Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
ইরান যুদ্ধে ৪২ যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: মার্কিন কংগ্রেসের প্রতিবেদন

আন্তর্জাতিক

গাল্ফ নিউজ
20 May, 2026, 09:15 pm
Last modified: 20 May, 2026, 09:24 pm

Related News

  • দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড
  • মার্কিন অবরোধের মধ্যেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করেছে ইরান
  • গাজায় ইসরায়েলের ‘ভয়াবহ আচরণ’ ঠেকাতে বাইডেনের আরও কিছু করা উচিত ছিল: কমলা হ্যারিস
  • যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে জি২০-র বৈঠকে রাশিয়া, ক্ষুব্ধ ইউরোপীয় মিত্ররা
  • যুক্তরাষ্ট্রের এলিমেন্টারি স্কুলে কিশোর বন্দুকধারীর হামলা, ৩ শিশু ও হামলাকারীসহ নিহত ৫

ইরান যুদ্ধে ৪২ যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: মার্কিন কংগ্রেসের প্রতিবেদন

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই তথ্য প্রকাশের সময়ই পেন্টাগন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’-তে সামরিক ব্যয় ইতোমধ্যে প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
গাল্ফ নিউজ
20 May, 2026, 09:15 pm
Last modified: 20 May, 2026, 09:24 pm
ফাইল ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধে 'অপারেশন এপিক ফিউরি' চলাকালে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি সামরিক বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

এই ক্ষয়ক্ষতি থেকে এটা স্পষ্ট হয়েছে, আকাশপথে আধিপত্য প্রতিষ্ঠার যে পরিকল্পনা নিয়ে ওয়াশিংটন যুদ্ধে নেমেছিল, সংঘাতের ব্যাপ্তি ও খরচ তার চেয়ে অনেক বেশি।

কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) প্রতিবেদনে বলা হয়েছে, এই সংখ্যাটি আরও বাড়তে পারে। কারণ, গোপনীয়তার বিধিনিষেধ, চলমান সামরিক তৎপরতা এবং কিছু ক্ষয়ক্ষতি এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। 

ক্ষতিগ্রস্ত বা হারানো বিমানগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক কিছু বিমান রয়েছে। যেমন, চারটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান, একটি এফ-৩৫ লাইটনিং ২ স্টেলথ ফাইটার, একটি এ-১০ থান্ডারবোল্ট ২ অ্যাটাক বিমান, জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার, একটি ই-৩ সেন্ট্রি নজরদারি বিমান, দুটি বিশেষ অভিযান বিমান এমসি-১৩০জে কমান্ডো ২, একটি এইচএইচ-৬০ডব্লিউ জলি গ্রিন ২ উদ্ধারকারী হেলিকপ্টার, ২৪টি এমকিউ-৯ রিপার ড্রোন এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন নজরদারি ড্রোন এমকিউ-৪সি ট্রিটন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই তথ্য প্রকাশের সময়ই পেন্টাগন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে 'অপারেশন এপিক ফিউরি'-তে সামরিক ব্যয় ইতোমধ্যে প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

পেন্টাগনের অর্থবিষয়ক প্রধান জুলস হার্সট ৩ গত ১২ মে এক শুনানিতে বলেন, 'এই ব্যয় বৃদ্ধির বড় একটি কারণ হলো ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম মেরামত বা প্রতিস্থাপনের ব্যয়ের আরও নির্ভুল হিসাব পাওয়া গেছে।'

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর সমন্বিত বিমান হামলা চালালে এই রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব নিহত হন। পরে গত ৮ এপ্রিল দুই পক্ষের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়।

Related Topics

টপ নিউজ

অপারেশন এপিক ফিউরি / যুক্তরাষ্ট্র / যুদ্ধবিমান / ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড
  • মার্কিন অবরোধের মধ্যেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করেছে ইরান
  • গাজায় ইসরায়েলের ‘ভয়াবহ আচরণ’ ঠেকাতে বাইডেনের আরও কিছু করা উচিত ছিল: কমলা হ্যারিস
  • যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে জি২০-র বৈঠকে রাশিয়া, ক্ষুব্ধ ইউরোপীয় মিত্ররা
  • যুক্তরাষ্ট্রের এলিমেন্টারি স্কুলে কিশোর বন্দুকধারীর হামলা, ৩ শিশু ও হামলাকারীসহ নিহত ৫

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net