Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
তাসকিনের হাফ সেঞ্চুরি

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
16 July, 2023, 07:30 pm
Last modified: 16 July, 2023, 07:34 pm

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

তাসকিনের হাফ সেঞ্চুরি

আফগান ওপেনার গুরবাজের তোলা ক্যাচ নিতে কারও সাহায্য লাগলো না তাসকিনের, নিজেই দৌড়ে গিয়ে করলেন তালুবন্দী। তাতে দারুণ এক মাইলফলকে পৌঁছে গেলেন বাংলাদেশের ডানহাতি এই পেসার। 
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
16 July, 2023, 07:30 pm
Last modified: 16 July, 2023, 07:34 pm
উইকেট পাওয়ার পর সতীর্থদের সঙ্গে তাসকিনের উদযাপন। ছবি: বিসিবি

ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে রহমানউল্লাহ গুরমান ছক্কা মারলেও খেই হারালেন না তাসকিন আহমেদ। পরের বলটি করলেন শর্ট ডেলিভারি, অফ স্টাম্পের খানিকটা বাইরে। টেনে খেলতে গিয়ে আকাশে ক্যাচ তুললেন আফগানিস্তান ওপেনার। কারও সাহায্য লাগলো না তাসকিনের, নিজেই দৌড়ে গিয়ে নিলেন ক্যাচ। তাতে দারুণ এক মাইলফলকে পৌঁছে গেলেন বাংলাদেশের ডানহাতি এই পেসার। 

টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ উইকেট পূর্ণ হলো তাসকিনের, ৫৪তম ম্যাচে এসে মাইলফলকটি ছুঁলেন তিনি। বাংলাদেশের তৃতীয় বোলার ও দ্বিতীয় পেসার হিসেবে সংক্ষিপ্ততম ফরম্যাটে ৫০ উইকেটের মালিক হলেন তাসকিন। 

রোববার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পরে আরেকটি উইকেট নেওয়া তাসকিনের উইকেট এখন ৫১টি। ২ ওভারে ১৪ রানে ২ উইকেট নেওয়া বাংলাদেশের এই পেসারের সুযোগ আছে বোলিং ফিগারটা আরও সমৃদ্ধ করার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটি আপাতত বন্ধ আছে বৃষ্টির কারণে। 

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় বাংলাদেশ থেকে সবার ওপরে সাকিব আল হাসান। বাঁহাতি এই স্পিনার ১১৬ ম্যাচে নিয়েছেন ১৩৮ উইকেট। অবশ্য কেবল বাংলাদেশের মধ্যেই নয়, টি-টোয়েন্টিতেই সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। ৮৪ ম্যাচে ১০১ উইকেট নিয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে দুই নম্বরে মুস্তাফিজুর রহমান, এরপরই তাসকিন।

তালিকার সেরা অবস্থানে থাকা এই তিন বোলারের সঙ্গে বাংলাদেশের অন্যদের ব্যবধান অনেক। ৪৪ উইকেট নিয়ে চারে থাকা সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক ক্রিকেট ছেড়েছেন কয়েক বছর আগে। ৪৩ উইকেটের মালিক পেসার আল-আমিন হোসেন জাতীয় দলের ধারে-কাছে নেই, ফেরার তেমন সম্ভাবনাও নেই তার। 

৪২ উইকেটের মালিক মাশরাফি বিন মুর্তজা এই ফরম্যাটকে বিদায় বলেছেন ছয় বছর আগে। ৩৮ উইকেট নেওয়া মাহমুদউল্লাহ রিয়াদ জায়গা হারিয়ে দলের কাছে অনেকটা অতীত হয়ে উঠেছেন, অভিজ্ঞ এই ক্রিকেটারেরও ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। সেদিক থেকে বর্তমানে খেলা বোলারদের মধ্যে তাসকিনের সঙ্গে সবচেয়ে ব্যবধান কম নাসুম আহমেদের, ৩৫ ম্যাচে ৩৪ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার।   
 

Related Topics

টপ নিউজ

তাসকিন আহমেদ / মাইলফলক / টি-টোয়েন্টি সিরিজ / বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net