Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
গাজায় গণহত্যা চলাকালে ইসরায়েলে ২,৫৯৬টি অস্ত্রের চালান পাঠিয়েছে ভারত: অ্যামনেস্টি

আন্তর্জাতিক

মিডল ইস্ট আই
30 July, 2026, 01:05 pm
Last modified: 30 July, 2026, 01:06 pm

Related News

  • দুই নারী ইসরায়েলি সেনার আত্মহত্যা, এ নিয়ে চলতি বছর ১৬ জনের প্রাণহানি
  • 'ভবিষ্যৎ অনিশ্চিত': মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার উদ্যোগ ভারতে
  • ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেবে না বাংলাদেশ: নাহিদ ইসলাম
  • জেন-জিদের জন্ম দিচ্ছে কারা, এদের রিলস দেখলে বমি আসে: বিজেপি এমপি কঙ্গনার মন্তব্যে বিতর্ক
  • ভারত সীমান্তের দিকে অন্তত ১১টি স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন

গাজায় গণহত্যা চলাকালে ইসরায়েলে ২,৫৯৬টি অস্ত্রের চালান পাঠিয়েছে ভারত: অ্যামনেস্টি

অ্যামনেস্টির হিসাবে, এসব চালানে ছিল পাঁচ লাখ ৬৪ হাজার ৯৭০টি বিস্ফোরক অস্ত্রের অংশ, তিন লাখ ৯০ হাজার ৫১৬টি সামরিক অস্ত্রের যন্ত্রাংশ এবং ২৯৮টি সামরিক যানবাহনের উপাদান।
মিডল ইস্ট আই
30 July, 2026, 01:05 pm
Last modified: 30 July, 2026, 01:06 pm
জেরুসালেমে এক সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এএফপি

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় ভারতের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো ইসরায়েলে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের অংশ সরবরাহ করেছে বলে দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বৃহস্পতিবার প্রকাশিত 'মেড ইন ইন্ডিয়া: দ্য সাপ্লাই অব উইপন্স অ্যান্ড অ্যামুনিশন টু ইসরায়েল' শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে কমপক্ষে দুই হাজার ৫৯৬টি চালান পাঠানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এসব চালানে ছিল মেশিনগানের যন্ত্রাংশ, ১৫৫ মিলিমিটার উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক কামানের গোলা, 'স্কাইস্ট্রাইকার' আত্মঘাতী ড্রোনের বিস্ফোরক ওয়ারহেড এবং ইসরায়েলি সামরিক বাহিনীর সরবরাহকারীদের জন্য সাঁজোয়া যানের উপাদান।

অ্যামনেস্টির হিসাবে, এসব চালানে ছিল পাঁচ লাখ ৬৪ হাজার ৯৭০টি বিস্ফোরক অস্ত্রের অংশ, তিন লাখ ৯০ হাজার ৫১৬টি সামরিক অস্ত্রের যন্ত্রাংশ এবং ২৯৮টি সামরিক যানবাহনের উপাদান।

প্রতিবেদনে বলা হয়, অ্যামনেস্টির অনুসন্ধান অত্যন্ত সতর্কতার ওপর ভিত্তি করে করা হয়েছে। ফলে ইসরায়েলের সামরিক সরবরাহ ব্যবস্থায় ভারতের প্রকৃত অবদানের পরিমাণ আরও বেশি হতে পারে।

অ্যামনেস্টি জানিয়েছে, ভারতীয় সরকারি প্রতিষ্ঠানসহ কয়েকটি বেসরকারি কোম্পানি ইসরায়েলের প্রতিরক্ষা খাতে সরঞ্জাম সরবরাহ করেছে। সংস্থাটি এ বিষয়ে নয়টি কোম্পানি ও ভারত সরকারের কাছে চিঠি পাঠালেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো জবাব পায়নি।

অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, গাজায় গণহত্যার ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের সতর্কতার পরও ইসরায়েলে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনে অবদান রাখার ঝুঁকি তৈরি করেছে।

তিনি অভিযোগ করেন, ইসরায়েলি বাহিনী যখন গাজায় মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তখন ভারতীয় কোম্পানিগুলো ইসরায়েলের প্রতিরক্ষা খাতের জন্য অস্ত্রের উপাদান ও গোলাবারুদ সরবরাহ করে লাভ করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত এক দশকে ভারত ও ইসরায়েলের প্রতিরক্ষা সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ভারত বিশ্বের অন্যতম বড় ইসরায়েলি অস্ত্র ক্রেতা এবং দুই দেশের মধ্যে যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের উদ্যোগও রয়েছে।

তবে ভারত সরকার জানিয়েছে, দেশটির অস্ত্র রপ্তানি জাতীয় স্বার্থ ও আন্তর্জাতিক দায়বদ্ধতার ভিত্তিতে পরিচালিত হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছেন, ইসরায়েলের সঙ্গে ভারতের প্রতিরক্ষা সহযোগিতা দীর্ঘদিনের এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে এ সম্পর্ক গুরুত্বপূর্ণ।

Related Topics

টপ নিউজ

ভারত / ইসরায়েল / অস্ত্র সরবরাহ / গাজা গণহত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

Related News

  • দুই নারী ইসরায়েলি সেনার আত্মহত্যা, এ নিয়ে চলতি বছর ১৬ জনের প্রাণহানি
  • 'ভবিষ্যৎ অনিশ্চিত': মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দেওয়ার উদ্যোগ ভারতে
  • ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেবে না বাংলাদেশ: নাহিদ ইসলাম
  • জেন-জিদের জন্ম দিচ্ছে কারা, এদের রিলস দেখলে বমি আসে: বিজেপি এমপি কঙ্গনার মন্তব্যে বিতর্ক
  • ভারত সীমান্তের দিকে অন্তত ১১টি স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net