Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে সেলেনা, ইনস্টাগ্রামে যে ৫ তারকার অনুসারী সবচেয়ে বেশি! 

বিনোদন

হিন্দুস্তান টাইমস
27 March, 2023, 11:40 am
Last modified: 27 March, 2023, 12:11 pm

Related News

  • সন্তান আত্মহত্যা–সংক্রান্ত কনটেন্ট খুঁজলে অভিভাবকদের সতর্ক করবে ইনস্টাগ্রাম
  • ইনস্টাগ্রামে সম্পর্ক প্রকাশ্যে আনলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো
  • সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা: কী আছে অস্ট্রেলিয়ার কিশোরদের ভাগ্যে?
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • যুদ্ধবিরতি চলছে, তবুও হলিউডে ইসরায়েল ও গাজা নিয়ে বিতর্ক থামছে না

ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে সেলেনা, ইনস্টাগ্রামে যে ৫ তারকার অনুসারী সবচেয়ে বেশি! 

কাইলি জেনারই প্রথম নারী যিনি ইনস্টাগ্রামে ৩০০ মিলিয়নের মাইলস্টোন ভেঙেছিলেন। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বর্তমানে ৩৮৩ মিলিয়ন ইউজার তাকে ফলো করেন।
হিন্দুস্তান টাইমস
27 March, 2023, 11:40 am
Last modified: 27 March, 2023, 12:11 pm
(বাঁ থেকে) ক্রিশ্চিয়ানো রোনালদো, সেলেনা গোমেজ, কাইলি জেনার। ছবি: সংগৃহীত

২০১০ সালে ছবি এবং ভিডিও শেয়ার করার অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে চালু হয়েছিল ইনস্টাগ্রাম। অ্যাপটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং ওই বছরের ডিসেম্বরের মধ্যে এক মিলিয়নেরও বেশি ব্যবহারকারী ইনস্টাগ্রামে যোগ দেন। ১ মিলিয়ন ডলার দিয়ে ২০১২ সালে ইনস্টাগ্রাম অধিগ্রহণ করে ফেসবুক কর্তৃপক্ষ। বিশ্বজুড়ে বড় বড় তারকারা এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইটগুলোর মধ্যে ইনস্টাগ্রাম একটি; এবং এই প্ল্যাটফর্ম থেকে প্রচুর টাকা আয়ও করছেন অনেকে। ইনস্টাগ্রামে যে ৫ তারকাকে সবচেয়ে বেশি মানুষ অনুসরণ করেন, তাদের তালিকা থাকল আজ:

ক্রিশ্চিয়ানো রোনালদো

বিশ্ববিখ্যাত পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৫৬৬ মিলিয়ন ইউজার ইনস্টাগ্রামে ফলো করেন। ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসরণ করা ব্যক্তিদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি।

নিজের পেশাদার ক্যারিয়ারের নানা খবর-ছবি শেয়ার করার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ ও প্রচারণার জন্যও ইনস্টাগ্রামকে বেছে নিয়েছেন রোনালদো।

লিওনেল মেসি

সর্বকালের সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসি। বর্তমানে ৪৬৬ মিলিয়ন মানুষ ইনস্টাগ্রামে তাকে ফলো করেন। সর্বাধিক অনুসরণকারী সেলিব্রিটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী তারকার একাউন্ট।

সেলেনা গোমেজ

প্রথম নারী হিসেবে এই মার্কিন গায়িকার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ৪০৪ মিলিয়ন ছাড়িয়ে গেছে। প্রায়ই মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে তার অনুসারীদের উৎসাহিত করতে এবং সচেতন করতে এই প্ল্যাটফর্মের ব্যবহার করেন সেলেনা।

কাইলি জেনার

বিখ্যাত আমেরিকান মডেল ও ব্যবসায়ী কাইলি জেনারই প্রথম নারী যিনি ইনস্টাগ্রামে ৩০০ মিলিয়নের মাইলস্টোন ভেঙেছিলেন। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বর্তমানে ৩৮৩ মিলিয়ন ইউজার তাকে ফলো করেন।

ডোয়াইন 'দ্য রক' জনসন

প্রাক্তন ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন এবং হলিউড তারকা ডোয়াইন জনসনকে ইনস্টাগ্রামে ৩৭১ মিলিয়ন মানুষ অনুসরণ করেন। ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসরণ করা তারকাদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন তিনি।    

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / সেলেনা গোমেজ / তারকা / কাইলি জেনার / ইনস্টাগ্রাম / অনুসারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • সন্তান আত্মহত্যা–সংক্রান্ত কনটেন্ট খুঁজলে অভিভাবকদের সতর্ক করবে ইনস্টাগ্রাম
  • ইনস্টাগ্রামে সম্পর্ক প্রকাশ্যে আনলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো
  • সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা: কী আছে অস্ট্রেলিয়ার কিশোরদের ভাগ্যে?
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • যুদ্ধবিরতি চলছে, তবুও হলিউডে ইসরায়েল ও গাজা নিয়ে বিতর্ক থামছে না

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net