Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
রাজধানীর সায়েন্স ল্যাবে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 May, 2023, 04:15 pm
Last modified: 23 May, 2023, 07:47 pm

Related News

  • বিএনপি গণভোটের প্রস্তাব দিলেও দুই-তৃতীয়াংশ আসন পেয়ে রাতারাতি মত বদলেছে: শফিকুর রহমান
  • ফরিদপুরে জমি নিয়ে সালিশের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১২
  • সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী
  • ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় দেখা হবে না: অ্যাটর্নি জেনারেল
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম

রাজধানীর সায়েন্স ল্যাবে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

টিবিএস রিপোর্ট
23 May, 2023, 04:15 pm
Last modified: 23 May, 2023, 07:47 pm
ছবি: টিবিএস

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিএনপির সরকারবিরোধী মিছিলে  দলটির নেতাকর্মী ও ঢাকা মহানগর পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে বিআরটিসির বাসসহ অন্তত ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, বিএনপির বিক্ষোভকারীরা সহিংস হওয়ায় পুলিশকে পাল্টা গুলি করতে হয়েছে।

মঙ্গলবার বেলা ৪টার কিছু আগে সিটি কলেজের সামনে মিরপুর রোডে এই ঘটনা ঘটে।

এর আগে ধানমন্ডি আবাহনী মাঠের কাছ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি সিটি কলেজের সামনে এলে পুলিশ বাধা দেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

আগে থেকেই সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয় পুলিশ। মিছিলটি এলে পুলিশ সড়কে ব্যারিকেড দেয়। নেতাকর্মীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে প্রথমে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে।

তখন বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং পরে একটি বিআরটি বাসে আগুন দেয়ার ঘটনাও ঘটে।

পুলিশের রমনা জোনের  ডিসি আশরাফ হোসেন  বলেন, 'বিনা উসকানিতে বিএনপির নেতারা পুলিশের ওপর হামলা করেন, রাস্তায় গাড়ি ভাঙচুর করেন। হামলায় বেশ কয়েকজন পুলিশ হামলায় হয়েছেন এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।'

এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ রবিউল আলমকে ঘটনাস্থল থেকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছে বিএনপির মিডিয়া সেল।

মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি শাখা তাদের নেতাকর্মীদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে মামলা, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে এই মিছিল বের করে।

বেলা বাড়ার সাথে সাথে বিএনপির নেতাকর্মীরা ধানমন্ডি এলাকা ও এর আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন।

সমাবেশ ও মিছিল দুপুরের পর শুরু হওয়ার কথা থাকলেও নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হতে থাকেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মিছিল কর্মসূচিকে সামনে রেখে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

BNP, police clash in Dhaka's Science Lab area pic.twitter.com/oSRHAUip7O— The Business Standard (@tbsnewsdotnet) May 23, 2023

Related Topics

টপ নিউজ

বিএনপি / সংঘর্ষ / সায়েন্স ল্যাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • বিএনপি গণভোটের প্রস্তাব দিলেও দুই-তৃতীয়াংশ আসন পেয়ে রাতারাতি মত বদলেছে: শফিকুর রহমান
  • ফরিদপুরে জমি নিয়ে সালিশের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১২
  • সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী
  • ব্যক্তিগতভাবে বিএনপির আদর্শ ধারণ করলেও দায়িত্ব পালনে দলীয় বিষয় দেখা হবে না: অ্যাটর্নি জেনারেল
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net