Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
রমজান উপলক্ষে দুইবার ভর্তুকি মূল্যে পণ্য পাবে এক কোটি পরিবার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 March, 2023, 10:30 am
Last modified: 10 March, 2023, 11:02 am

Related News

  • রমজানে ঢাকায় দীর্ঘ অপেক্ষায় মেলে টিসিবির পণ্য
  • টিসিবি কার্যক্রমে নাগরিক প্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে: সিলেটে বাণিজ্য মন্ত্রী
  • বরিশালে টিসিবির স্মার্ট কার্ড বিতরণে বিলম্ব, বিপাকে হাজারো মানুষ
  • আগামীকাল থেকে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় শুরু
  • স্মার্ট কার্ড জটিলতায় কয়েক মাস ধরে টিসিবির পণ্য পাচ্ছেন না চট্টগ্রামের কয়েক লাখ মানুষ 

রমজান উপলক্ষে দুইবার ভর্তুকি মূল্যে পণ্য পাবে এক কোটি পরিবার

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম ৩১ মার্চ পর্যন্ত চলবে এবং আগামী এপ্রিলে আরো একবার পণ্য বিক্রি করা হবে।
টিবিএস রিপোর্ট
10 March, 2023, 10:30 am
Last modified: 10 March, 2023, 11:02 am
ফাইল ছবি/টিবিএস

এবারের রমজানে দুই বার ভর্তুকি মূল্যে এক কোটি পরিবারের কাছে পাঁচটি পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ইতিমধ্যে বৃহস্পতিবার থেকে সারাদেশে প্রথম ধাপের পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

টিসিবি কার্ডধারীরা এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল, এক কেজি ছোলা এবং এক কেজি খেজুর কিনতে পারবেন। 

আগে টিসিবি রমজান উপলক্ষে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি করতো। এবার উচ্চ মূল্যস্ফীতি ও জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় রমজানের আগে ও রমজানের মধ্যে দুইবার পণ্য বিক্রির কার্যক্রম পরিচালনা করছে টিসিবি। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম ৩১ মার্চ পর্যন্ত চলবে এবং আগামী এপ্রিলে আরো একবার পণ্য বিক্রি করা হবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, "রমজান মাসের কথা বিবেচনা করে আমরা ঈদের আগেই এসব পণ্য মানুষের কাছে পৌঁছে দেব। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার  প্রভাব আমাদের দেশেও পড়েছে। সে কথা মাথায় রেখেই আমরা দরিদ্র মানুষের কাছে দুটি ভাগে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি।"

টিসিবি চেয়ারম্যান আরিফুল হাসান বলেন, "রমজানের আগে দুই ধাপে টিসিবির কার্যক্রম পরিচালিত হবে। প্রথম পর্ব চলবে ৩০ মার্চ পর্যন্ত। আবার পরবর্তী পর্ব ১ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।"

এই সুবিধার আওতায় টিসিবি কার্ডধারী এক কোটি লোক প্রতি কেজি চিনি ৬০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা, ছোলা ৫০ টাকা এবং খেজুর ১০০ টাকায় কিনতে পারবেন।

প্রসঙ্গত, রাজধানীর খুচরা বাজারে প্রতিকেজি চিনির দাম ১২০-১২৫ টাকা, মসুর ডাল ১২০-১৪০ টাকা, খেজুর ২৫০-৩০০ টাকা, এক লিটার সয়াবিন তেল ১৮৫ টাকা এবং ছোলা ৮০ থেকে ৯০ টাকা করে পড়ে।

তবে শুধুমাত্র ঢাকার কার্ডধারীরাই খেজুর পাবেন। 

টিসিবি সূত্রে জানা গেছে, ডলার সংকটের কারণে কম ফল আমদানি করায় এ বছর দেশে খেজুরের সংকট দেখা দিয়েছে।

সারাদেশের মত করে চট্টগ্রামেও টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। জানা যায়, রমজান উপলক্ষে চট্টগ্রামে টিসিবির পণ্য কিনতে পারবে ৫ লাখ ৩৫ হাজার কার্ডধারী পরিবার।

কার্ডধারী প্রতি পরিবার ৪৭০ টাকা প্যাকেজে ছোলাসহ ৪টি নিত্যপণ্য পাবেন। এরমধ্যে ৫০ টাকা দামে ১ কেজি ছোলা, ৬০ টাকা দামে ১ কেজি চিনি, ৭০ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল এবং ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবে। 

Related Topics

টপ নিউজ

টিসিবির পণ্য / ভর্তুকি মূল্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • রমজানে ঢাকায় দীর্ঘ অপেক্ষায় মেলে টিসিবির পণ্য
  • টিসিবি কার্যক্রমে নাগরিক প্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে: সিলেটে বাণিজ্য মন্ত্রী
  • বরিশালে টিসিবির স্মার্ট কার্ড বিতরণে বিলম্ব, বিপাকে হাজারো মানুষ
  • আগামীকাল থেকে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় শুরু
  • স্মার্ট কার্ড জটিলতায় কয়েক মাস ধরে টিসিবির পণ্য পাচ্ছেন না চট্টগ্রামের কয়েক লাখ মানুষ 

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net