Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
নিকের সঙ্গে প্রেমের সম্পর্ক চাননি প্রিয়াঙ্কা! কারণ জানালেন অভিনেত্রী

বিনোদন

হিন্দুস্তান টাইমস
29 March, 2023, 11:55 am
Last modified: 29 March, 2023, 12:00 pm

Related News

  • লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর
  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়
  • এপস্টিন ফাইলস: ক্লিনটন পরিবারে যতটা প্রভাব ছিল গিলেইন ম্যাক্সওয়েলের
  • ‘আমি কখনো ভাবিনি এটা আমার সাথে ঘটতে পারে': নিজের নিপীড়নমূলক সম্পর্ক নিয়ে ফাতিমা ভুট্টো

নিকের সঙ্গে প্রেমের সম্পর্ক চাননি প্রিয়াঙ্কা! কারণ জানালেন অভিনেত্রী

প্রিয়াঙ্কা বলেন, ‘‘নিক টুইটারে আমাকে ডিএম করেছিলেন। আমি তখন একটা টালমাটাল সম্পর্কের মধ্যে ছিলাম।"
হিন্দুস্তান টাইমস
29 March, 2023, 11:55 am
Last modified: 29 March, 2023, 12:00 pm
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ছবি: সংগৃহীত

২০১৬ সালে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে যোগাযোগ শুরু হয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। নিকই প্রথম টুইটারে টেক্সট করেন এবং এরপরে ফোন নম্বর বিনিময় করেন তারা। দুই তারকা প্রথম দেখা করেন ২০১৭ সালে এবং এক বছর পর ২০১৮ সালে রাজস্থানে রাজকীয় বিয়ে করেন 'নিকইয়াঙ্কা' জুটি। ২০২২ সালে এই দম্পতি সারোগেসির মাধ্যমে এক কন্যা সন্তানের মা-বাবা হন।

নিকের সঙ্গে বিয়ের পর থেকে প্রিয়াঙ্কাকে যুক্তরাষ্ট্রেই থিতু হতে দেখা গেছে। বলিউড ছেড়ে এখন হলিউডে ক্যারিয়ার গড়ার দিকেই বেশি মনোযোগী তিনি।

ড্যাক্স শেফার্ডের পডকাস্ট শো আর্মচেয়ার এক্সপার্টে প্রিয়াঙ্কা নিজের ক্যারিয়ারের পাশাপাশি নিকের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা তথ্য প্রকাশ করেন। এই শো'তে পিসি বলেন, ''নিক টুইটারে আমাকে ডিএম করেছিলেন। আমি তখন একটা টালমাটাল সম্পর্কের মধ্যে ছিলাম। সেটা ছিল ২০১৬ সাল। আমাদের কিছু কমন ফ্রেন্ড ছিল, যারা চায়নি আমি আর আগের সম্পর্কে থাকি। ওদের মত ছিল, আমার আর নিকের দেখা করা উচিত।'

অভিনেত্রী বলে চলেন, "নিকের ভাই (কেভিন জোনাস) কোয়ান্টিকো পছন্দ করতেন। আমি এ ব্যাপারে সত্যিই খুশি যে তিনিই নিককে বলেছিলেন আমাকে কল করতে। নিক আমাকে ডিএম করে। আমি শুধু বলেছিলাম, তুমি এখানে আমাকে কেন ম্যাসেজ করলে। আমার সোশ্যাল টিম এগুলো পড়বে। ওর জবাব ছিল, 'হ্যাঁ, হ্যাঁ, তুমি আমাকে তোমার নম্বর দিতে পারো।' এরপরে আমরা নম্বর বিনিময় করি। তবে সেসময় আমি এই ব্যাপারটাকে বেশি দূর এগোতে চাইনি।"

২০১৮ সালে রাজস্থানে রাজকীয় বিয়ে করেন ‘নিকইয়াঙ্কা’ জুটি। ছবি: সংগৃহীত

নিক সম্পর্কে কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কা স্পষ্ট করে দেন যে, স্বামীকে জানার দুই মাস পরেই তাঁরা বাগদান সেরে নেন। প্রিয়াঙ্কাকে এরপর প্রশ্ন করা হয় তিনি কি লং টার্ম সম্পর্কে বিশ্বাসী? 

এর জবাবে অভিনেত্রী বলেন, 'হ্যাঁ, আমি সব সিরিয়াস সম্পর্কেই টানা ছিলাম। ৫/৬ বছর গড়ে। যখন ২০১৬ সালে নিক আমাকে প্রথম ম্যাসেজ করে, তখন আমি শেষ যে সম্পর্কে ছিলাম সেটাও অনেকদিনের। টালমাটাল অবস্থা তখন। আমি তাই নিকের সঙ্গে জড়াতে চাইনি। কারণ আমার বয়স ৩৫ আর ওর ২৫।"

'বরফি' অভিনেত্রীর ভাষ্যে, "আমি আসলে তখন থিতু হতে চেয়েছিলাম। কারণ মজার দিন কাটানো হয়ে গেছে আমার। সেটা নিককেও বলেছিলামও। আসলে বুঝিনি ২৫ বছর বয়সী ছেলেটার শরীরে আটকে থাকা বরটিকে আমি পেয়ে গিয়েছি।"

প্রিয়াঙ্কা জানান, ২০১৬ সাল থেকে টুকটাক বার্তা বিনিময়ের মাধ্যমে নিক আর প্রিয়াঙ্কার যোগাযোগ ছিল। এরপর মেট গালার সময় প্রথম দেখা হয় তাদের। উভয়ই অবিবাহিত ছিলেন এবং কাপল হিসেবে রাল্ফ লরেন-এর পোশাক পরেন। প্রিয়াঙ্কা জানান, সেদিনটা দুজনেই খুব মজা করেন মেট গালায় এবং নিক তাকে তার পোশাকটি পরতে সাহায্যও করেন।

প্রিয়াঙ্কাকে আগামীতে ড্রামা সিরিজ 'সিটাডেল'-এ দেখা যাবে। এবছরের শেষের দিকে স্যাম হিউগেন এবং সেলিন ডিওনের সঙ্গে 'লাভ এগেন'-এ দেখা যাবে তাকে। আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে ফারহান আখতারের সিনেমা 'জি লে জারা'-তেও কাজ করার কথা রয়েছে প্রিয়াঙ্কার।  

Related Topics

টপ নিউজ

প্রিয়াঙ্কা চোপড়া / নিক জোনাস / সম্পর্ক / প্রেম / টুইটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর
  • বসন্তের ছুটিতে শিক্ষার্থীদের ‘প্রেমে পড়ার’ পরামর্শ দিল চীনের বিশ্ববিদ্যালয়
  • এপস্টিন ফাইলস: ক্লিনটন পরিবারে যতটা প্রভাব ছিল গিলেইন ম্যাক্সওয়েলের
  • ‘আমি কখনো ভাবিনি এটা আমার সাথে ঘটতে পারে': নিজের নিপীড়নমূলক সম্পর্ক নিয়ে ফাতিমা ভুট্টো

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net