Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 31, 2026
ভারতে কর্পোরেট কর্তা সেজে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা

আন্তর্জাতিক

রয়টার্স
17 July, 2026, 07:55 pm
Last modified: 17 July, 2026, 07:59 pm

Related News

  • শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমনের’ ভারতীয় আধার কার্ড ডেমো নম্বরে তৈরি
  • গাজায় গণহত্যা চলাকালে ইসরায়েলে ২,৫৯৬টি অস্ত্রের চালান পাঠিয়েছে ভারত: অ্যামনেস্টি
  • 'ভবিষ্যৎ অনিশ্চিত': মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার উদ্যোগ ভারতে
  • ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেবে না বাংলাদেশ: নাহিদ ইসলাম
  • জেন-জিদের জন্ম দিচ্ছে কারা, এদের রিলস দেখলে বমি আসে: বিজেপি এমপি কঙ্গনার মন্তব্যে বিতর্ক

ভারতে কর্পোরেট কর্তা সেজে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা

এই প্রতারণার আরেকটি ধরন হলো, কর্মচারীদের ডিভাইসে ক্ষতিকারক ‘ম্যালওয়্যার’ ফাইল পাঠানো। এই ফাইলগুলো একবার চালু করা হলে, ম্যালওয়্যারটি সংশ্লিষ্ট ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ ওয়েব সেশন হাইজ্যাক করতে পারে অথবা পুরো ডিভাইসটির নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।
রয়টার্স
17 July, 2026, 07:55 pm
Last modified: 17 July, 2026, 07:59 pm
ছবি: রয়টার্স

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের ছদ্মবেশ ধারণ করে সাধারণ কর্মীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার এক নতুন সাইবার জালিয়াতি বা 'বস স্ক্যাম' নিয়ে সতর্কতা জারি করেছে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা।

আজ (১৭ জুলাই) ভারতীয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি) এই সতর্কতা জারি করে। 

সংস্থাটি জানায়, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের পক্ষ থেকে এ ধরনের অপরাধের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ার তথ্য পাওয়ার পর তারা এই পদক্ষেপ নিয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, প্রতারকেরা ইমেইল, হোয়াটসঅ্যাপ, মাইক্রোসফট টিমস এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মে প্রতিষ্ঠানের সিইও বা শীর্ষ কর্মকর্তাদের ছদ্মবেশ ধারণ করে মূলত ফাইন্যান্স (অর্থ) বিভাগের কর্মকর্তা ও সাধারণ কর্মচারীদের টার্গেট করছে।

পরবর্তীতে এই প্রতারকেরা কৌশলে ভুক্তভোগীদের নির্দেশ দেয় যেন তারা প্রতারকদের নিয়ন্ত্রিত নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করে।

এই প্রতারণার আরেকটি ধরন হলো, কর্মচারীদের ডিভাইসে ক্ষতিকারক 'ম্যালওয়্যার' ফাইল পাঠানো। এই ফাইলগুলো একবার চালু করা হলে, ম্যালওয়্যারটি সংশ্লিষ্ট ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ ওয়েব সেশন হাইজ্যাক করতে পারে অথবা পুরো ডিভাইসটির নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

সেবি জানিয়েছে, প্রতারক চক্রটি প্রথমে ফাইন্যান্স অফিসারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর অ্যাকাউন্টস বা ফাইন্যান্স বিভাগের কর্মচারীদের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট কিছু 'মিউল' (অবৈধ লেনদেনে ব্যবহৃত বেনামি অ্যাকাউন্ট) ব্যাংক অ্যাকাউন্টে জরুরি ভিত্তিতে অর্থ প্রদানের নির্দেশ দেয়।

উদ্ভূত পরিস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থা সেবি তাদের আওতাধীন সমস্ত প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশনা দিয়েছে, যাতে কোনো কর্মকর্তা বা কর্মচারী কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া নির্দেশনার ওপর ভিত্তি করে কোনো ধরনের অর্থ স্থানান্তর না করেন।
 
Related Topics

টপ নিউজ

ভারত / সাইবার অপরাধ / কর্পোরেট / সিক্যিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
    জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

Related News

  • শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমনের’ ভারতীয় আধার কার্ড ডেমো নম্বরে তৈরি
  • গাজায় গণহত্যা চলাকালে ইসরায়েলে ২,৫৯৬টি অস্ত্রের চালান পাঠিয়েছে ভারত: অ্যামনেস্টি
  • 'ভবিষ্যৎ অনিশ্চিত': মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার উদ্যোগ ভারতে
  • ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেবে না বাংলাদেশ: নাহিদ ইসলাম
  • জেন-জিদের জন্ম দিচ্ছে কারা, এদের রিলস দেখলে বমি আসে: বিজেপি এমপি কঙ্গনার মন্তব্যে বিতর্ক

Most Read

1
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

5
জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
অর্থনীতি

জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net