Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
পেস বোলার থেকে মুশফিকের উইকেটরক্ষক হয়ে ওঠার গল্প 

খেলা

টিবিএস রিপোর্ট
03 May, 2020, 07:25 pm
Last modified: 03 May, 2020, 10:05 pm

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা

পেস বোলার থেকে মুশফিকের উইকেটরক্ষক হয়ে ওঠার গল্প 

মুশফিকুর রহিমকে কখনও বোলিং করতে দেখেছেন? অনুশীলনে দেখে থাকতে পারেন, সেটাও কালেভদ্রে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ক্রিকেট ক্যারিয়ার শুরুর দিকে পেস বোলার ছিলেন জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। 
টিবিএস রিপোর্ট
03 May, 2020, 07:25 pm
Last modified: 03 May, 2020, 10:05 pm

মুশফিকুর রহিমকে কখনও বোলিং করতে দেখেছেন? অনুশীলনে দেখে থাকতে পারেন, সেটাও কালেভদ্রে। জাতীয় দলে তার কাজ উইকেটের পেছনটা সমলানো। লম্বা সময় ধরে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করে আসছেন মুশফিক। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ক্রিকেট ক্যারিয়ার শুরুর দিকে পেস বোলার ছিলেন জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। 

এরচেয়ে মজার তথ্য হচ্ছে, ক্রিকেটারই হতে চাননি মুশফিক। ব্যাডমিন্টন ছিল প্রিয় খেলা। কিন্তু বিকেএসপিতে তখন খেলাটি না থাকায় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গড়া হয়নি তার। বিকেএসপিতে এসে দুটি খেলায় সুযোগ হয় মুশফিকের। ফুটবল ও ক্রিকেটের মধ্য থেকে বেছে নেন ক্রিকেটকে।

ব্যাটিং করার পাশাপাশি বোলিংও করতেন মুশফিক। সেটাও পেস বোলিং। পেস বোলিং থেকে কীভাবে উইকেটরক্ষক হয়ে উঠলেন, সেই গল্প শুনিয়েছেন জাতীয় দলের এই ব্যাটসম্যান। 

শনিবার রাতে তামিম ইকবালের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম লাইভে ঘণ্টা খানেক আড্ডা দেন মুশফিক। ঘরবন্দি এই অবস্থায় মানুষকে একটু ভিন্ন স্বাদ দিতে মুশফিককে নিয়ে লাইভে আসেন তামিম। এই আড্ডাতেই মুশফিক তার উইকেটরক্ষক হয়ে ওঠার গল্প শোনান। 

বয়সভিত্তিক পর্যায় থেকে একসঙ্গে থাকায় মুশফিকের অনেক কিছু জানা তামিমের। আড্ডার এক পর্যায়ে মুশফিকের পেস বোলিং, বোলিংয়ের স্টাইল নিয়ে কথা তোলেন তামিম। ইংল্যান্ডের সাবেক পেসার স্টিভ হার্মিসনের মতো বোলিং স্টাইল ছিল, এটা মনে করিয়ে দিতেই হাসিতে ফেটে পড়েন মুশফিক।

উইকেটরক্ষক এই ব্যাটসম্যান বলেন, 'বোলিং করতাম, কারণ তখন চেষ্টা করতাম যতদিক থেকে অবদান রাখা যায়। কিপিং সেভাবে করতাম না। বিকেএসপির কোচরাও তখন আমাকে বলতেন, 'এই উচ্চতা নিয়ে পেস বোলার হতে চাও, পাগল নাকি?' পরে একটা ম্যাচে আমাদের মূল কিপার ছিল না ইনজুরির কারণে। আমি কিপিং করলাম, ভালোবেসে ফেললাম।'

ক্রিকেটে পথচলার শুরুটা কীভাবে, এ সময় সেই গল্পও শোনান মুশফিক। দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান বলেন, 'আমার আসলে ক্রিকেটের চেয়েও বেশি প্রিয় ছিল ব্যাডমিন্টন। অনেক ভালো লাগত। কিন্তু তখন বিকেএসপিতে ব্যাডমিন্টন ছিল না। আমি ক্রিকেট ও ফুটবল, দুটিতেই সুযোগ পাই। পরে ক্রিকেটেই গেলাম। লারা আমার প্রিয় ছিল খুব, তার মতো ব্যাটিং করতে ইচ্ছে হতো। আমার ভাইরাও সব ক্রিকেট খেলত। সব মিলিয়েই ক্রিকেটে যাই।'

Related Topics

টপ নিউজ

মুশফিকুর রহিম / উইকেটরক্ষক / পেস বোলার / ক্রিকেটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • রেকর্ড ছুঁতে আর ১ রানের অপেক্ষা, নিজের শততম টেস্টের প্রথম দিন ৯৯ রানে অপরাজিত মুশফিক
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • ‘মুশফিক-মাহমুদউল্লাহর অভিজ্ঞতা আপনি কিনতে পারবেন না’
  • মুশফিকের বিদায়ে সতীর্থদের আবেগী বার্তা

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net