Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
টেক্টর-ডকরেলের ব্যাটে বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো আয়ারল্যান্ড

খেলা

টিবিএস রিপোর্ট
12 May, 2023, 10:00 pm
Last modified: 12 May, 2023, 10:02 pm

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • প্রথম সিরিজ জয়ের সঙ্গে হোয়াইটওয়াশ করার আনন্দে বাংলাদেশ
  • সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১১৯
  • তাসকিনের হাফ সেঞ্চুরি
  • সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বিশ্রামে শরিফুল-রনি

টেক্টর-ডকরেলের ব্যাটে বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো আয়ারল্যান্ড

টস জিতে বোলিং নিয়ে তামিম ভুল করেননি, এমনটা যদি আয়ারল্যান্ডের ইনিংসের শুরুতে কেউ ভেবেও থাকে তাহলে তাকে দোষ দেওয়ার উপায় নেই। ১৬ রানেই দুই আইরিশ ওপেনারকে সাজঘরে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। এরপরই আয়ারল্যান্ড ইনিংসের হাল ধরেন অধিনায়ক বালবার্নি এবং হ্যারি টেক্টর। 
টিবিএস রিপোর্ট
12 May, 2023, 10:00 pm
Last modified: 12 May, 2023, 10:02 pm
টেক্টর খেলেছেন ১৪০ রানের ইনিংস। ছবি: সংগৃহীত

টসে জিতে তামিমের বোলিং করার  সিদ্ধান্তটা সঠিক প্রমাণে ব্যর্থ হলেন বাংলাদেশি বোলাররা। আর তার সুযোগ নিয়ে বড় সংগ্রহ গড়েছে আয়ারল্যান্ড। হ্যারি টেক্টরের অসাধারণ সেঞ্চুরির সঙ্গে জর্জ ডকরেলের ঝড়ো ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ৩১৯ রানের সংগ্রহ গড়েছে আইরিশরা। যা বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিলো ২৯২। 

টস জিতে বোলিং নিয়ে তামিম ভুল করেননি, এমনটা যদি আয়ারল্যান্ডের ইনিংসের শুরুতে কেউ ভেবেও থাকে তাহলে তাকে দোষ দেওয়ার উপায় নেই। ১৬ রানেই দুই আইরিশ ওপেনারকে সাজঘরে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। এরপরই আয়ারল্যান্ড ইনিংসের হাল ধরেন অধিনায়ক বালবার্নি এবং হ্যারি টেক্টর। 

৯৮ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন এই দুজন। দলীয় ১১৪ রানের মাথায় বালবার্নি, ১৩৮ রানে টাকার আর ১৬৭ রানের মাথায় ক্যামফার বিদায় নিলেও টেক্টর ছিলেন অবিচল। ১৬৭ রানে পাঁচ উইকেট হারিয়ে আবারো চাপে পড়ে আয়ারল্যান্ড। 

কিন্তু এরপরের গল্পটা কেবলই টেক্টর আর জর্জ ডকরেলের। বাংলাদেশি বোলারদের হতাশ করে দুজনে গড়েন ১১৫ রানের জুটি। ষষ্ঠ উইকেটে এই জুটি গড়ার পথে টেক্টর তুলে নেন নিজের চতুর্থ সেঞ্চুরি। মাত্র ৩১ বলে হাফ সেঞ্চুরি করেন ডকরেল। 

১১২ বলে ১৪০ রানের ইনিংস খেলে অবশেষে ফেরেন টেক্টর। ৭টি চার ও দশটি ছয় মারেন এই ২৩ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান। শেষদিকে ডকরেল নিজের ইনিংসের গতি বজায় রাখেন। সাথে মার্ক এডায়ারের ৮ বলে ২০ রানের ইনিংস আয়ারল্যান্ডের সংগ্রহকে নিয়ে যায় ৩১৯ রানে। ৩ ছয় আর ৪ চারে ডকরেল অপরাজিত থাকেন ৪৭ বলে ৭৪ রান করে।

বাংলাদেশের বোলারদের মধ্যে কেবল হাসান মাহমুদই একটু প্রতিরোধ গড়তে পেরেছেন। ৯ ওভারে ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। খরুচে বোলিং করেছেন শরিফুল ইসলাম, ৯ ওভারে ২ উইকেট নিতে ৮৩ রান গুনেছেন এই বাঁহাতি পেসার। এবাদত ও তাইজুল নিয়েছেন একটি করে উইকেট।   

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • প্রথম সিরিজ জয়ের সঙ্গে হোয়াইটওয়াশ করার আনন্দে বাংলাদেশ
  • সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১১৯
  • তাসকিনের হাফ সেঞ্চুরি
  • সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বিশ্রামে শরিফুল-রনি

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net