Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
করোনা মোকাবিলায় ট্রাম্পের পদক্ষেপ ‘চরম বিপর্যয়’ ডেকে এনেছে: ওবামা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 May, 2020, 12:50 pm
Last modified: 10 May, 2020, 06:12 pm

Related News

  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • ইরানের সাথে আলোচনা শেষ পর্যায়ে, চুক্তি না হলে আবারও হামলা হবে: ট্রাম্প
  • ইরান যুদ্ধে ৪২ যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: মার্কিন কংগ্রেসের প্রতিবেদন
  • যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ইরানে নতুন করে হামলা চালাতে বিলম্ব করব, ‘সম্ভবত আগামী সপ্তাহের শুরু পর্যন্ত’: ট্রাম্প

করোনা মোকাবিলায় ট্রাম্পের পদক্ষেপ ‘চরম বিপর্যয়’ ডেকে এনেছে: ওবামা

গত শুক্রবার ওবামা তার প্রশাসনের সাবেক তিন হাজার কর্মকর্তার সঙ্গে এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে এ মন্তব্য করেন। এসময় তিনি সমর্থকদের আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে সমর্থন করারও আহ্বান জানান।
টিবিএস ডেস্ক
10 May, 2020, 12:50 pm
Last modified: 10 May, 2020, 06:12 pm

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ৮০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এরপরেও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি নিয়েও অর্থনীতিকে সচল করতেই বেশি আগ্রহী। আগামী নভেম্বরে আসন্ন নির্বাচনকে সামনে রেখেই অর্থনীতি চাঙ্গা করা নিয়ে ট্রাম্পের এমন তৎপরতা।  

দীর্ঘদিন এসব নিয়ে নীরবতা বজায় রাখলেও এবার ট্রাম্প প্রশাসনের সার্বিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। করোনাভাইরাস মোকাবিলায় চরম অব্যবস্থাপনার দৃষ্টান্ত স্থাপনের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন একটি জাতীয় বিপর্যয় সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন তিনি।  

গত শুক্রবার ওবামা অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সদস্য ও তার প্রশাসনের সাবেক তিন হাজার কর্মকর্তার সঙ্গে এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে এই মন্তব্য করেন। ব্যর্থ ট্রাম্প প্রশাসনের হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে এসময় তিনি সমর্থকদের আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে সমর্থন করার আহ্বান জানান। জো বাইডেন ছিলেন ওমাবা আমলে ভাইস প্রেসিডেন্ট। 

সমর্থকদের সঙ্গে ওবামার ওই ভার্চুয়াল আলোচনার ভিডিও রেকর্ডিং প্রকাশ করেছে ইয়াহু নিউজ। 

যুক্তরাষ্ট্রের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা নিয়ে পূর্বসূরি ওবামা প্রশাসনের প্রতি অভিযোগের আঙ্গুল তুলে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। এনিয়ে তীব্র সমালোচনার পরেও এতদিন মুখ বন্ধ করে রেখেছিলেন বারাক ওবামা। কিন্তু, এবার তিনি সব মিথ্যাচারের জবাব দিলেন। 

'দুর্যোগের মধ্যেও দেশকে বিভাজিত করে রাখা স্বার্থপর এক প্রশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করছি। ধারাবাহিকভাবে এমন বৈষম্য সৃষ্টিকারী বর্নবাদীরা (নিজ ব্যর্থতা ঢাকতে) অন্যদের শত্রু হিসেবে চিহ্নিত করে। সাম্প্রতিক সময়ে এই ধরনের হঠকারিতা তীব্রতা লাভ করেছে, যা মার্কিন জনগণের জীবনকে প্রভাবিত করে চলেছে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও ঘৃণা ও উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে (চীনের সঙ্গে), এই প্রশাসনের কারণেই বিশ্ব মহামারির মতো বিপর্যয়কে নিয়ে এখন শত্রুতা বাড়ছে' বলেন ওবামা।

মহাবিপদের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি ভালো প্রশাসনকেও অনেক বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতো বলে সাবেক প্রেসিডেন্ট স্বীকার করেন। 

তবে তার মতে, গোয়ার্তুমির মাধ্যমে একটি খারাপ পরিস্থিতিকে বিশৃঙ্খল বিপর্যয়ে রুপ দিয়ে চলেছে ট্রাম্প প্রশাসন। এই প্রশাসন জনস্বার্থের কল্যাণে কাজ করার চাইতে বরং নিজেদের স্বার্থ সুরক্ষাতেই বেশি আগ্রহী। 

আগামী নভেম্বরের নির্বাচনে সবাইকে এক হয়ে ট্রাম্পের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানিয়ে এ সময় ওবামা ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন যেন জিততে পারেন, সবাইকে সেই চেষ্টা করতে বলেন। ওবামা বলেন, 'যতটা সময় পারা যায়, আমি বাইডেনের হয়ে প্রচারে নামতে যাচ্ছি। আমাদের ভালো একটি সরকার গড়তে হবে।'
 
Related Topics

টপ নিউজ

বারাক ওবামা / যুক্তরাষ্ট্র / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • ইরানের সাথে আলোচনা শেষ পর্যায়ে, চুক্তি না হলে আবারও হামলা হবে: ট্রাম্প
  • ইরান যুদ্ধে ৪২ যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: মার্কিন কংগ্রেসের প্রতিবেদন
  • যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ইরানে নতুন করে হামলা চালাতে বিলম্ব করব, ‘সম্ভবত আগামী সপ্তাহের শুরু পর্যন্ত’: ট্রাম্প

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net