Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
বঙ্গবাজারের মতোই ঝুঁকিপূর্ণ ঢাকার একাধিক মার্কেট, সচেনতা নেই ব্যবসায়ীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 April, 2023, 09:50 am
Last modified: 08 April, 2023, 09:10 am

Related News

  • উত্তরবঙ্গকে এগ্রো প্রসেসিং হাব করার পরিকল্পনা সরকারের: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী 
  • ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • নির্বাচিত সরকারের কাছে স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশের প্রত্যাশা ব্যবসায়ীদের 
  • ট্রাম্পকে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার বুদ্ধি দেওয়া কে এই ধনকুবের রোনাল্ড লডার?

বঙ্গবাজারের মতোই ঝুঁকিপূর্ণ ঢাকার একাধিক মার্কেট, সচেনতা নেই ব্যবসায়ীদের

রাজধানীর মৌচাক মার্কেট ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তারা বলছে, দীর্ঘদিন ব্যবহারের ফলে প্রায় ৭০ বছর আগে নির্মিত এ মার্কেটের রডের ধারণক্ষমতা কমে গেছে।
টিবিএস রিপোর্ট
07 April, 2023, 09:50 am
Last modified: 08 April, 2023, 09:10 am
ছবি: সৈকত ভদ্র

রাজধানীর বেশকিছু মার্কেট ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। গত মঙ্গলবার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার পরেও কোনোরকম সচেতনতা ছাড়াই ঈদের কেনাবেচায় ব্যস্ত ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঢাকার গাউছিয়া মার্কেট পরিদর্শন শেষে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, রাজধানীর অন্যতম জমজমাট এই মার্কেটটিও রয়েছে অগ্নিঝুঁকিতে।

রাজধানীর নিউ মার্কেট, মৌচাক মার্কেট এবং রাজধানী সুপার মার্কেটও ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে সংস্থাটি।

তবে এসব মার্কেট ঘুরে দেখা গেছে, কয়েক হাজার দোকানে কোনো ধরনের সচেতনতা ছাড়াই চলছে ঈদের কেনাবেচা। ক্রেতাদের উপচেপড়া ভিড়ও দেখা গেছে এসব মার্কেটে। স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি ক্রেতা থাকায় দোকানের পাশাপাশি অলি-গলিতেও মৌসুমি দোকান নিয়ে বসেছেন খুচরা বিক্রেতারা।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা জোনের প্রধান ও সহকারী উপ-পরিচালক বজলুর রশিদ মার্কেট পরিদর্শন শেষে বলেন, "এই মার্কেটে (গাউছিয়া) অগ্নি নির্বাপন ব্যবস্থা- নিজস্ব ফায়ার ফাইটিং টিম, ফায়ার হাইড্রেন্ট, স্মোক ডিটেক্টর বা আগুন নেভানোর জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই।"

তিনি আরও বলেন, "ঢাকার অধিকাংশ মার্কেটই ফায়ার সার্ভিসের সুপারিশগুলো মেনে চলছে না। আমরা আমাদের রেগুলার ডিউটি হিসেবে গাউছিয়া মার্কেট পরিদর্শন করেছি, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের সঙ্গে এই মার্কেট পরিদর্শনের কোনো সংযোগ নেই।"

"ঢাকার উল্লেখযোগ্য সংখ্যক শপিং মার্কেট ও কিচেন মার্কেট ঝুঁকিতে রয়েছে। এগুলোর মধ্যে ঠাঁটারিবাজার, রাজধানী সুপারমার্কেট এবং চকবাজার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে", যোগ করেন তিনি।

বজলুর রশিদ বলেন, "অগ্নি দুর্ঘটনায় উদ্ধারের সময় অগ্নিনির্বাপক কর্মীদের পর্যাপ্ত পরিমাণে পানি প্রয়োজন, কিন্তু এই মার্কেটে ওই পরিমাণ পানির ব্যবস্থা নেই। পরিদর্শনের সময় আমরা কিছু অগ্নি নির্বাপক সরঞ্জাম (ফায়ার এক্সটিংগুশার) এবং পানির ব্যবস্থা দেখতে পেয়েছি। তবে এগুলো যথেষ্ট নয়," যোগ করেন তিনি।

গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির আহ্বায়ক মোঃ কামরুল হাসান বাবু বলেন, "ফায়ার সার্ভিসের পরামর্শ অনুযায়ী আমরা দুই-তিন দিনের মধ্যে সমস্যার সমাধান করব।"
 
এদিকে রাজধানীর মৌচাক মার্কেট ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তারা বলছে, দীর্ঘদিন ব্যবহারের ফলে প্রায় ৭০ বছর আগে নির্মিত এ মার্কেটের রডের ধারণক্ষমতা কমে গেছে। তবে বৃহস্পতিবার দেখা গেছে, সেখানে স্বাভাবিকভাবেই চলছে ক্রয়-বিক্রয়।

মৌচাক মার্কেট বণিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আমাদের এখানে প্রায় চারশোর মত দোকান। অগ্নি-নিরাপত্তার বিষয়ে তাদের সচেতন করি আমরা এবং আমরা প্রয়োজনীয় অগ্নি নির্বাপক সরঞ্জাম রেখেছি। 

Related Topics

টপ নিউজ

বঙ্গবাজার / ঝুকিপূর্ণ / গাউছিয়া মার্কেট / মৌচাক মার্কেট / সচেতনতা / ব্যবসায়ী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • উত্তরবঙ্গকে এগ্রো প্রসেসিং হাব করার পরিকল্পনা সরকারের: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী 
  • ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • নির্বাচিত সরকারের কাছে স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশের প্রত্যাশা ব্যবসায়ীদের 
  • ট্রাম্পকে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার বুদ্ধি দেওয়া কে এই ধনকুবের রোনাল্ড লডার?

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net