Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
এলিটার অভিষেকের ম্যাচে সিশেলসকে হারাল বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
25 March, 2023, 07:20 pm
Last modified: 25 March, 2023, 09:12 pm

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

এলিটার অভিষেকের ম্যাচে সিশেলসকে হারাল বাংলাদেশ

সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচে বাংলাদেশের জয়টা প্রত্যাশিতই ছিলো। প্রতিপক্ষ সিশেলসের বেশিরভাগ খেলোয়াড়ই যে অপেশাদার! 
টিবিএস রিপোর্ট
25 March, 2023, 07:20 pm
Last modified: 25 March, 2023, 09:12 pm
সিশেলসকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

অনেক নাটকের পর অবশেষে বাংলাদেশের জার্সি গায়ে চড়াতে পারলেন এলিটা কিংসলে। আর তার অভিষেক ম্যাচে বাংলাদেশও জিতেছে। ফিফা র‍্যাংকিংয়ের ১৯৯ তম দল সিশেলসকে বাংলাদেশ হারিয়েছে ১-০ গোলের ব্যবধানে। 

সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচে বাংলাদেশের জয়টা প্রত্যাশিতই ছিলো। প্রতিপক্ষ সিশেলসের বেশিরভাগ খেলোয়াড়ই যে অপেশাদার! 

নিজের প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পেয়েছেন বাংলাদেশের ডিফেন্ডার তারিক কাজী। সেই গোলের ওপর ভর করেই সিচেলেসের বিপক্ষে জিতেছে বাংলাদেশ।

অবশ্য ব্যবধান নিয়ে ভাবছেন না বলে ম্যাচের আগের দিনই সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। জয়টাই যেখানেই আসল, ব্যবধান নিয়ে ভাবার প্রয়োজনও দেখেননি তিনি। পূরণ হয়েছে কাবরেরার জয়ের লক্ষ্য। কিন্তু কোচ আগের দিন এও বলেছিলেন, 'জয়ের পাশাপাশি আমরা এমন ফুটবল খেলতে চাই যাতে মনে হয় আমরা উন্নতি করেছি। আমাদের দেখে গর্ব হয়।'

তবে তেমন কিছু দেখাতে পারেনি তার দল। বিশেষ কোনো কিছু করতে দেখা যায়নি জামাল-সাদদের।

সিশেলসের খেলোয়াড়রা অপেশাদার ফুটবলার হওয়ায়  যে নিয়মিত অনুশীলন করতে পারেন না, সেটা বোঝা গেছে খেলায়। তবে স্কিল ভালোই আছে দলটির ফুটবলারদের। দ্বিতীয়ার্ধে বদলি ডিফেন্ডার ডন মেক্সিমের ফ্রি-কিক বাংলাদেশের ক্রসবারে লেগে ফিরে আসে। বাংলাদেশে বেঁচে যায় ভাগ্যের জোরে। ভুটানি রেফারি শেষ বাঁশি বাজাতেই বাংলাদেশ হাঁফ ছেড়ে বেঁচেছে। তবে এই হারে সিশেলসের লজ্জার কোনো কারণ নেই। 

সিশেলসের দুই সেন্টার ব্যাকের একজন মিচেল মানচিনে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির মূল দলে কয়েকটি ম্যাচ খেলেছেন। মূলত তিনিই সিশেলসের রক্ষণকে অনেকটা সময় আগলে রেখেছেন। অধিনায়ক স্টেনিয়ো মারি খেলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। ঠিক বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার মতো। দুজনেরই জার্সি নম্বর ৬। স্টেনিয়ো চাইছিলেন তার ফরোয়ার্ডদের বল বের করে দিতে, কয়েকবার দিয়েছেনও। কিন্তু গোল করাতে পারেননি, যেটা করেছেন জামাল ভূঁইয়া।

৪২ মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রি-কিকে সিশেলস ফরোয়ার্ড ব্র্যান্ডনের হেডে বল ক্লিয়ার হয়নি। সেই বল বাতাসে থাকতেই হেডে জালে পাঠান বাংলাদেশের সেন্টারব্যাক ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী, জাতীয় দলের জার্সিতে যেটি তার প্রথম গোল। ২০২১ সালের ৩ জুন বাংলাদেশের জার্সিতে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে অভিষেক হয়েছিল তারিকের। 

সেই থেকেই রক্ষণে নিয়মিতই তিনি খেলছেন বাংলাদেশ দলে। আজ হয়ে উঠেছেন জয়ের নায়কও। সেই তারিকের গোলে প্রথমার্থে এগিয়ে থাকার স্বস্তিতে দ্বিতয়ার্ধের শুরুতে তৈরি হলো ইতিহাস। বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হলো ২০২১ সালে নাইজেরিয়ার নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলের।

৭ বছর পর জাতীয় দলের সুযোগ পেয়ে একাদশে নামা স্ট্রাইকার আমিনুর রহমানকে তুলে এলিটাকে নামান কোচ। এলিটাই একমাত্র ফুটবলার, যিনি বাংলাদেশে খেলতে এসে এদেশের নাগরিকত্ব নিয়েছেন। অবশেষে পূরণ হয়েছে বাংলাদেশি হিসেবে তার আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বপ্নও।

স্বপ্ন পূরণের পর গোল করার সুযোগও আসে তার সামনে। কিন্তু এলিটার শট চলে যায় পোস্টের ওপর দিয়ে। জন্মসূত্রে নাইজেরিয়ান এই স্ট্রাইকার শেষ দিকে নষ্ট করেছেন আরেকটি সুযোগ।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ফুটবল দল / ফিফা প্রীতি ম্যাচ / এলিটা কিংসলে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net