Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
মেহেরপুরে লিচুর ফলন দ্বিগুণ, খুশি বাগান মালিক ও ব্যবসায়ীরা

বাংলাদেশ

মাজেদুল হক মানিক, মেহেরপুর
12 May, 2026, 02:30 pm
Last modified: 12 May, 2026, 03:12 pm

Related News

  • বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১
  • চামড়া ব্যবসায়ীদের ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা
  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • পুঁজিবাজারে স্বচ্ছতা ও আস্থা ফেরাতে ‘সংস্কার কমিশন’ গঠনের পরিকল্পনা সরকারের
  • উত্তরবঙ্গকে এগ্রো প্রসেসিং হাব করার পরিকল্পনা সরকারের: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী 

মেহেরপুরে লিচুর ফলন দ্বিগুণ, খুশি বাগান মালিক ও ব্যবসায়ীরা

মেহেরপুর শহরের লিচু ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, ‘গত বছরের তুলনায় এবার লিচুর দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। প্রতি কাহন লিচু পাইকারিতে বিক্রি হচ্ছে এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকায়।’
মাজেদুল হক মানিক, মেহেরপুর
12 May, 2026, 02:30 pm
Last modified: 12 May, 2026, 03:12 pm
মেহেরপুরের লিচু। চবি: টিবিএস

গেল বছর লিচু আবাদে ব্যাপক লোকসানের পর এবার স্বস্তিতে রয়েছেন মেহেরপুরের বাগান মালিক ও ব্যবসায়ীরা। অনুকূল আবহাওয়ায় এবার ফলন ভালো হওয়ায় তারা লাভের আশা করছেন। বাজারদরও ভালো থাকায় বাগানগুলোতে চলছে পুরোদমে পরিচর্যা। চলতি সপ্তাহ থেকেই আগাম জাতের আঁটি লিচু বিক্রি শুরু হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় চাহিদা থাকায় চাঙ্গা রয়েছেন ব্যবসায়ীরা।

জেলার বিভিন্ন লিচুবাগানে এখন গাছে গাছে পাকা লিচুর সমারোহ। লাল আভায় ঝলমল করছে রসে ভরা আঁটি লিচু। সারি সারি গাছ জুড়ে যেন লিচুর মেলা বসেছে। পাখির আক্রমণ থেকে রক্ষা পেতে অনেক বাগানে জাল টানানো হয়েছে। আবার কোথাও কোথাও সনাতন পদ্ধতিতে টিন পিটিয়ে শব্দ করে বাদুড় ও পাখি তাড়ানো হচ্ছে।

বাগান মালিক ও ব্যবসায়ীরা জানান, মেহেরপুরের আঁটি লিচুর স্বাদ ভালো হওয়ায় দেশের বিভিন্ন স্থানে এর ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিদিন সকাল থেকে শুরু হয় লিচু সংগ্রহের ব্যস্ততা। কেউ গাছের মগডাল থেকে লিচুর ডাল কাটছেন, আবার কেউ সেগুলো সংগ্রহ করে বাছাইয়ের কাজে নিচ্ছেন। দলগতভাবে বাছাই শেষে প্লাস্টিকের ক্যারেটে ভরে বিকেলের মধ্যেই পাঠানো হচ্ছে ঢাকা, বরিশাল, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায়।

তাদের দাবি, গত বছরের তুলনায় এবার ফলন প্রায় দ্বিগুণ হয়েছে। একই সঙ্গে বাজারদরও ভালো থাকায় লাভের আশা করছেন তারা।

ছবি: টিবিএস

বাগান ঘুরে জানা গেছে, স্থানীয় আঁটি লিচুর পাশাপাশি এখন উচ্চফলনশীল উন্নত জাতের লিচু চাষেও ঝুঁকছেন চাষিরা। এর মধ্যে 'নাইনটি' জাতের লিচুর আকার বড় এবং টকটকে লাল রং ক্রেতাদের সহজেই আকৃষ্ট করে। এছাড়া 'আতা বোম্বাই' নামের আরেকটি জাতও জনপ্রিয়তা পাচ্ছে। ছোট আতার মতো আকৃতির এ লিচু কয়েক বছর ধরে আবাদ হচ্ছে। মৌসুমের শেষদিকে বাজারে আসে কলম লিচু। আকারে বড় ও আকর্ষণীয় হওয়ায় প্রতিটি লিচু ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বিক্রি হয়। এছাড়া চায়না থ্রি ও বোম্বাই জাতের লিচুও জনপ্রিয়।

মেহেরপুর শহরের নতুনপাড়ার লিচু ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, 'গত বছরের তুলনায় এবার লিচুর দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। প্রতি কাহন লিচু পাইকারিতে বিক্রি হচ্ছে এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকায়। তবে ফলন বেশি হওয়ায় লাভের আশা করছি।'

ছবি: টিবিএস

বাগান মালিক কামাল হোসেন বলেন, 'মুকুল থেকে গুটি আসার সময়ই অনেক ব্যবসায়ী বাগান কিনে নেন। পরে তারাই পরিচর্যা ও সংগ্রহের কাজ করেন। ফল সংগ্রহ শেষে বাগান মালিকদের টাকা পরিশোধ করা হয়। এতে বাগান মালিক ও ব্যবসায়ী—উভয়েরই লাভ হয়।'

কৃষকদের ভাষ্য, মাঠ ফসলে ধারাবাহিক লোকসানের কারণে অনেকেই এখন ফলবাগান তৈরিতে আগ্রহী হচ্ছেন। বিশেষ করে আঁটি ও কলম লিচুর বিভিন্ন উন্নত জাত চাষ করে লাভের আশা করছেন তারা।

ছবি: টিবিএস

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিব মৃধা বলেন, ভোক্তাদের জন্য নিরাপদ ফল নিশ্চিত করতে বাগান মালিকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি জানান, এ বছর জেলার ৭৩০ হেক্টর জমির লিচুবাগান থেকে প্রায় ছয় হাজার ৮০০ মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।

Related Topics

টপ নিউজ

মেহেরপুর লিচু / বাম্পার ফলন / খুশি / বাগান মালিক / ব্যবসায়ী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • পুনিল ঘোষ কেবিন।
    পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
    ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
    কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
    ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
    বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

Related News

  • বরিশালে আবাসন ব্যবসায়ীকে মারধর করে স্ট্যাম্প ও চেকে সই নেওয়ার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১
  • চামড়া ব্যবসায়ীদের ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা
  • ‘হাত জোড় করে বলছি, ছোট ইন্ডাস্ট্রিকে বাঁচান’: ভ্যাট কমিয়ে আয়কর বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের
  • পুঁজিবাজারে স্বচ্ছতা ও আস্থা ফেরাতে ‘সংস্কার কমিশন’ গঠনের পরিকল্পনা সরকারের
  • উত্তরবঙ্গকে এগ্রো প্রসেসিং হাব করার পরিকল্পনা সরকারের: ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী 

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
পুনিল ঘোষ কেবিন।
ফিচার

পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া

3
১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক

ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’

4
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
আন্তর্জাতিক

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

5
ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
অর্থনীতি

ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা

6
চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net