Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
স্মার্ট কার্ড জটিলতায় কয়েক মাস ধরে টিসিবির পণ্য পাচ্ছেন না চট্টগ্রামের কয়েক লাখ মানুষ 

বাংলাদেশ

মো. মাসুদ
13 June, 2025, 02:00 pm
Last modified: 13 June, 2025, 02:01 pm

Related News

  • রমজানে ঢাকায় দীর্ঘ অপেক্ষায় মেলে টিসিবির পণ্য
  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • টিসিবি কার্যক্রমে নাগরিক প্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে: সিলেটে বাণিজ্য মন্ত্রী
  • রমজানে সহজে পণ্য কেনার সুবিধা দিতে সারা দেশে ৪৫০ ট্রাকে ৫ পণ্য বিক্রি করবে টিসিবি
  • টিসিবির জন্য এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

স্মার্ট কার্ড জটিলতায় কয়েক মাস ধরে টিসিবির পণ্য পাচ্ছেন না চট্টগ্রামের কয়েক লাখ মানুষ 

মো. মাসুদ
13 June, 2025, 02:00 pm
Last modified: 13 June, 2025, 02:01 pm

চট্টগ্রাম নগরীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুবিধাভোগীরা প্রায় পাঁচ মাস ধরে এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের আগের কার্ড বাতিল করা হলেও নতুন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডে রূপান্তরের প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় তারা টিসিবির সেবা থেকে বঞ্চিত থাকছেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় ৩ লাখ ৯৬৩ জন নিম্ন-আয়ের মানুষের জন্য টিসিবির সেবা বরাদ্দ রয়েছে। কিন্তু ১০ জুন পর্যন্ত স্মার্ট কার্ড সেবার আওতায় এসেছেন মাত্র ৮ হাজার মানুষ।

ফলে বন্দরনগরীর ২ লাখ ৯২ হাজার ৯৬৩ জন মানুষ এখন টিসিবির সেবা থেকে বঞ্চিত। 

অন্যদিকে যারা নগরের টিসিবির বিক্রয় কর্মসূচির সেবা নিতে পারছেন, তাদের অভিযোগ: কিছু কিছু জায়গায় সেবা চালু থাকলেও পণ্যের সরবরাহ প্রয়োজনের তুলনায় অনেক কম। 

নগরীর দামপাড়ার বাসিন্দা মো. মহসিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আগের টিসিবি কার্ড বাতিল করা  হয়েছে। আমরা এখনও স্মার্ট ফ্যামিলি কার্ড পাইনি। যার কারণে আমরা সরকারের দেওয়া ন্যায্যমূল্যের পণ্য কিনতে পারছি না বেশ কয়েক মাস ধরে। আমরা চাই দ্রুত আমাদের কার্ডগুলো দেওয়া হোক।'

এদিকে টিসিবি চট্টগ্রাম অঞ্চলের অফিস বলছে, সিটি কর্পোরেশন যথাযথভাবে সুবিধাভোগীদের তথ্য সরবরাহ করতে পারেনি বলে কার্ড ইস্যু করতে দেরি হচ্ছে।  

তবে বিলম্বের বিষয়টি স্বীকার করলেও সিটি কর্পোরেশনে বলছে, ওয়েবসাইটের সার্ভার জটিলতার কারণে তথ্য সরবরাহ করতে দেরি হচ্ছে। 

অবশ্য দুই প্রতিষ্ঠানের দাবি, তারা আগামী ৩০ জুনের মধ্যে সব স্মার্ট ফ্যামিলি কার্ডের কাজ সম্পন্ন করবে। 

কিন্তু পরিস্থিতি বিবেচনায় এত অল্প সময়ের মধ্যে তারা বাকি ২ লাখ ৮৭ হাজার কার্ড সরবরাহ করতে পারবে কি না সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

টিসিবি চট্টগ্রাম অঞ্চলের অফিস প্রধান শফিকুল ইসলাম টিবিএসকে বলেন, নগরীতে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বরাদ্দ রয়েছে ৩ লাখ ৯৬৩টি। এখনও পর্যন্ত নগরীতে ১৩ হাজার ৮০০টি স্মার্ট কার্ড ঢাকা থেকে সরবরাহ করা হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশন এ পর্যন্ত ৮ হাজার কার্ড 'অ্যাকটিভ' করেছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, কার্ডে তালিকাভুক্ত করার প্রক্রিয়াটি একটু জটিল। তাই সুবিধাভোগীদের তথ্য আপলোডের সময় তাদের একটু ঝামেলা হয়েছে। 

বর্তমানে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা প্রতি মাসে একবার ৫৪০ টাকার পণ্য নিতে পারেন। এর মধ্যে রয়েছে ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন, ১ কেজি চিনি ও ৫ কেজি চাল।

২ জুন নতুন অর্থবছরের বাজেট উত্থাপনকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, মূল্যস্ফীতি থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে চলতি বছর জানুয়ারি থেকে দেশের ৫৭ লাখ পরিবারকে টিসিবি কার্ডের আওতায় নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে। 

পাশাপাশি অতিরিক্ত ৫ লাখ পরিবারকে টিসিবির আওতাভুক্ত করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা।

Related Topics

টপ নিউজ

টিসিবি / টিসিবি কার্ড / টিসিবি পণ্য / টিসিবির পণ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • রমজানে ঢাকায় দীর্ঘ অপেক্ষায় মেলে টিসিবির পণ্য
  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • টিসিবি কার্যক্রমে নাগরিক প্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে: সিলেটে বাণিজ্য মন্ত্রী
  • রমজানে সহজে পণ্য কেনার সুবিধা দিতে সারা দেশে ৪৫০ ট্রাকে ৫ পণ্য বিক্রি করবে টিসিবি
  • টিসিবির জন্য এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net