Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
তামিমের পর সাকিব, নাম বসালেন জয়সুরিয়া-আফ্রিদির পাশে

খেলা

টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
18 March, 2023, 04:30 pm
Last modified: 18 March, 2023, 04:38 pm

Related News

  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

তামিমের পর সাকিব, নাম বসালেন জয়সুরিয়া-আফ্রিদির পাশে

২০তম ওভারে আইরিশ পেসার কার্টিস ক্যাম্পারের পঞ্চম ডেলিভারিটি মিড অফে পাঠিয়ে এক রান নিয়ে মাইলফলকে পৌঁছে যান সাকিব আল হাসান।
টিবিএস রিপোর্ট, সিলেট থেকে
18 March, 2023, 04:30 pm
Last modified: 18 March, 2023, 04:38 pm

তার পরিচয় তিনি অলরাউন্ডার, বোলার হিসেবেই বেশিরভাগ সময়ে তার দাপট দেখা গেছে। তবে গত কয়েক বছর ধরে ব্যাট হাতে শাসন করে আসছেন সাকিব আল হাসান। বল হাতে অবদান রাখলেও ব্যাটসম্যান সাকিবকে বেশি পেয়েছে বাংলাদেশ। সেটা ধারাবাহিকতায় এবার দারুণ এক মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান পূর্ণ করেছেন সাকিব।  

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭ হাজার থেকে ২৪ রান দূরে থাকতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামেন সাকিব। ২০তম ওভারে আইরিশ পেসার কার্টিস ক্যাম্পারের পঞ্চম ডেলিভারিটি মিড অফে পাঠিয়ে এক রান নিয়ে মাইলফলকে পৌঁছে যান বাঁহাতি এই ব্যাটসম্যান। সিলেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে 'অভিনন্দন সাকিব।' গ্যালারিতে থাকা দর্শকরা দাঁড়িয়ে কড়তালিতে জানান অভিবাদন। যদিও সাকিব ছিলেন নির্বিকার, কোনো উদযাপন করেননি।

দেশের হয়ে তামিম ইকবালের পরই এখন সাকিব। ২৩৫ ওয়ানডেতে ১৪টি সেঞ্চুরি ও ৫৫টি হাফ সেঞ্চুরিসহ ৩৬.৬৯ গড়ে ৮ হাজার ১৪৬ রান নিয়ে সবার উপরে তামিম। পরের জায়গাটি সাকিবের দখলে এলো। ২২৮তম ওয়ানডেতে সাত হাজার রানের মাইলফলক ছুঁলেন সাকিব। ৯টি সেঞ্চুরি ও ৫৩টি হাফ সেঞ্চুরি করা অভিজ্ঞ এই ক্রিকেটারের ব্যাটিং গড় ৩৭.৯৭। দেশের পক্ষে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রান পূর্ণ করা সাকিব বিশ্বের ৪৪তম ক্রিকেটার হিসেবে এই মাইলফলকে পৌঁছালেন। 

তবে অলরাউন্ডারের দারুণ এক রেকর্ডে সাকিব কেবল তৃতীয়। কদিন আগেই ওয়ানডেতে ৩০০ উইকেট পূর্ণ করেছেন বাঁহাতি এই স্পিনার, যা দেশের পক্ষে প্রথম। এবার ৭ হাজার রানের কীর্তি সাকিবের নাম বসেছে শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া ও পাকিস্তানের শহীদ আফ্রিদির নামের পাশে। তার আগে কেবল এই দুজনের দখলে ছিল ওয়ানডেতে ৭ হাজার রান ও ৩০০ উইকেট নেওয়ার রেকর্ড। এই ডাবলে সাকিবই দ্রুততম।

রান ও উইকেটের এই ডাবলে শীর্ষে জয়সুরিয়া। শ্রীলঙ্কার কিংবদন্তি এই ক্রিকেটার ৪৪৫ ম্যাচে ১৩ হাজার ৪৩০ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ৩২৩টি। আফ্রিদি তার চেয়ে অনেক কম ম্যাচে নিয়েছেন প্রায় ৪০০ উইকেট। ৩৯৮ ওয়ানডেতে পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডারের শিকার ৩৯৫ উইকেট, রান করেছেন ৮ হাজার ৬৪। তাদের পাশে তৃতীয় অলরাউন্ডার হিসেবে যুক্ত হলো সাকিবের নাম। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / অলরাউন্ডার / রেকর্ড / বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net