছে দেশটির সেরা সব কুস্তিগীররা। মূলত ভারতীয় রেসলিং ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ সিং এর পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে এ প্রতিবাদ করা হয়েছে।  

ফেডারেশন প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ বিজেপির প্রভাবশালী একজন রাজনীতিবিদ ও আইনপ্রণেতা। তার বিরুদ্ধে সম্প্রতি নারী কুস্তিগীরদের যৌন নির্যাতন ও হয়রানির অভিযোগ উঠেছে। যদিও ফেডারেশন প্রেসিডেন্ট এ অভিযোগ অস্বীকার করেছেন।  

Related Topics

টপ নিউজ

ভারতের সংসদ ভবন / ভারত / নরেন্দ্র মোদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • ফাইল ছবি: সংগৃহীত
    তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

Related News

  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমলো প্রায় ২ লাখ টন, সংকটে সিঅ্যান্ডএফ-শ্রমিকেরা
  • ভারতে কর্পোরেট কর্তা সেজে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা
  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net